Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বাইপাসের ধারে ছড়িয়ে রয়েছে বেসরকারি হাসপাতালের নথি!

সাত সকালেই রাস্তার মাঝে মাঝে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে হাসপাতালের নথি

Share:

নিজস্ব প্রতিনিধি: সাত সকালেই রাস্তার মাঝে মাঝে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে হাসপাতালের নথি। কৌতুহল বশত সেই নথি রাস্তা থেকে তুলে পড়ছে পথচলতি মানুষ। কেউ কেউ আবার নথি গুলি গুছোচ্ছে সারি সারি করে। কিন্তু এত নথি এল কোথা থেকে? প্রশ্ন ই-এম বাইপাসে পথ চলতি মানুষদের।

শুক্রবার সকালেই দেখা যায়, কলকাতার ই-এম বাইপাসের ধারে গড়াগড়ি খাচ্ছে বেসরকারি হাসপাতালের হাজার হাজার গুরুত্বপূর্ণ নথি। অভিষিক্তা মোড় থেকে রুবি হাসপাতালের মোড় পর্যন্ত সারি সারি নথি পড়ে রয়েছে বাইপাস সংলগ্ন এলাকায়। এদিক ওদিক উড়ে বেড়াচ্ছে সেই নথি। জানা গিয়েছে, সমস্ত নথি আর এন টেগোর হাসপাতালের। যদিও কীভাবে এত নথি এল? উত্তর দিতে গয়ে কলকাতা পুরসভার ঘাড়েই দোষ চাপিয়েছেন হাসপাতালের সিইও। তিনি জানিয়েছেন, কলকাতা পুরসভার গাড়িতে তুলে দেওয়া হয় ওষুধ সংক্রান্ত বাতিল নথি। সেই নথি গাড়ি থেকে পড়ে যাওয়াতেই এই বিপত্তি। যদিও সেই কথা মানেন নি ওই বেসরকারি হাসপাতালের সুপার। সিইও-এর পাল্টা দাবি উড়িয়ে সুপার জানিয়েছেন, চিকিত্সা সংক্রান্ত কোনও নথি বাইরে আসার কথা নয়। এই নিয়ে অভ্যন্তরীণ তদন্ত হবে।

বিজেপি নয়, বামেদের প্রাপ্ত ভোটই টালিগঞ্জে অরূপের হারের মূল ফ্যাক্টর!

গেরুয়া ঝড়ে কুপোকাত রাজ্যের হেভিওয়েট মন্ত্রীরা, গড় ধরে রাখতে ব্যর্থ সুজিত-অরূপরা

ঝাড়গ্রামের ৪ আসনেই বিজেপির জয়, তৃণমূলের ঝুলিতে শূন্য

ঘরের মাঠে জ্বলে উঠলেন রোহিত, ৬ উইকেটে লখনউ সুপার জায়ান্টসকে হারাল মুম্বই

৯ মে ব্রিগেডের মাঠে খোলা আকাশের নিচে শপথ নেবেন বাংলার মুখ্যমন্ত্রী

বিজেপির জয়ে ৩২ বছরের প্রতিজ্ঞা পূরণ,ধূপগুড়িতে মাথা ন্যাড়া করলেন খোকন

D০ Or Die ম্যাচে মুম্বইকে বড় রানের টার্গেট দিল লখনউ সুপার জায়ান্টস

জেল খেটে আসা জ্যোতিপ্রিয় মল্লিককে ‘প্রত্যাখ্যান’ হাবড়ার ভোটারদের

নন্দীগ্রামের পরে ভবানীপুরেও শুভেন্দুর কাছে হারলেন মমতা

‘পদ্ম ফুটেছে’, বঙ্গ জয়ের জন্য বিজেপি কর্মীদের শুভেচ্ছা মোদির

বাংলায় পদ্ম ঝড়ে শশী-ব্রাত্য সহ অন্তত ২৩ জন মন্ত্রী পিছিয়ে

ফুটল না ‘জোড়া ফুল’, নন্দীগ্রাম থাকল শুভেন্দুরই হাতে

মহীরূহ পতন, নিজের গড়েই হেরে গেলেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন

সাখাওয়াত মেমোরিয়ালে মমতা-শুভেন্দু, দু’জনের ফোন নিয়ে নেওয়ার নির্দেশ কমিশনের