বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল দত্তপুকুর লোকাল

এদিন ভোর সাড়ে পাঁচটা নাগাদ শিয়ালদামুখী দত্তপুকুর লোকাল বামনগাছি থেকে বারাসতের দিকে এগোতে শুরু করলেই ঝাঁকুনি অনুভব করেন ট্রেনের চালক। শুনতে পান বিকট শব্দও। তার জেরেই এমার্জেন্সি ব্রেক চেপে ট্রেন থামিয়ে দেন তিনি।

Share:

নিজস্ব প্রতিনিধি: উত্তরবঙ্গের বুকে ঘটে যাওয়া ট্রেন দুর্ঘটনার রেশ এখনও টাটকা রয়ে গিয়েছে। তারই মধ্যে রবি সকালে বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল পূর্ব রেলের শিয়ালদা ডিভিসনের বনগাঁ শাখার ডাউন দত্তপুকুরর লোকাল। এদিন ভোর সাড়ে পাঁচটা নাগাদ শিয়ালদামুখী দত্তপুকুর লোকাল বামনগাছি থেকে বারাসতের দিকে এগোতে শুরু করলেই ঝাঁকুনি অনুভব করেন ট্রেনের চালক। শুনতে পান বিকট শব্দও। তার জেরেই এমার্জেন্সি ব্রেক চেপে ট্রেন থামিয়ে দেন তিনি। ঘটনার সময় ট্রেনটি প্ল্যাটফর্মের অত্যন্ত কাছে ছিল। ফলে ট্রেনের গতিবেগ ছিল অনেক কম। তাই যাত্রীদের কেউ আহত হননি। কিন্তু ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে লাইনের ফিসপ্লেটে সমস্যা ছিল। চালকের অভিজ্ঞতা এবং দক্ষতায় বড় বিপদ এড়ানো গিয়েছে। ঘটনার জেরে ডাউন লাইনে বেশ কিছুক্ষণের জন্য ট্রেন চালাচল বন্ধ করে দেওয়া হয় শিয়ালদা-বনগাঁ লাইনে। সকাল ৮টার পরে আবারও ওই লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

এদিনের ঘটনার জেরে যাত্রীদের মধ্যে কিছুটা হলেও আতঙ্ক ছড়িয়ে পড়ে। ভোরের ট্রেন হলেও তাতে এদিন বেশ ভিড় ছিল। যাত্রীদের মধ্যে সবজি বিক্রেতা, ফুল বিক্রেতা ও মাছ বিক্রেতাদের পাশাপাশি সাধারন যাত্রীরাও ছিলেন। ট্রেনটি লাইনে আটকে যাওয়ায় এদের অনেকেই সমস্যায় পড়েন। তবে বারাসত থেকে শিয়ালদা পর্যন্ত লাইন ক্লিয়ার থাকায় শিয়ালদামুখী বারাসত লোকাল চলেছে ঠিকঠাক ভাবে। ডাউন দত্তপুকুর লোকালের অনেক যাত্রীই পায়ে হেঁটে বারাসর স্টেশনে এসে শিয়ালদা লোকাল ধরেন। তবে ডাউন লাইনে দত্তপুকুর লোকাল আটকে যাওয়ায় তার পিছনে থাকা একাধিক লোকাল ট্রেনও আটকে পড়ে। পরে তাদের বামনগাছি থেকে আপ লাইন দিয়েই বারাসত স্টেশনে এনে সেখান থেকে ডাউন লাইনে তুলে শিয়ালদার দিকে পাঠানো হয়।

‘সংবিধানের মূলে আঘাত’, গণহারে ভোটারদের নাম বাদ নিয়ে গর্জে উঠলেন সুপ্রিম কোর্টের বিচারপতি

‘বিরোধীরা বুথ পাহারা দিন, মুড়ি-চানাচুর খাওয়াবো,’ বললেন শুভেন্দু অধিকারী

গঙ্গাতে বাঁধ কেটে মেরামতি, বাতিল মালদহগামী একাধিক ট্রেন

মেলেনি স্ট্রেচার, পঙ্গু ভাইকে কাঁধে চাপিয়ে হাসপাতালের ওয়ার্ডে অসহায় দিদি, রইল ভিডিয়ো

বেঙ্গালুরুতে যানজটে আটকে এ আর রহমান, ধৈর্য না হারিয়ে ভক্তদের সঙ্গে সেলফি তুললেন সুরকার

ঘাঘরার পর এবার ঝাড়গ্রামের কাশিয়া, স্নান করতে নেমে পুকুরে ডুবে মৃত্যু ২ যুবকের

১৮ বছরেই গুরুদায়িত্ব, দিল্লির অধিনায়ক হলেন শেহবাগ পুত্র আর্যবীর

ফের SRFTI, হিন্দু জাগরণ মঞ্চের মিছিলকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড

হিন্দুদের মসিহা হতে চান, নয়া রাজনৈতিক দল গড়লেন ‘মোদি ভক্ত ‘ সিবিআইয়ের প্রাক্তন অধিকর্তা

পুজোর মুখে জোর ধাক্কা, রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম এক লাফে বাড়ল ২৫২ টাকা

‘মহালয়ায় ইডেন গার্ডেন্সের অনুষ্ঠানে আসছেন না মোদি, থাকবেন শাহ,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

আত্মঘাতী টোটো চালক প্রেমিক, খবর শুনেই গলায় দড়ি দিলেন বিবাহিতা তরুণী

SIR বাতিল ও EVM ছেড়ে ব্যালট পেপারে ভোট ফেরানোর দাবি রাজ ঠাকরের

‘বাবা তোমাকে আর টাকা খরচ করতে হবে না,’ বহুতল থেকে ঝাঁপ দেওয়ার আগে বলল ছেলে