মঙ্গলবার থেকে তিনদিনের জন্য বন্ধ ইস্ট-ওয়েস্ট মেট্রো পরিষেবা

খুব শিগগিরই শিয়ালদা পর্যন্ত ইস্ট-ওয়েস্ট মেট্রো পরিষেবা চালু হবে।

Share:

নিজস্ব প্রতিনিধি: দোলের আগেই তিনদিনের জন্য বন্ধ থাকছে ইস্ট-ওয়েস্ট মেট্রো পরিষেবা। শনিবার এক প্রেস বিবৃতিতে কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত কারিগরি কারণে বন্ধ থাকবে মেট্রো পরিষেবা। দোলের আগে তিনদিন কলকাতা মেট্রো পরিষেবা বন্ধ থাকায় সল্টলেক সেক্টর ফাইভের অফিসযাত্রীরা চরম বিপাকে পড়বেন আশঙ্কা রয়েছে।

কলকাতা মেট্রো সূত্রে জানা গিয়েছে, খুব শিগগিরই শিয়ালদা পর্যন্ত ইস্ট-ওয়েস্ট মেট্রো পরিষেবা চালু হবে। নবদিগন্ত সরাসরি শিয়ালদা পৌঁছতে পারবেন যাত্রীরা। শিয়ালদা পর্যন্ত পরিষেবা চালুর সবুজসঙ্কেত দেওয়ার আগেই সুরক্ষার বিষয়টি খুঁটিয়ে দেখতে আগামী সপ্তাহেই কমিশনার অফ রেলওয়ে সেফটির প্রতিনিধিরা পরিদর্শনে আসছেন। কমিশনার অফ রেলওয়ে সেফটির পরিদর্শন ও বেশ কিছু সফটওয়্যার আপগ্রেডশনের জন্যই তিনদিন মেট্রো পরিষেবা বন্ধ রাখা হচ্ছে। শুক্রবার এবং শনিবার যেহেতু দোল এবং হোলি রয়েছে, তাই ওই দুদিনও পরিষেবা বন্ধ রাখা হতে পারে। অর্থা‍ৎ ফের আগামী সোমবার থেকে স্বাভাবিক পরিষেবা মিলতে পারে।

কলকাতা মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, ইস্ট-ওয়েস্ট মেট্রো করিডরের বাকি স্টেশনগুলির চেয়ে শিয়ালদহ স্টেশনে বাড়তি সুবিধা মিলবে। চলন্ত সিঁড়ির পাশাপাশি শিয়ালদহ মেট্রো স্টেশনে যাতায়াতের সুবিধার জন্য থাকবে লিফটও। প্ল্যাটফর্ম ও লাইনের মাঝে থাকবে স্ক্রিন ডোর। ট্রেন প্ল্যাটফর্মে ঢোকার সময়ই তা খুলবে। ফলে মেট্রোয় আত্মহত্যার চেষ্টা করার প্রবণতা বন্ধ করা যাবে।

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে