জেলে চার ঘন্টা জিজ্ঞাসাবাদের পর ইডির হাতে গ্রেফতার সায়গল

Share:

নিজস্ব প্রতিনিধি: দীর্ঘ চার ঘন্টার বেশি সময় ধরে জিজ্ঞাসাবাদের পর গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেনকে (Saygal Hossain) গ্রেফতার করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের(Enforcement Directorate) আধিকারিকরা। শুক্রবার আসানসোলের জেলে গিয়ে বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেনকে টানা জেরা করে ইডির বিশেষ টিম। গরু পাচার মামলায় জিজ্ঞাসাবাদে সহযোগিতা না করায় তাঁকে গ্রেফতার করার সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় গোয়েন্দারা। উল্লেখ্য বর্তমানে সিবিআইয়ের হাতে গ্রেফতার হয়ে আদালতের নির্দেশে জেলে রয়েছেন সায়গল হোসেন। সেই জেলবন্দি সায়গলকে এদিন আবার গ্রেফতার করল ইডির তদন্তকারীরা।

ইডি সূত্রের খবর, গ্রেফতার করার পর সায়গল হোসেনকে আদালতে পেশ করার আবেদন করবে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। প্রসঙ্গত গরু পাচার (Cattle Smuggling) মামলায় সায়গল হোসেনকে (Saygal Hossain) জিজ্ঞাসাবাদ করার জন্য দিল্লি থেকে ইডির বিশেষ টিম শুক্রবার আসানসোলে জেলে পৌঁছন। এদিন জেলের মধ্যে বীরভূমের কেষ্টকে জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা।

বীরভূমের দোর্দন্ডপ্রতাপ নেতা অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেনকে (Saygal Hossain) জেলে গিয়ে জেরা করার অনুমতি চেয়ে আগেই সিবিআইয়ের (CBI) বিশেষ আদালতের দ্বারস্থ হয়েছিল ইডি। আদালত এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (Enforcement Directorate) সেই আবেদন মঞ্জুর করে। আদালতের নির্দেশের পর, শুক্রবার জেলে গিয়ে সায়গল হোসেনকে জেরা শুরু করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি’র গোয়েন্দারা। গরু পাচার মামলায় তদন্তে নেমে সিবিআই এর আধিকারিকরা  অনুব্রতের দেহরক্ষী সায়গল হোসেনের বিপুল পরিমাণ সম্পত্তির হদিশ পেয়েছিল। এরপর সেই একই মামলায় তদন্তে নেমে এবার গ্রেফতার করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।

রোজ কুমড়োর বীজ খাচ্ছেন? জানলে অবাক হবেন এর ৫ ম্যাজিক

ওমেগা-৩, ভিটামিন এ, ক্যালসিয়ামের ভাণ্ডার এই সস্তার মাছ! মিলবে একাধিক উপকার

রাখি উৎসবে চন্দ্রগ্রহণের ছায়া, ভাইয়ের হাতে রাখি বাঁধার শুভ সময় জেনে নিন….

উল্টো চাল পরিবর্তন করে শনির সোজা গতি, মালামাল হবেন ৫ রাশির জাতকরা…

শনির সুদৃষ্টিতে কর্মক্ষেত্রে উন্নতি, বেতন বাড়ার সম্ভাবনা এই রাশির জাতকদের

অতি সঙ্কটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি মোজতবা খামেনি

জমি দুর্নীতি মামলায় শনিতেই হাজিরা দিতে হবে সুমিতকে! সমন সিআইডির

রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনে আত্মহত্যার চেষ্টা, ব্যাহত পরিষেবা

‘জাতীয়তাবাদ, দেশপ্রেম জাগাতেই তিরঙ্গা যাত্রা,’ হাজরার সভায় বললেন মুখ্যমন্ত্রী

২০২৫-এর নিয়ম মেনেই নিয়োগ হবে, হাইকোর্টে জানাল স্কুল সার্ভিস কমিশন

শুভেন্দুর আপ্যায়ণে মুগ্ধ ফিরহাদ, তুলনা টানলেন বিধানচন্দ্র রায়ের সঙ্গে

‘সুপ্রিম কোর্ট কী চাইছে সবার উপর গুলি চলুক’, মহুয়ার পাশে দাঁড়িয়ে প্রশ্ন অভিজিত দীপকের

মুম্বইয়ে রাস্তা আটকে জন্মদিন পালন, এয়ারগান থেকে গুলি, শ্রীঘরে ঠাঁই ১০ মূর্তির