নির্বাচনের আগে কলকাতা পুলিশের ডিসির বাড়িতে ইডি! কী কারণে তল্লাশি?

Share:

নিজস্ব প্রতিনিধি : নির্বাচনের প্রথম দফার কয়েকদিন আগেই শহরে সক্রিয় ইডি। রবিবার সকালে কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার শান্তনু সিনহা বিশ্বাসের বাড়িতে হানা দিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। বিগত কয়েকদিন ধরেই শহরজুড়ে সক্রিয় রয়েছে কেন্দ্রীয় এজেন্সিগুলো। ইডি, সিবিআই থেকে শুরু করে আয়কর দফতরও তল্লাশি অভিযান চালাচ্ছে শহরের বিভিন্ন জায়গায়। রবিবার শহরে পুলিশের ডেপুটি কমিশনারের পাশাপাশি এক প্রমোটিং ব্যবসায়ীর বাড়িতেও অভিযান চালিয়েছে ইডি। এদিন জোড়া তল্লাশি চালান ইডি আধিকারিকরা।

বালিগঞ্জের অশান্তিতে জড়িত বিশ্বজিৎ পোদ্দার ওরফে সোনা পাপ্পুর মামলাতে ইডি আধিকারিকরা এই অভিযান চালিয়েছে বলে সূত্রের খবর। শান্তনুর বাড়ির পাশাপাশি কলকাতার ওই প্রমোটিং ব্যবসায়ীর বাড়িতেও হাজির হয়েছেন ইডি আধিকারিকরা। ওই ব্যবাসায়ীর বাড়ি বেহালাতে। ওই ব্যবসায়ীকে তলবও করা হয়েছিল আগে। কিন্তু ইডির তলব এড়িয়েছিলেন তিনি। তাই রবিবার সকালে কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে তাঁর বেহালার বাড়িতে পৌঁছে যায় ইডি আধিকারিকরা।

সূত্রের খবর, বালিগঞ্জের অশান্তির ঘটনায় নাম জড়িয়েছিল বিশ্বজিৎ পোদ্দার ওরফে সোনা পাপ্পুর। দীর্ঘদিন কেটে গেলেও এখনও তার হদিশ পায়নি পুলিশ। কিন্তু সোশ্যাল মিডিয়াতে সক্রিয় রয়েছে সে। এই ঘটনায় এর আগে এক আইপিএস আধিকারিককেও জিজ্ঞাসাবাদ করেছিল। এবার ডিসিকে জিজ্ঞাসাবাদ করতে তাঁর বাড়িতে পৌঁছে গিয়েছে ইডি। এদিন সাতসকালে কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে ফার্ণরোডেরা বাড়িতে কড়া নাড়ে তাঁরা। সেই সময় বাড়িতেই ছিলেন তিনি। এখনও সেখানেই রয়েছেন ইডি আধিকারিকরা। পাশাপাশি  প্রমোটিং ব্যবসায়ীর বাড়িতেও সকাল সকাল পৌঁছে যান ইডি আধিকারিকরা। সেখানে গিয়ে বাইরে বেশকিছুক্ষণ অপেক্ষা করতে হয় ইডি আধিকারিকদের। সেখানেও চলছে তল্লাশি ও জিজ্ঞাসাবাদ। সোনা পাপ্পুর বাড়িতে তল্লাশির সময় এই ব্যবসায়ীর সূত্র পাওয়া যায়। সেই জন্যই তাঁকে তলব করা হয়েছিল। কিন্তু সাড়া না দেওয়ায়, বাড়িতেই হাজির হয়েছেন ইডি আধিকারিকরা।

উল্লেখ্য, বেশ কিছুদিন আগে গোলপার্কে এক অশান্তির ঘটনায় নাম জড়িয়েছিল সোনা পাপ্পুর।  কসবা এলাকার ব্যবসায়ী বিশ্বজিৎ পোদ্দার ওরফে সোনা পাপ্পুকে তলব করেছিল ইডি।  তাঁর বালিগঞ্জের বাড়িতে তল্লাশি চালিয়ে  আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছিল। শুধু তাই নয়, দামি গাড়ি এবং বেশ কিছু সম্পত্তির নথি বাজেয়াপ্ত হয়েছে। সেই সূত্রেই তাঁকে তলব করা হয়েছিল। এবার তাঁর সূত্র ধরেই ডেপুটি কমিশনার শান্তনু সিনহা বিশ্বাস ও প্রোমোটিং ব্যবসায়ীর বাড়িতে হানা দিয়েছে ইডি। 

আটকে থাকা টাকা উদ্ধার হবে, সেপ্টেম্বরের শেষে মালামাল হবেন ৪ রাশির জাতকরা

ফ্রিজের উপর কর্পূর রাখেন? জানেন সংসারের কত বড় ক্ষতি করছেন!

জ্যাম-চুইংগাম প্রেমী! জানন কি প্রিয় খাবারেই বাড়ছে হার্ট অ্যাটাক-স্ট্রোকের ঝুঁকি?

সাবধান! প্রতিদিন ১০০ গ্রামের বেশি এই খাবারগুলি খেলেই বাড়বে হৃদরোগের ঝুঁকি

বলিউডে নক্ষত্র পতন, ক্যানসারের কাছে হার মানলেন সলমান-অক্ষয়ের সহ অভিনেতা

আপনার নাম করে অন্য কেউ সিম ব্যবহার করছেন? গুণতে হতে পারে ৫০ লাখ জরিমানা

জানেন কি, ‘হনুমান অংশ’-এর নিম করোলি বাবার ভূমিকায় অভিনয় করেছেন প্রাক্তন সেনা কর্তা

কেন্দু পাতা সংগ্রহকারীদের পাশে শুভেন্দুর সরকার, আর্থিক সাহায্য করলেন মন্ত্রী ক্ষুদিরাম টুডু

‘পুলিশ কি করবে?’, বিহারের বাঁকার বিখ্যাত পর্যটন কেন্দ্রেই তরুণীর শ্লীলতাহানি

জ্ঞানেশ কুমারকে ‘দেশদ্রোহী’ আখ্যা দিয়ে ইস্তফা চাইলেন রাহুল গান্ধি

সোনারপুর ও বারুইপুর স্টেশনের মাঝে ট্রাফিক ব্লক, শনি-রবি বাতিল একগুচ্ছ ট্রেন

‘মামলা তুলতে পুলিশ মাথায় বন্দুক ঠেকিয়ে ছিল,’ হাইকোর্টে বিস্ফোরক দাবি রত্না দেবনাথের

প্রিয় গরুর মাংস ছেড়েছেন মেসি, আর্জেন্টাইন মহাতারকার ডায়েট চার্ট জানেন?

ভীমরুলের হুলে ক্ষতবিক্ষত হয়ে মৃত্যু দিদিমা-নাতনির, মর্মান্তিক ঘটনা ময়মনসিংহে