চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

পাক নাগরিক আজাদের বিরুদ্ধে চার্জশিট ইডির

নিজস্ব প্রতিনিধি : ধৃত পাক নাগরিক আজাদ মল্লিকের বিরুদ্ধে চার্জশিট জমা দিল ইডি। শুক্রবার আজাদের বিরুদ্ধে ৮০ পাতার চার্জশিট ও চার হাজার পাতার নথি জমা দেওয়া হয়েছে। ব্যাঙ্কশাল আদালতে চার্জশিট পেশ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

জাল পাসপোর্ট বানানোর অভিযোগে আজাদ মল্লিককে গ্রেফতার করেছিল ইডি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে এসেছে চাঞ্চল্যকর তথ্য। শুধু জাল পাসপোর্টই নয়, জাল ভিসাও বানাত সে। জাল ভিসা বানিয়ে ইউরোপের দেশগুলোতে লোক পাঠাত সে। জাল পাসপোর্ট ও জাল ভিসা বানিয়ে প্রায় ৫০ কোটি টাকা লেনদেন করেছে আজাদ। আজাদ মল্লিকের অ্যাকাউন্টে বিপুল টাকার হদিশ। অভিযোগ, শুধু জাল পাসপোর্টই নয়, জাল ভিসাও তৈরি করত সে। দুবাই, কম্পোডিয়া, মালয়শিয়ার জন্য জাল ভিসা বানাত সে। দুটি ভোটার কার্ড মিলেছে তার নামে।

আজাদকে গ্রেফতারের পর তার মোবাইল বাজেয়াপ্ত করা হয়েছিল। সেই মোবাইল দেখেই সামনে এসেছে একাধিক তথ্য। যা দেখে চিন্তিত ইডি আধিকারিকরা। মোবাইল থেকে পাকিস্তানে নাগরিকদের সঙ্গে কথোপকথনের তথ্য  পেয়েছে ইডি।  আজাদের দুটি মোবাইল যাচাই করে প্রায় ২০ হাজার পাতার নথি উদ্ধার করেছে ইডি। সঙ্গে ছিল জাল পাসপোর্ট বানানোর প্রচুর ছবি। বহু ভয়েস রেকর্ড উদ্ধার করেছে ইডি।

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সেই সকল ভয়েস রেকর্ড নিয়ে ডিকোড করছে। ওই ভয়েস ওভার শুনে ইডি জানার চেষ্টা করছে, কার সঙ্গে কী কথা হয়েছে। আজাদের সঙ্গে পাক যোদের কথা আগেই সামনে এসেছিল। আজাদের হোয়াটস অ্যাপে একাধিক চ্যাট রয়েছে। এই সব বিষয় নিয়েই ব্যাঙ্কশআল আদালতে চার্জশিট দিয়েছে ইডি।

Published by:

Share Link:

More Releted News:

পুলিশের অনুমতি না মেলায় বৃহস্পতিবার রাহুল গান্ধির বঙ্গ সফর বাতিল

নন্দীগ্রামের পুলিশ পর্যবেক্ষক বদল কেন, সদুত্তর দিতে পারলেন না মনোজ

কলিন্স লেনে মিটিং করার অনুমতি না পেয়ে চা খেয়ে জনসংযোগ সারলেন মমতা

ফের রাজপথে মমতা, ২৭ এপ্রিল যাদবপুর থেকে ভবানীপুর পর্যন্ত মিছিলে হাঁটবেন

বঙ্গে দ্বিতীয় দফার ভোটে ২৩২১ কোম্পানি আধা সেনা, কলকাতায় কত?

ভোটের কাজ করতেই হবে অধ্যাপকদের, জানিয়ে দিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ