এই মুহূর্তে

রাজীব কুমারকে অবিলম্বে সাসপেন্ড করা হোক, নয়া আবদার নিয়ে সুপ্রিম কোর্টে ইডি

নিজস্ব প্রতিনিধি : সাসপেন্ড করতে হবে ডিজি রাজীব কুমারকে। আইপ্যাক সংক্রান্ত তল্লাশি মামলায় শুনানি রয়েছে সুপ্রিমকোর্টে। সেই শুনানির আগেই সুপ্রিমকোর্টে ইডি আবেদন জানিয়েছে, ডিজিপি রাজীব কুমারকে অবিলম্বে সাসপেন্ড করা হোক। শুধু রাজীব কুমারই নন, তাঁর সঙ্গে ইডি তল্লাশির দিন যাঁরা যাঁরা হাজির ছিলেন, সকলকেই সাসপেন্ড করার আবেদন জানিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

তাঁদের অভিযোগ, আইপ্যাকে তল্লাশির দিনে পুলিশের শীর্ষ আধিকারিকরা সেখানে হাজির ছিলেন। সহযোগিতা করেননি। খারাপ আচরণ করার অভিযোগ উঠেছে তাঁদের বিরুদ্ধে। পুলিশের শীর্ষ আধিকারিকদের এই ধরনের আচরণ তদন্তের স্বচ্ছতা ও কার্যকারিতাকে ক্ষতিগ্রস্ত করেছে। তাঁদের আরও অভিযোগ, রাজীব কুমার শুধু তদন্তে বাধা দিয়েছেন তাই নয়, আগেও এই ধরনের ঘটনা ঘটিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় ধর্নায় বসার সময় কলকাতার পুলিশ কমিশনার ছিলেন রাজীব। সেই সময় তাঁকে ধর্নায় বসতে দেখা গিয়েছে। একজন আইপিএস হয়ে এই ধরনের কাজ তিনি করতে পারেন না।

রাজীব কুমাররে সঙ্গে সঙ্গে আরও কয়েকজনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার আবেদন করা হয়েছে।আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি রয়েছে বৃহস্পতিবার। গত ৯ জানুয়ারি I-PAC সংক্রান্ত মামলার শুনানি শুরুই করতে পারেননি হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষ। শুক্রবার নির্ধারিত সময়ে মামলাটি উঠতেই হাইকোর্টের এজলাসে ব্যাপক চিৎকার চেঁচামেচি শুরু হয়। বিচারপতির অনুরোধ করা সত্ত্বেও পরিস্থিতি স্বাভাবিক হয়নি। আইপ্যাক সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্টে জোড়া পিটিশন দায়ের করেছে ইডি। প্রথম পিটিশনটি দায়ের করা হল ইডির তরফে। দ্বিতীয় পিটিশনটি দায়ের করলেন ইডির তিন আধিকারিক। এই ২ মামলাতেই রাজ্যের পাশাপাশি যুক্ত করা হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার, নগরপাল মনোজ ভর্মা, কলকাতা পুলিশের ডিসি (দক্ষিণ) প্রিয়ব্রত রায় এবং সিবিআইকে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

লাল পলাশে ঢাকা রাঙামাটির পথ, বসন্তের ছুটিতে গন্তব্য হোক বাঁকুড়ার এই লুকোনো স্বর্গ

৩৩ হাজার গরিব মহিলার মাথার উপর পাকা ছাদের বন্দোবস্ত করছে নবান্ন

ভয়ঙ্কর কাণ্ড! রিল বানাতে বানাতে শিব ঠাকুরের মাথায় উঠে পড়লেন যুবতী, তারপর..

অভিষেকের প্রস্তাবে মান্যতা দিল কলকাতা হাইকোর্ট, কীসে পড়ল সম্মতি?‌

‘‌বনধ নাগরিক স্বাধীনতার পরিপন্থী’‌, মমতার নীতির সঙ্গে সহমত শশী থারুর

বেলডাঙায় অশান্তির ঘটনায় ধৃতদের জেল হেফাজতের মেয়াদ বাড়ল

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ