কলকাতায় ফের সক্রিয় ED, বালিগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি

Share:

নিজস্ব প্রতিনিধি: নির্বাচনী আবহে অ্যাকশন মোডে ইডি। আর্থিক দুর্নীতির তদন্তে কলকাতায় সক্রিয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টর (Enforcement Director)। শনিবার সকালে বালিগঞ্জে এক ব্যবসায়ীর বাড়িতে হানা দেয় ইডি আধিকারিকরা। কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে ওই বাড়িতে হাজির হয়েছেন তারা। জমি দুর্নীতি মামলায় তল্লাশি চলছে। রাজ্যের ৭-৮ জায়গায় তল্লাশি চালাচ্ছেন তাঁরা। 

জানা গিয়েছে, শনিবার সকালে ইডি আধিকারিকরা পৌঁছে যায় বালিগঞ্জে ওই ব্যবসায়ীর বাড়িতে। সকালে কড়া নাড়েন তাঁরা। বেশ কিছুক্ষণ পর সাড়া মেলে। এরপরই বাইরে কেন্দ্রীয় বাহিনীকে রেখে বাড়িতে প্রবেশ করেন ইডি আধিকারিকরা। সেখানে গিয়ে জিজ্ঞাসাবাদ সহ তল্লাশি অভিযান শুরু করেন তাঁরা। দীর্ঘক্ষণ কেটে গেলেও সেখানেই রয়েছেন তাঁরা। তল্লাশি অভিযান জারি রয়েছে। ওই ব্যবসায়ীর পরিবারের সঙ্গেও কথা বলছেন তাঁরা।  তল্লাশি অভিযান জারি রয়েছে। নির্বাচনী আবহে ইডির সক্রিয় হওয়ার ঘটনা বিশেষ তাৎপর্য বহন করছে।  জমি দুর্নীতি সংক্রান্ত বিষয়ে তল্লাশি শুরু করেছে ইডি। 

বিধানসভা ভোটের দিনক্ষণ প্রকাশ হতেই রাজ্যে সক্রিয় হয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। এক সপ্তাহ আগে সাতসকালে তল্লাশি অভিযান চালিয়েছিল ইডি-র আধিকারিকরা। কলকাতা-সহ জুড়ে মোট ১০টি জায়গাতে একযোগে তল্লাশি অভিযান চালিয়েছিল ইডি। অনলাইনে প্রতারণা মামলার তদন্তে রাজ্যে তল্লাশি অভিযানে নেমেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। অবৈধ কল সেন্টার সংক্রান্ত একটি মামলায় শিলিগুড়ি, হাওড়া, বিধাননগর এবং দুর্গাপুর-সহ পশ্চিমবঙ্গ জুড়ে মোট ১০টি স্থানে তল্লাশি অভিযান চালিয়েছে ইডি। সূত্রের খবর, অবৈধ কল সেন্টারের মাধ্যমে বিদেশি নাগরিকদের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগকে ঘিরেই এই তদন্ত শুরু হয়েছে। 

একাধিক ভোটার কার্ড, অভিনেতা প্রকাশ রাজের বিরুদ্ধে জারি জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা

তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত প্রধান ও পঞ্চায়েত সদস্যের বাড়ির সামনে আগুন জ্বালিয়ে বিক্ষোভ গ্রামবাসীদের

চোখের চিকিৎসায় বিদেশ যেতে আদালতের দ্বারস্থ অভিষেক বন্দ্যোপাধ্যায়

কলকাতা সহ দক্ষিণের ৪ জেলায় ধেয়ে আসছে দুর্যোগ, কমলা সর্তকতা জারি

সংঘর্ষ , বোমাবাজি, এলাকা দখল এবং খুনের অভিযোগে কালিয়াচকের তৃণমূল নেতা গ্রেফতার

ঘর ওয়াপসি, লখনউ ছেড়ে দিল্লি ক্যাপিটলসে ঋষভ

বিধানসভায় কুণালকে ‘চোর’ স্লোগান! পাল্টা দিলেন বেলেঘাটার বিধায়ক

মোদির মন্ত্রিসভা থেকে ইস্তফা দিলেন জর্জ কুরিয়েন, আচমকা কী হল?

‘মোছা যাবে না ফুটেজ’, ভবানীপুর নিয়ে মমতার করা মামলায় বড় নির্দেশ হাইকোর্টের

‘আগের সরকারকে উত্তর দিয়েছে জনগণ’, শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে তৃণমূলকে নিশানা মুখ্যমন্ত্রীর

মমতাই সুপ্রিমো! দলের রাশ ধরে রাখতে তড়িঘড়ি কমিশনকে চিঠি দিল কালীঘাট তৃণমূল

ফলতার পর এবার সালানপুর, তৃণমূল নেতাকে ‘হাফপ্যান্ট’ পরিয়ে রোড – শো পুলিশের

ইছামতি নদীর পাড়ে ১৩টি বেআইনি গেস্টহাউস ভেঙে ফেলার নির্দেশ টাকি পুরসভার

মেসি কাণ্ডে অরূপের রক্ষাকবচ বহাল রাখল কলকাতা হাইকোর্ট