চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

আর্থিক তছরূপ মামলায় টানা ৭ ঘন্টা জেরার পর অবশেষে গ্রেফতার ব্যবসায়ী জয় কামদার

নিজস্ব প্রতিনিধি : সান এন্টারপ্রাইজের ম্যানেজিং ডিরেক্টর তথা ব্যবসায়ী জয় কামদারকে রবিবার বিকেলে গ্রেফতার করল ইডি(ED)। রবিবার সকালে তার বাড়িতে হানা দেওয়ার পর অবশেষে তাকে আটক করেছিল ইডি। আর্থিক তছরূপ মামলায় ব্যবসায়ীকে আটক করে নিয়ে যাওয়া হয়েছিল CGO কমপ্লেক্সে । সেখানে নিয়ে যায় ইডি। রবিবার সকালে সান এন্টারপ্রাইজের(Sun Enterprise) ম্যানেজিং ডিরেক্টরের বাড়িতে সাত সকালে হানা দিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। বাড়িতেই ছিলেন জয় কামদার। সেখানে সকাল থেকে তল্লাশি চালানোর পরে অবশেষে তাঁকে আটক করে CGO কমপ্লেক্সের দিকে রওনা দেন ইডি আধিকারিকরা। 

রবিবার সকালে কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার শান্তনু সিনহা বিশ্বাসের(DC Shantanu Sinha Biswas) বাড়িতে হানা দেয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। পাশাপাশি এক প্রমোটার ব্যবসায়ীর বাড়িতেও অভিযান চালায় ইডি। এদিন জোড়া তল্লাশি চালান ইডি আধিকারিকরা। রবিবার ভোর ৪টে নাগাদ সিজিও কমপ্লেক্স থেকে বের হন ইডি আধিকারিকরা। তাঁদের মধ্যে একটি দল বেহালায় জয় কামদারের(Jay Kamdar) বাড়িতে হানা দেয়। তাঁর বিরুদ্ধে আর্থিক তছরুপের অভিযোগ রয়েছে। জয় কামদারের বাড়িতে হানা দিয়ে প্রথমেই বাড়ির ভিতরে ঢুকতে পারেননি ইডি আধিকারিকরা। জয়ের বাড়ির সামনে বেশ কিছুক্ষণ তাঁদের অপেক্ষা করতে হয়। অভিযোগ, বার বার ডাকাডাকি সত্ত্বেও বাড়ির দরজা খুলছিলেন না কেউ। অনেকক্ষণ পরে দরজা খোলা হয়।

তার পরেই ইডি আধিকারিকেরা ভিতরে প্রবেশ করে। বাইরে ছিল কেন্দ্রীয়বাহিনী। বেশকিছুক্ষণ ধরে তল্লাশি অভিযান চালানোর পরে তাঁকে আটক করা হয়। বাড়ি থেকে বেরিয়ে আসেন ইডি আধিকারিকরা। জয় কামদারকে নিয়ে সিজিও কমপ্লেক্সের দিকে রওনা দেন তাঁরা। সেখানেও তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয় দীর্ঘক্ষণ। জয় মূলত প্রোমোটিংয়ের ব্যবসার সঙ্গে যুক্ত বলে জানা যাচ্ছে। এর আগেও তাঁর বাড়িতে তল্লাশি চালিয়ে বেশ কিছু পরিমাণ নগদ উদ্ধার হয়েছিল। তাঁকে একাধিকবার তলব করা হলেও ইডি দফতরে হাজির হননি তিনি। এবার তাঁকে দীর্ঘ জেরার পর রবিবার সন্ধ্যায় গ্রেফতার করে ইডি।

Published by:

Share Link:

More Releted News:

নির্বাচনে আগে কলকাতায় গঙ্গার পাড়ে ধরা পড়ল বিপুল পরিমাণ গাঁজা, ধৃত ২

কয়লা পাচার মামলায় আইপ্যাকের ডিরেক্টরকে তলব ইডির

কলকাতায় গরম বেড়ে হবে ৩৭ ডিগ্রি, পশ্চিমাঞ্চলে তাপমাত্রা পৌঁছবে ৪১’র ঘরে

প্রথম দফার ভোটের দিন রাজ্যে থাকবেন মোদি-শাহ, বড় পরিকল্পনা বিজেপির

ভয় পেয়ে বিজেপি এজেন্সির চাপ দিচ্ছে, ভবানীপুরে কমিউনিটি বৈঠকে তোপ মমতার

নিউটাউনে নালার ধার থেকে ৫০০ আধার কার্ড উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ