RG Kar আর্থিক দুর্নীতি মামলায় ED-র প্রথম চার্জশিটে সন্দীপের নাম

Share:

নিজস্ব প্রতিনিধি : নির্বাচনের আগে ফের চর্চায় আরজি কর (RG Kar) দুর্নীতি মামলা। নির্ঘন্ট ঘোষণা হওয়ার আগেই প্রথম চার্জিশিট পেশ করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি (ED)। এবার সেই তালিকাতে নাম রয়েছে আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ (Sandip Ghosh) সহ আরও ৩জনের। শুক্রবার এই চার্জশিট জমা হয়েছে।

সন্দীপ ঘোষের নামে প্রথম অভিযোগ এনেছিলেন ডেপুটি সুপার আখতার আলি (Akhtar Ali)। সিবিআই (CBI) চার্জশিটে সন্দীপের সঙ্গে তার নামও জড়িয়েছে। আরজি কর আর্থিক দুর্নীতি মামলায় সিবিআই চার্জশিটের পরে এবার ইডির চার্জশিটেও নাম রয়েছে সন্দীপের। ফলে আরও সমস্যায় জড়ালেন আরজি করের প্রাক্তন অধ্যক্ষ। অন্যদিকে আগাম জামিনের আবেদন করেছিলেন আখতার আলি। কিন্তু তাঁর আবেদন খারিজ করে দেওয়া হয়েছে। বিচারপতি জয় সেনগুপ্ত জামিনের আবেদন খারিজ প্রসঙ্গে বলেছেন, সিবিআই চার্জশিটে সন্দীপ ঘোষের সঙ্গে আখতার আলির দুর্নীতির যোগ পাওয়া গিয়েছে। সেই কারণেই তাকে আগাম জামিন দেওয়া যাচ্ছে না।

এই পরিস্থিতিতে প্রথম চার্জশিট পেশ করেছে ইডি। সেখানে নাম রয়েছে সন্দীপ ঘোষের। প্রসঙ্গত, ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে আরজি করে আর্থিক দুর্নীতির মামলায় হাইকোর্টের নির্দেশে তদন্ত শুরু করে সিবিআই। সেই মামলায় তদন্ত করছিল ইডিও। অভিযোগ, সন্দীপ ঘোষের সময়ে বিভিনেন টেন্ডারে দুর্নীতির অভিযোগ ওঠে। বেআইনি পার্কিং থেকে নিয়মবহির্ভূত যন্ত্রপাতি কেনা সহ একাধিক দুর্নীতি সামনে এসেছিল। তখনি তদন্ত শুরু করেছিল সিবিআই। পরে তদন্ত করে ইডিও। দুই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার চার্জশিটেই নাম রয়েছে সন্দীপ ঘোষের।

নাবালিকা মোনালিসাকে বিয়ে করে আইনি বিপাকে ফরমান খান, গ্রেফতারির সম্ভাবনা

কেপ ভার্দের বিপক্ষে হারবেন মেসি, ভবিষ্যদ্বাণী করলেন নোবেলজয়ী প্রেসিডেন্ট

গ্রেফতারির ভয়! ইমেইলে হাজিরা এড়ানোর কারণ জানালেন অপরূপা

লক্ষ্মীবারে কলকাতায় লক্ষ্মীলাভ! বিয়ের মরশুমের মাঝেই কমল সোনার দাম, আজ কত রেট?

৭৮ বছর বয়সে ফের বরের সাজে বিয়ের পিঁড়িতে অভিনেতা

‘ধুরন্ধর’-এর মুকুটে নয়া পালক, জাপানে মুক্তি পেতে চলেছে রণবীরের ছবি

‘চার্টার্ড ব্যুরোক্র্যাট দল হাইজ্যাক করেছিল’, নাম না করে অভিষেককে বিঁধলেন ঋতব্রত

এক কামড়েই পর্তুগালের স্বাদ! ঘরেই বানিয়ে ফেলুন ‘পাস্তেইশ দে নাতা’

বাড়ছে বিপদ, দেবরাজের আয় বহির্ভূত সম্পদ নিয়ে তদন্তে ইডি

ভোটার কার্ড-প্যান সহ ১৫ নথি দেখিয়েও লাভ হল না, অসমের বাসিন্দাকে ‘বিদেশি’ ঘোষণা হাইকোর্টের

‘এখনই চালু করা যাবে না হোয়াটসঅ্যাপ ইউজারনেম ফিচার’, মেটাকে ধাক্কা দিল কেন্দ্র

বাড়িতে বানান পাতলা ও হালকা মুচমুচে সুস্বাদু সুইডিশ প্যানকেক

‘আর একদিন অপেক্ষা করুন’, রক্ষাকবচের মামলায় সুমিতকে জানাল কলকাতা হাইকোর্ট

পাথর খাদানে ভয়াবহ ধস, ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে মৃত্যু ৭ শ্রমিকের