আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

কলকাতার ৯টি জায়গায় একযোগে ED হানা, নেপথ্যে নিয়োগ দুর্নীতি

Courtesy - Google

নিজস্ব প্রতিনিধি: বিবাদি বাগ থেকে নারকেলডাঙা, বড়বাজার থেকে মানিকতলা। লক্ষ্মীবারে সাত সকালে শহর কলকাতার(Kolkata) ৯টি জায়গায় একযোগে লক্ষ্মীর সন্ধানে ED হানা। নেপথ্যে শিক্ষক নিয়োগ দুর্নীতি(Teachers Recruitment Scam) । একাধিক দলে বিভক্ত হয়ে কলকাতার ৯টি জায়গায় হানা দিয়েছেন তদন্তকারীরা। সঙ্গে রয়েছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরাও(Central Force)। বিবাদি বাগ এলাকার একটি অফিসে, বড়বাজারের একটি অফিসে, সল্টলেকের বেঙ্গল কেমিক্যালসে, নারকেলডাঙায় এক আবাসনে চলছে তল্লাশি। ED’র তরফে এই তল্লাশির কারণ নিয়ে প্রকাশ্যে কিছু জানা না-গেলেও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটির একটি সূত্রে জানা গিয়েছে, প্রাথমিকে শিক্ষক দুর্নীতি মামলার তদন্তের সূত্রেই এই অভিযান।

বড়বাজারে যে জায়গায় ইডি আধিকারিকেরা হানা দিয়েছেন, সেটি এক চার্টার্ড অ্যাকাউন্টেন্টের অফিস বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। হিসাবে গরমিল সংক্রান্ত বিষয়ে তদন্তের সূত্রেই সেখানে হানা দেওয়া হয়েছে। তদন্তকারী সংস্থার সূত্রে আরও খবর, নিয়োগ দুর্নীতির টাকা অন্য কোথাও বিনিয়োগ করা হয়েছিল কি না, করলেও তা কোথায় কোথায়, কালো টাকা সাদা করা হয়েছিল কি না— এই সব কিছু খতিয়ে দেখতেই বৃহস্পতিবার সকাল থেকে এই অভিযান শুরু হয়েছে। মানিকতলায় যে দুজনের ফ্ল্যাটে তল্লাশি চলছে তাঁরা হলেন সুবোধ সাচার এবং অশোক ইয়াদুকা।

এই দুই ব্যক্তির মাধ্যমে কালো টাকা(Black Money) সাদা করার প্রক্রিয়া হয়েছিল বলে ED’র দাবি। জানা যাচ্ছে, রাজেশ দোশী নামে এক চার্টার্ড অ্যাকাউন্টের অফিসেও হানা দিয়েছেন ED’র আধিকারিকেরা। ক্যানিং স্ট্রিটের সংস্থার থাকা নথিপত্রগুলিই ঘেঁটে দেখবেন তাঁরা। শেষ পাওয়া খবর অনুযায়ী জানতে পারা গিয়েছে, অশোক সাধুকা বাড়িতেই রয়েছেন। তবে নিয়োগ দুর্নীতিতে কীভাবে জড়িয়ে পড়লেন তা জানার চেষ্টা করছে ED। তল্লাশি চলছে নিউ আলিপুরও। ৯টি জায়গার এই তল্লাশি অভিযানে কয়েক জায়গায় আছেন মহিলা আধিকারিকরাও।

Published by:

Share Link:

More Releted News:

স্ট্রংরুমের নিরাপত্তায় ২৪ ঘণ্টা থাকবেন কমিশনের আধিকারিকরা,নজরদারিতে আর কী থাকছে?

‘হেরে যাওয়া মানুষের নাটক শুরু’, স্ট্রংরুমকাণ্ডে মমতাকে তোপ দিলীপের

‘শ্রমিকরাই দেশের গর্ব ও সমাজের সম্পদ’, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

অবশেষে পুর দুর্নীতি মামলায় ইডির তলবে সিজিও কমপ্লেক্সে সুজিত বসু

বঙ্গে কে আসবে ক্ষমতায়? মনের কথা জানিয়ে দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়

নির্বাচনে অশান্তি ঠেকাতে আধাসেনার জওয়ানদের দেওয়া হয়েছে ১ লক্ষ লাঠি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ