মার্চ থেকেই ইস্ট-ওয়েস্ট মেট্রোর মিলবে শিয়ালদা থেকে

বুধবার মেট্রো রেলের এক পর্যালোচনা বৈঠকে রাজ্যের পরিবহণ মন্ত্রী ও কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের উপস্থিতিতে সিদ্ধান্ত গৃহীত হয় যে, আগামী মার্চ মাস থেকেই শিয়ালদা থেকে মিলবে ইস্ট ওয়েস্ট মেট্রোর পরিষেবা। তার জেরে ইস্ট ওয়েস্ট মেট্রো রেলে এক ধাক্কায় কয়েক হাজার যাত্রী বাড়তে চলেছে। এখন আপ ডাউন মিলিয়ে সারা দিনে ১ হাজার যাত্রীও হয় না।

Share:

নিজস্ব প্রতিনিধি: যাত্রীদের খরা এবার কাটিয়ে উঠতে চলেছে ইস্ট ওয়েস্ট মেট্রো। সবকিছু ঠিক থাকলে আগামী মার্চ মাস থেকেই শিয়ালদা থেকে মিলবে ইস্ট ওয়েস্ট মেট্রোর পরিষেবা। বুধবার মেট্রো রেলের এক পর্যালোচনা বৈঠকে রাজ্যের পরিবহণ মন্ত্রী ও কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের উপস্থিতিতেই এই সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মেয়র জানান, ‘আগামী মার্চ মাস থেকেই শিয়ালদা থেকে ইস্ট ওয়েস্ট মেট্রো রেলের পরিষেবা শুরু হয়ে যাবে। জোকা-বিবাদি বাগ মেট্রো রেল প্রকল্পের কাজও জোকা থেকে তারাতলা অবধি সম্পূর্ণ হয়ে গিয়েছে। আমরা চেয়েছিলাম ওটাও চালু করে দিতে। কিন্তু রেলবোর্ড আপত্তি তোলায় সেটা এখনই করা যাচ্ছে না। মাঝেরহাট পর্যন্ত ওই প্রকল্পের কাজ শেষ হলে সেটিও চালু করে দেওয়া হবে। আশা করছি আগামী ২-৩ মাসের মধ্যেই সেই পরিষেবা চালু করে দেওয়া যাবে।’ 

ইস্ট-ওয়েস্ট মেট্রোর কাজ দীর্ঘদিন ধরেই চলছে। ইতিমধ্যেই ফুলবাগান থেকে সেক্টর ফাইভ পর্যন্ত এই প্রকল্পের পরিষেবা চালু হয়ে গিয়েছে। কিন্তু নিত্যদিন সেখানে ট্রেন চললেও যাত্রীর সংখ্যা সেখানে খুবই নগণ্য। কিন্তু মার্চ মাস থেকে শিয়ালদা থেকে ইস্ট ওয়েস্ট মেট্রো রেল চালু হয়ে গেলে এক ধাক্কায় যাত্রী সংখ্যা অনেকটাই বেড়ে যাবে বলে মনে করা হচ্ছে। এখন ইস্ট ওয়েস্ট মেট্রো রেলে দৈনিক আপ ও ডাউন মিলিয়ে ১ হাজার যাত্রীও হয় না। কিন্তু শিয়ালদা থেকে এই পরিষেবা চালু হয়ে গেলে এক ধাক্কায় কয়েক হাজার যাত্রী বেড়ে যাবে বলেই মনে করা হচ্ছে। এদিন ফিরহাদ হাকিম আরও জানিয়েছেন, জোকা-বিবাদি বাগ মেট্রো রেলের দ্বিতীয় পর্যায়ের কাজ নিয়েও এদিন মেট্রো রেলের আধিকারিকদের সঙ্গে তাঁদের কথা হয়েছে। এই প্রকল্পের কাজের জন্য মাঝেরহাট এলাকার নিকাশি ব্যবস্থা আমূল পরিবর্তন করতে হবে। সেই কারনেই সেখানে কাজ কিছুটা হলেও আটকে আছে। আগামী ১৬ তারিখ কোন কোন জায়গায় কী ধরনের পরিবর্তন ঘটাতে হবে সেটা নিয়ে আরও একটা বৈঠক হবে। তারপরেই মাঝেরহাটে কাজ শুরু হইয়ে যাবে। অন্যদিকে মেট্রো রেল সূত্রে জানা গিয়েছে চলতি বছরের পুজোর আগেই জোকা থেকে মাঝেরহাট পর্যন্ত মেট্রো রেল পরিষেবা চালু হয়ে যেতে পারে।

‘বিরোধীরা বুথ পাহারা দিন, মুড়ি-চানাচুর খাওয়াবো,’ বললেন শুভেন্দু অধিকারী

গঙ্গাতে বাঁধ কেটে মেরামতি, বাতিল মালদহগামী একাধিক ট্রেন

মেলেনি স্ট্রেচার, পঙ্গু ভাইকে কাঁধে চাপিয়ে হাসপাতালের ওয়ার্ডে অসহায় দিদি, রইল ভিডিয়ো

বেঙ্গালুরুতে যানজটে আটকে এ আর রহমান, ধৈর্য না হারিয়ে ভক্তদের সঙ্গে সেলফি তুললেন সুরকার

ঘাঘরার পর এবার ঝাড়গ্রামের কাশিয়া, স্নান করতে নেমে পুকুরে ডুবে মৃত্যু ২ যুবকের

১৮ বছরেই গুরুদায়িত্ব, দিল্লির অধিনায়ক হলেন শেহবাগ পুত্র আর্যবীর

ফের SRFTI, হিন্দু জাগরণ মঞ্চের মিছিলকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড

জলখাবারে পরিজনদের চমকে দিতে চান? বানিয়ে ফেলুন পনির জিলিপি

হিন্দুদের মসিহা হতে চান, নয়া রাজনৈতিক দল গড়লেন ‘মোদি ভক্ত ‘ সিবিআইয়ের প্রাক্তন অধিকর্তা

পুজোর মুখে জোর ধাক্কা, রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম এক লাফে বাড়ল ২৫২ টাকা

‘মহালয়ায় ইডেন গার্ডেন্সের অনুষ্ঠানে আসছেন না মোদি, থাকবেন শাহ,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

আত্মঘাতী টোটো চালক প্রেমিক, খবর শুনেই গলায় দড়ি দিলেন বিবাহিতা তরুণী

SIR বাতিল ও EVM ছেড়ে ব্যালট পেপারে ভোট ফেরানোর দাবি রাজ ঠাকরের

‘বাবা তোমাকে আর টাকা খরচ করতে হবে না,’ বহুতল থেকে ঝাঁপ দেওয়ার আগে বলল ছেলে