‘আমার নাম বলতে আপ্ত সহায়ককে চাপ দিচ্ছে ইডি’, অভিযোগ সুজিত বসুর

Share:

নিজস্ব প্রতিনিধিঃ রাজ্যের শাসকদলের বিরুদ্ধে ভুরি-ভুরি দুর্নীতির অভিযোগ বিরোধী বিজেপির। একাধিক শাসকদলের নেতা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে গ্রেফতার। তবে আদালতে পোক্ত প্রমাণ কখনই দেখাতে পারেনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। অন্যদিকে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ইডি-সিবিআইকে অপব্যহারের অভিযোগ শাসকদলের দীর্ঘদিনের। এই প্রেক্ষিতে বিস্ফোরক অভিযোগ রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসুর।

মন্ত্রীর দাবি, তাঁর প্রাক্তন আপ্ত সহায়ক নিতাই দত্তকে জিজ্ঞাসাবাদ করেছে এজেন্সি। কিছুই পাওয়া যায়নি। তাঁর নাম বলার জন্য চাপ দেওয়া হচ্ছে। কেউ দোষ করলে অবশ্যই গ্রেফতার করুক। তবে অনেকের দোষ না থাকা সত্ত্বেও তাঁদের গ্রেফতার করা হচ্ছে। এমনকি অসুস্থ করে দেওয়া হচ্ছে বলে অভিযোগ মন্ত্রীর। মন্ত্রী বলেন, , “আমার আপ্ত-সহায়ক নিতাই দত্ত। তাঁর বাড়িতে ইডি-কে পাঠানো হল। ১২ ঘণ্টা জেরা করল। কিছুই পেল না। তারপর ওকে বলা হল সুজিত বোসের নাম বলে দাও তোমায় ছেড়ে দেব। এটা কোন ধরনের অত্যাচার।”

উল্লেখ্য, আগে নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত কুন্তলের ঘোষের অভিযোগে শোনা যায়, তাঁকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বলার জন্য চাপ দিচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। একই অভিযোগ করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার এই অভিযোগ করলেন সুজিত বসু।

কালীপুজোর আগের দিনেই আগুনে ভস্মীভূত গোটা মণ্ডপ, চোখে জল উদ্যোক্তাদের

ভারতের গ্র্যান্ড ক্যানিয়নের পাশাপাশি ঘুরে আসুন ‘বেলুম গুহা’ও, রইল খুঁটিনাটি তথ্য

ভরা বাজারে বন্দুকবাজের গুলিতে মৃত্যু হল তিনজনের, আহত ১২

সুজি কিংবা গাজর নয়, আপেল দিয়েই বানান সুস্বাদু স্বাদের হালুয়া! রইল সহজ রেসিপি

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক

আতশবাজির ধোঁয়া থেকে চোখ বাঁচাবেন কীভাবে? সুরক্ষিত থাকতে মানুন এই ৫ নিয়ম

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

এগরোল-চাউমিনের দাম ১০ টাকা! সস্তায় মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন ছায়াদেবী

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের