দুর্গাপুজোয় বড় কোন দুর্যোগের সম্ভাবনা নেই, হতে পারে হালকা বৃষ্টি: আবহাওয়া দফতর

Share:

নিজস্ব প্রতিনিধি: রবিবারের পর বঙ্গে সেরকম বড় দুর্যোগের সম্ভাবনা নেই। তবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে পুজোর মধ্যে। ভারী বৃষ্টির(Rain) সম্ভাবনা নেই। মোটামুটি ভাবে শুষ্ক থাকবে আবহাওয়া। অবশেষে দুর্গা পুজোয় সুসংবাদ শোনালো আলিপুর আবহাওয়া দফতর। শনিবার আলিপুর আবহাওয়া দফতরের(Alipur Weather Office) পূর্বাঞ্চলের অধিকর্তা সোমনাথ দত্ত এই খবর জানান। তিনি বলেন, শনি ও রবিবার বিক্ষিপ্তভাবে উত্তর এবং দক্ষিণবঙ্গে বিশেষত জলপাইগুড়ি কোচবিহার ও মালদা জেলায় কোন কোন অঞ্চলে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কিন্তু সোমবার থেকে আগামী শুক্রবার পর্যন্ত বঙ্গে সেভাবে কোন দুর্যোগ নেই। ভারী বৃষ্টিপাতের ও সম্ভাবনা নেই।

তবে অঞ্চলগত ভাবে কোথাও কোথাও দুর্গাপুজোর দিনগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। দুটি ঘূর্ণবর্ত রয়েছে বঙ্গোপসাগরে(Bay Of Bengal)। তবে তার কোনো প্রভাব বঙ্গে পড়বে না। মোটের ওপর আবহাওয়া শুষ্ক থাকলেও অঞ্চলগতভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। শনিবার দ্বিতীয় রাতেই জনতার ঢল নেমে যায় রাজপথে। শ্রীভূমি থেকে দমদম পার্ক, বাদামতলা আষাঢ় সংঘ থেকে চেতলা অগ্রণী, কলেজ স্কোয়ার থেকে টালা প্রত্যয়, দক্ষিণের নিউ আলিপুরের সুরুচি সংঘ সবকটি বড় পূজা মন্ডপে সন্ধ্যের পর থেকে ভিড় জমতে শুরু করে। পুজোর কদিন আবহাওয়া কেমন থাকে এ নিয়ে দুশ্চিন্তায় ছিল আপামর বাঙালি।

কিন্তু শনিবার সন্ধ্যায় সাংবাদিক সম্মেলন করে আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়, আনন্দে বিশেষ পথের কাঁটা হবে না বৃষ্টি। তবে সঙ্গে রাখতে হতে পারে ছাতা। কারণ স্থানীয়ভাবে যে কোন জায়গায় হঠাৎ শুরু হতে পারে, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত। তবে তাকে পরোয়া করে না উৎসব মুখর জনতা। মাথায় ছাতা দিয়ে নতুন জামা কাপড় পড়ে এক প্যান্ডেল থেকে আরেক প্যান্ডেলে আগামী কদিন ছুটবেন আপামর বাঙালি। ৮ থেকে ৮০ সকলেরই লক্ষ্য থাকবে যত বেশি মণ্ডপ ঘুরে ঠাকুর দেখে মোবাইলে ছবি তুলে মনের আস্বাদ মেটানো যায়।

সংসারে সুখ-সমৃদ্ধি আনতে চান? লক্ষ্মী পুজোয় অর্পণ করুন এই ৩টি ফুল

দীর্ঘস্থায়ী কোষ্ঠকাঠিন্য মলদ্বারের ক্যানসারের লক্ষণ? এই উপসর্গগুলি দেখা গেলেই সাবধান!

পুজোয় রোদে ঘুরে ফেশিয়াল করা মুখের জেল্লা উধাও? জানুন ত্বক ঝকঝকে করার উপায়

শারদ পূর্ণিমায় রেবতী ও হর্ষণ যোগের সংযোগ, মিলবে মা লক্ষ্মীর কৃপা

সাত ম্যাচ বাদে থামল জয় রথ, অ্যাস্টন ভিলার কাছে ফের হারল ম্যানচেস্টার সিটি

বিয়ের আটমাসের মাথায় ঘর ভাঙছে বিজয়-রশ্মিকার! জোর গুঞ্জন

প্র্যাকটিক্যাল পরীক্ষার নম্বর বাড়িয়ে দেওয়ার লোভ দেখিয়ে ছাত্রীকে ধর্ষণ, গ্রেফতার অশিক্ষক কর্মচারী

করবা চৌথে তৈরি হচ্ছে লক্ষ্মী নারায়ণ রাজযোগ, কোন রাশির জাতকদের সুদিন শুরু?

মোকামার ‘ছোটে সরকার’ অনন্ত সিংহকে ৬ বছরের জন্য বহিষ্কার করলেন নীতীশ

হাওড়া ডিভিশনে চলবে লাইন মেরামতির কাজ, বাতিল একগুচ্ছ ট্রেন

কার গাফিলতিতে চোরবাগানে বিপর্যয়? তদন্তের জন্য পৃথক সিট গঠন কলকাতা পুলিশের

ফ্রিজে ফাঙ্গাস ধরা মটন-চিকেন, পচা পনির! Balle Balle Dhaba’র লাইসেন্স বাতিল

পার্কিং নিয়ে বচসার জেরে তিন বন্ধুর গুলিতে ঝাঁঝরা যুবক, হাড়হিম ঘটনা অমৃতসরে

মুখ্যমন্ত্রীর নির্দেশের পর অ্যাকশনে পুলিশ, লক্ষাধিক টাকার হেরোইন সহ গ্রেফতার ১