প্রতিমার কাঠামো তুলতে ক্রেনের বদলে এবার ভাসান কুলি নিয়োগ করবে পুরসভা

ক্রেনের সাহায্যে প্রতিমার কাঠামোগুলি তোলার যে ব্যবস্থা এতদিন চালু ছিল, তাতে বদল আনতে চাইছে কলকাতা পুরসভা ও বন্দর কর্তৃপক্ষ।

Share:

নিজস্ব প্রতিনিধি: গঙ্গা দূষণ কমাতে এবং দৃশ্য দূষণ রুখতে প্রতিমা নিরঞ্জন পরবর্তী ব্যবস্থায় বদল আনার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পুরসভা। ক্রেনের সাহায্যে প্রতিমার কাঠামোগুলি তোলার যে ব্যবস্থা এতদিন চালু ছিল, তাতে বদল আনতে চাইছে কলকাতা পুরসভা ও বন্দর কর্তৃপক্ষ। আগামী বছর থেকে প্রতিমার কাঠামো তোলার জন্য ক্রেনের বদলে আরও বেশি সংখ্যক ভাসান কুলি নিয়োগ করা হবে বলে জানালেন কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম।

বিষয়টি নিয়ে মেয়র ফিরহাদ হাকিম জানান, আগামী বছর থেকে প্রতিমা নিরঞ্জনের সময় বেশি করে ভাসান কুলি নেওয়া হবে। তারাই প্রতিমার কাঠামো দ্রুত জল থেকে তুলে নেবেন। ভাসান কুলিরা প্রতিমার কাঠামো পাড়ে তুলে দেবেন। সেখান থেকে প্রতিমার কাঠামো তুলে নেবে পুরসভার কর্মীরা। তিনি আরও বলেন, যে কাঠামোকে পুজো করা হল, সেই কাঠামোকে যে ভাবে তুলে ফেলা হয় ক্রেনের সাহায্যে তা অনেকের আবেগেও দুঃখ দেয়। এছাড়া ক্রেনে করে তুলতে যে সময়টা লাগে, তার অনেক আগেই ভাসান কুলিরা এই প্রতিমা তুলে নিতে পারবেন। তাই গঙ্গার জলের দূষণ ও দৃশ্য দূষণ রুখতে এই বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান কলকাতার মেয়র।

অন্যদিকে ফিরহাদের এই বক্তব্যকে সমর্থন করেছেন শহরের পরিবেশপ্রেমীরা। পরিবেশবিদ সুভাষ দত্ত মেয়রের এই বক্তব্যকে সমর্থন করে জানান, কলকাতায় গঙ্গার সবক’টি ঘাটের মধ্যে বেশি বিসর্জন হয় জাজেস ঘাট, বাজে কদমতলা ঘাট এবং নিমতলা ঘাটে। রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের গাইডলাইন মেনে পুজোয় ব্যবহৃত ফুল, মালা এবং পুজোর অন্যান্য সামগ্রী গঙ্গার তীরেই একটি নির্দিষ্ট জায়গায় ফেলা হবে। তার জন্য কলকাতা গঙ্গার ঘাটগুলিতে পুরসভার পর্যাপ্ত কর্মী, পর্যাপ্ত পুলিশ এবং পর্যাপ্ত পরিকাঠামো রাখা হবে। পাশাপাশি শহরে যে জলাশয়গুলি রয়েছে, সেখানেও যাতে নিরঞ্জন প্রক্রিয়া সম্পন্ন করা যায় তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থাও রাখা হবে বলে কলকাতা পুরসভার তরফে জানানো হয়েছে।

বাবা হরিবংশ রাই বচ্চনের স্বরণে অযোধ্যায় ১৫ কোটির জমিতে ধর্মশালা তৈরি করছেন বিগ বি

আফগানিস্তানের বিরুদ্ধে তাণ্ডবের পুরস্কার, পাক খেলোয়াড়কে হটিয়ে দ্বিতীয়স্থানে অভিষেক শর্মা

পাকিস্তানি গ্যাংস্টার শাহজাদা ভাট্টির নেটওয়ার্ককে সন্ত্রাসী সংগঠন ঘোষণা স্বরাষ্ট্র মন্ত্রকের

কলকাতা বিমানবন্দর থেকে গ্রেফতার পাক গ্যাংস্টারের ভাই বান্টি খান, উদ্ধার জাল নথি

পুজোয় উত্তরবঙ্গ ঘুরতে বিশেষ বাস! কখন কোথা থেকে ছাড়বে? সময়সূচি জানাল NBSTC

শ্রীভূমি-কাণ্ড থেকে শিক্ষা! পাইলটদের সুবিধার্থে দুর্গাপুজোয় পানাগড়ে নিষিদ্ধ লেজার শো

মেসির পর এবার আন্তর্জাতিক ফুটবলকে ‘আলবিদা’ জানালেন তারকা ফুটবলার, কে তিনি?

ইয়েমেনে ক্ষেপণাস্ত্র ছুড়ে সৌদি আরবের এফ–১৫ যুদ্ধবিমান ধ্বংস করল হুতি বিদ্রোহীরা

স্বস্তিতে মমতা, প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে দায়ের জনস্বার্থ মামলা খারিজ হাইকোর্টের

দিশা সালিয়ানের মৃত্যু রহস্যের তদন্তে আরজি কর খ্যাত সিবিআই অফিসার সীমা পাহুজা

ভারতীয় নৌজাহাজে পাক যুদ্ধজাহাজের ধাক্কা, ইসলামাবাদের রাষ্ট্রদূতকে তলব নয়া দিল্লির

রোগীদের লুটছে বেসরকারি হাসপাতাল! ১১ টাকার পণ্যের বিল ৩২৫ টাকা

কুকুরের বেল্ট থেকে ঝুলছে হকি খেলোয়াড়ের দেহ, ফরম্যাট করা মোবাইল ঘিরে রহস্য

‘অনেক কিছু করা এখনও বাকি’, ইনস্টাগ্রামে চোখের ছবি পোস্ট করে কী ইঙ্গিত অভিষেকের?