কুন্তলের ফ্ল্যাটে হানা ED’র, বাঁকুড়ায় বাজেয়াপ্ত প্রায় ১৭ কোটির নগদ

মঙ্গল দুপুরে নিউটাউনে কুন্তল ঘোষের বেনামি ফ্ল্যাটে হানা দিলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ED’র আধিকারিকেরা। চলছে তল্লাশি।

Share:

নিজস্ব প্রতিনিধি: ফ্ল্যাটের মালিক জেলবন্দী। অথচ তাঁর নামে থাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকছে টাকা। সেই রহস্যের সন্ধানেই মঙ্গলবার দুপুরে নিউটাউনে(Newtown) কুন্তল ঘোষের(Kuntal Ghosh) বেনামি ফ্ল্যাটে হানা দিলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ED বা Enforcement Directorate’র আধিকারিকেরা। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত জেলবন্দি কুন্তল ঘোষের অ্যাকাউন্টে কীভাবে টাকা আসছে সেটাই খতিয়ে দেখতে চাইছেন ED’র আধিকারিকেরা। নিউটাউনে এদিন যে ফ্ল্যাটে তাঁরা হানা দিয়েছেন সেই ফ্ল্যাটের আসল মালিক কে, সেখানে কারা ভাড়া থাকতেন – সেসব বিষয়ে বেশ কিছু তথ্য তাঁদের হাতে এসেছে বলে খবর।

নিউটাউনে City Center-2’র কাছে এক অভিজাত আবাসনে রয়েছে ওই ফ্ল্যাট। ঘটনাচক্রে ওই আবাসন থেকেই কুন্তলকে গ্রেফতার করা হয়েছিল। ED’র আধিকারিকদের দাবি, রাজারহাটে কুন্তলের বেনামি ফ্লাটে ভাড়া নিয়ে থাকতেন গরু পাচার মামলায় ধৃত এনামুলের ভাগ্নে! ভাড়া মেটানো নিয়ে তাঁর সঙ্গে কুন্তলের সমস্যা তৈরি হয়। এর পরই ফ্ল্যাটটি বিক্রি করে দেয় কুন্তল। বিপুল অঙ্কের সেই অর্থ কুন্তলের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকেছিল। তার তদন্তে ED’র আধিকারিকরা মঙ্গলবার কুন্তলের ওই ফ্ল্যাটে যান। এনামুলের ভাগ্নের এই ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকার বিষয়টি তাঁদের বেশি ভাবাচ্ছে। গরু পাচার মামলায় ইতিমধ্যে জেলে এনামুল। কলকাতায় একাধিক প্রভাবশালীর সঙ্গে তাঁর ওঠাবসা, আত্মীয়দের কাছে নিজের প্রভাব বিস্তারই শুধু নয়, তাঁদেরও যথেষ্ট অর্থবান হয়ে উঠতে সাহায্য করেছে সে। সবমিলিয়ে, রাজ্যে শিক্ষক নিয়োগ দুর্নীতি এবং গরু পাচারে আর্থিক নয়ছয়ের বিষয়টি একই সুতোয় বাঁধা রয়েছে বলে মনে করছেন ED’র তদন্তকারীরা। নিউটাউনে কুন্তলের ওই ফ্ল্যাট কে কিনেছেন? এখন কে থাকেন? কাদের যাতায়াত? এই সমস্ত বিষয় জানতে চান তাঁরা।  

এদিকে রেশন দুর্নীতি কাণ্ডে ED’র হানাদারিতে বিপুল অঙ্কের টাকা উদ্ধারের ঘটনা সামনে এসেছে। গত ৪ ও ৫ তারিখে যে তল্লাশি হয় সেই তল্লাশির ভিত্তিতেই টাকা উদ্ধার হয়েছে বলে জানিয়েছে ED। বাঁকুড়ার দুটি কোম্পানি থেকে মিলেছে ১৬ কোটি ৮০ লক্ষ টাকা আর হাওড়ার একটি কারখানা থেকে মিলেছে ১ কোটি ৪০ লক্ষ টাকা। ৪ তারিখ থেকে শুরু হওয়া সেই তল্লাশি ৩০ ঘণ্টারও বেশি সময় ধরে চলেছে। সেই সময়ে বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে ১৮ কোটির বেশি টাকা উদ্ধার হয়েছে। তবে ইডির অনুমান, আরও অর্থের হদিশ মিলবে। বাঁকুড়ার যে দুটি কোম্পানি থেকে ১৬ কোটি ৮০ লক্ষ টাকা উদ্ধার হয়েছে সেগুলি হল AJ Agrotek ও AJ Royel Private Limited। হাওড়ায় যে কারখানা থেকে ১ কোটি ৪০ লক্ষ টাকা মুদ্ধার হয়েছে সেটির নাম Ankit India। 

১৮ বছর বয়সে প্রয়াত ‘গডজিলা ভার্সেস কং’ খ্যাত অভিনেত্রী কেলি হটল

সিকিমে সুড়ঙ্গ ধসে মৃতের সংখ্যা বেড়ে ২০, নিখোঁজ একাধিক শ্রমিক

অন্ধ পুত্র স্নেহে কখনই থানায় যাননি! সেই ছেলের হাতেই খুন বৃদ্ধা মা

‘জামাকাপড় খুলে পেটাতাম কিন্তু…’, অভিষেকের ‘দিন পাল্টানো’ মন্তব্যের কড়া জবাব দিলীপের

জেনেরিক ওষুধের ওপর ২০০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের, প্রভাব পড়তে পারে ভারতেও

নাবালিকা স্ত্রী অন্তঃসত্ত্বা হতেই স্বামীর বিরুদ্ধে পকসো মামলা, বাল্যবিবাহে জিরো টলারেন্স লালবাজারের

টানা বিক্ষোভের মুখে সেনাপ্রধানকে সরালেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি

অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি পাওয়ায় ধাক্কা শেয়ার মার্কেটে, সেনসেক্স পড়ল ৬৪৬.৮৯ পয়েন্ট

ছাতা ছাড়া বেরোবেন না! আজ কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দফায় দফায় বৃষ্টির পূর্বাভাস

যুগান্তকারী সিদ্ধান্ত! সৌদি আরবের সঙ্গে পারমাণবিক চুক্তিতে অনুমোদন ট্রাম্পের

পাহাড়ের কোলে চেল নদীর স্রোত, চলুন ঘুরে আসি উত্তরবঙ্গের নতুন অফবিট গন্তব্য ‘পাপরখেতি’

জলের স্রোতে ভেসে গেলেন একই পরিবারের চারজন, বন্যায় অসমে মৃতের সংখ্যা বেড়ে ৩১

ইরানে টানা ১১তম দিনেও মার্কিন হামলা, তেহরানসহ একাধিক এলাকায় পরপর বিস্ফোরণ