শিয়ালদহতে এনফোর্সমেন্ট ব্রাঞ্চের গাড়ি পুড়ে ছাই

Share:

নিজস্ব প্রতিনিধি:শিয়ালদহ স্টেশনের বাইরে পুলিশের গাড়িতে কি করে আগুন লাগলো তার কারণ অনুসন্ধানে শুরু হয়েছে তদন্ত। এর পেছনে কোন অন্তর্ঘাত আছে কিনা তা খতিয়ে দেখছেন তদন্তকারী অফিসাররা । যদিও বড়সড় বিপদ থেকে শনিবার অল্পের জন্য রক্ষা মেলে। শিয়ালদহ স্টেশনের(Sealdaha Station) ঠিক বাইরে পার্কিং লটে দাউদাউ করে জ্বলে উঠল আগুন। শনিবার বেলার দিকে অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে স্টেশন চত্বরে। আগুনে পুড়ে ছাই হয়ে যায় পার্কিংয়ে দাঁড়িয়ে থাকা পুলিশের একটি গাড়ি। ক্ষতিগ্রস্ত হয়েছে পাশের আরও ২টি বাইক।

তবে দমকল কর্মীদের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে । অগ্নিকাণ্ডের জন্য যাত্রী কিংবা পথচলতি মানুষজনের ক্ষতি হয়নি বলে দাবি রেল কর্তৃপক্ষের। প্রাথমিকভাবে অনুমান, গাড়িতে শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। তবে সঠিক কারণ জানতে তদন্ত হবে বলে আশ্বাস ।জানা গিয়েছে, কলকাতা পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চের(EB) একটি গাড়ি দাঁড়িয়েছিল শিয়ালদহ স্টেশনের ১ নং গেটের বাইরে।

গাড়িতে শর্ট সার্কিটের জেরে দাউদাউ করে আগুন জ্বলে ওঠে। গোটা গাড়িই পুড়ে ছাই হয়ে গিয়েছে। তবে হতাহতের কোন খবর নেই।এদিনের অগ্নিকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে শিয়ালদা চত্তর এলাকায়। তবে অতি দ্রুত দমকল কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন আয়ত্তে আনে।

আষাঢ়েও ভারী বৃষ্টির দেখা নেই, আমন চাষ নিয়ে দুশ্চিন্তায় পুরুলিয়ার কৃষকরা

১০ কোটি ক্ষতিপূরণ চেয়ে অরূপের প্রাক্তন ভ্রাতৃবধূ জুঁইকে আইনি চিঠি শতদ্রুর

চোখের সামনেই ম্যানহোলে পড়ে গেলেন সাফাই কর্মী, চটে লাল মেয়র

গ্রামের সহজ সরল মানুষদের বোকা বানিয়ে কোটি কোটি টাকা তছরুপ, তুমুল বিক্ষোভ, তদন্তে পুলিশ

‘সত্যি কথাটা বলেই দিতে…’, পুণের কেতন হত্যা মামলা নিয়ে গর্জে উঠলেন হিনা খান

মুখ ঢেকে কথা বলার শাস্তি, চলতি বিশ্বকাপে প্রথম নিষেধাজ্ঞা পেলেন প্যারাগুয়ের মিডফিল্ডার

সরকারি হাসপাতালের মধ্যেই শ্লীলতাহানি,ক্যাজুয়াল স্টাফের বিরুদ্ধে বিষ্ফোরক অভিযোগ, তদন্তে পুলিশ

মমতাকে ছেড়ে ঋতব্রতদের তৃণমূলে নাম লেখাচ্ছেন বীরভূমের কেষ্ট!

‘দুঃসময়ে পাশে ছিলেন শুধু শুভেন্দু দাদা’, মুখ্যমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ মহুয়া মৈত্র

তারাতলায় নির্মীয়মাণ গোডাউনের ছাদ ভেঙে বিপত্তি, জখম বহু শ্রমিক

হাইকোর্টে জোর ধাক্কা অভিষেকের! বিদেশ যাত্রা নিয়ে দ্রুত শুনানির আর্জি খারিজ করল আদালত

জনতার দরবারে অশোকনগরের দশম শ্রেণীর ছাত্রী হাতে আঁকা ছবি দিলেন মুখ্যমন্ত্রীকে

ব্রণর দাগ কমাতে ভরসা রাখতে পারেন এই ৫ ঘরোয়া টোটকায়

সামান্য উপকরণে বাড়িতেই তৈরি করুন মিষ্টি ‘ভাপা দই’