দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ডাক্তারি দুর্নীতিকাণ্ডে শহরে ইডির হানা, এজেন্সির স্ক্যানারে স্বাস্থ্যভবনও!

নিজস্ব প্রতিনিধি : শিক্ষক নিয়োগ ও পুর নিয়োগ দুর্নীতি কাণ্ডে একাধিকবার শহরজুড়ে তদন্ত চালিয়েছেন ইডি আধিকারিকরা। এবার সেই দুর্নীতি তালিকায় যুক্ত হল স্বাস্থ্য ক্ষেত্রের নাম। আর সেই দুর্নীতিতে কোটি কোটি টাকার অভিযোগ ইডির নজরে আসতেই সাত সকালেই অভিযানে নামল কেন্দ্রীয় এজেন্সি।

মঙ্গলবার সকালে সল্টলেকের বিসি ব্লকের ৩৫ ও ৩৬ নম্বর আবাসনে তল্লাশি শুরু করেছেন ইডি আধিকারিকরা। সূত্রের খবর, কলকাতার এক বেসরকারি মেডিক্যাল কলেজের দায়িত্বপ্রাপ্ত এক ব্যক্তির আত্মীয়ের বাড়িতে তল্লাশি চালানো হচ্ছে। অভিযোগ এনআরআই কোটা-র ক্ষেত্রে এই দুর্নীতি হয়েছে। এনআরআই-দের জন্য সংরক্ষিত ডাক্তারি পড়ুয়ার আসন জালিয়াতি নিয়ে তদন্ত করছে এই সংস্থা। গত এপ্রিল মাসে ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানায় একটি অভিযোগ দায়ের হয়। তার ওপর ভিত্তি করেই এই তল্লাশি চলছে। সূত্রের খবর, অভিযোগের তালিকায় কলকাতার কলেজ ছাড়াও হলদিয়া, দুর্গাপুরে বেসরকারি মেডিক্যাল কলেজেরও নাম রয়েছে। এফআইআর-এ সরাসরি রাজ্যের স্বাস্থ্যকর্তাদের নাম রয়েছে বলেই সূত্রের খবর।

প্রসঙ্গত, আরজিকরের ঘটনা সামনে আসতেই দীর্ঘদিন ধরে আর্থিক দুর্নীতি নিয়ে তদন্ত করেছেন ইডি আধিকারিকরা। সেই সঙ্গে আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে নিজস্ব হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদও চালাচ্ছেন তারা। এছাড়াও জুনিয়র চিকিৎসকরাও বারংবার আর্থিক দুর্নীতি নিয়ে স্বাস্থ্য ভবনের নাম প্রকাশ্যে এনেছিলেন। তাঁরা রোগী কল্যান সমিতির চেয়ারম্যান বদলেরও দাবি তুলেছিলেন। এই আবহে গতকালই রোগী কল্যান সমিতির সরকারি প্রতিনিধিদের নাম সামনে আনে রাজ্য। আর তার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই স্বাস্থ্যক্ষেত্রে দুর্নীতি নিয়ে আদাজল খেয়ে তদন্তে নামল ইডি।

Published by:

Share Link:

More Releted News:

ভোট দিতে গিয়েই সব শেষ! রাস্তাতেই মৃত্যু সিউড়ির ভোটারের, শোকের আবহ এলাকায়

কালীঘাটের ‘ওয়াররুমে’ কড়া নজর মমতা–অভিষেকের, চলছে হিসেবনিকেশ, অঙ্ক কী বলছে?‌

রাস্তা তৈরির নামে মন্দির ভাঙা? জগদ্দলে তীব্র রাজনৈতিক তরজা

বুথে বুথে পায়ে হেঁটে ঘুরলেন অধীর, ভোট নিয়ে তৃণমূল-বিজেপির বিরুদ্ধে তুললেন বড় অভিযোগ

শালবনিতে ভোটারদের প্রভাবিত করতে গিয়ে বিপুল পরিমাণ মদ সহ গ্রেফতার বিজেপি নেতা

কোতুলপুরের গ্রামে ঢুকে মহিলাদের মারধর, বাইক ভাঙচুর, তাণ্ডব চালাল কেন্দ্রীয় সশস্ত্র বাহিনী

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ