কারা মন্ত্রী চন্দ্রনাথ সিংহকে সাত দিনের হেফাজতে চাইল ইডি

Share:

নিজস্ব প্রতিনিধি,  কলকাতা: বিশেষ ইডি আদালতে আজ(শনিবার) শুরু কারামন্ত্রী চন্দ্রনাথ সিংহের মামালার শুনানি।  শুরুতেই ইডি আবেদন জানান রাজ্যের কারামন্ত্রীকে ৭ দিনের হেফাজতে নেওয়ার। পাশাপাশি  বিশেষ ইডি আদালতে  কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা জানান কেন গত বছর মন্ত্রীর বাড়ি থেকে নগদ ৪১ লক্ষ টাকা উদ্ধারের পরও তাঁকে গ্রেফতার করা হয়নি। জেল নাকি হবে জামিন আজই নির্ধারিত হবে চন্দ্রনাথের ভাগ্য।

শনিবার আদালতে ইডির আইনজীবীর অভিযোগ,  মন্ত্রীর কাছে যেসব নথি আগে চাওয়া হয়েছিল, সেগুলো তিনি ইচ্ছে করে  দেননি। তবে চার্জশিট জমা পড়ার কয়েকঘণ্টা পরই সেগুলি পাঠিয়ে দেন।  চন্দ্রনাথকে হেফাজতে চাওয়ার কারণ হিসেবে ইডির আইনজীবী বলেছেন, উনি খুবই প্রভাবশালী, বারবার নোটিস পাঠিয়ে যে তথ্য মেলেনা সেটা উনি একদিনের মধ্যে দিতে পারেন। গ্রেফতার না করার প্রসঙ্গে ইডির আইনজীবী জানিয়েছেন উপযুক্ত তথ্যপ্রমাণের অপেক্ষা করা হচ্ছিল। যদি আগেই চন্দ্রনাথকে গ্রেফতার করা হত তাহলে এর সঙ্গে যুক্ত বাকিরা সতর্ক হয়ে যেতেন। দুর্নীতির সঙ্গে আরও বড় যোগ রয়েছে বলে অনুমান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার।

প্রসঙ্গত, প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে নাম জড়িয়েছে কারামন্ত্রী চন্দ্রনাথ সিংহের ।তাঁর  বিরুদ্ধে ইতিমধ্যেই চার্জশিট পেশ করা হয়েছে। চার্জশিটে ED-র দাবি  মন্ত্রী প্রায় ১৩ কোটি টাকার বেআইনি আর্থিক লেনদেন করেছেন। গত ১৬ সেপ্টেম্বর আদালতে ইডি তাঁর জমি সংক্রান্ত নতুন তথ্য় পেশ করে ।  বোলপুরের জমির ব্য়াপারে গুরুত্বপূর্ণ তথ্য় রয়েছে বলেই আদালতে জানায় ED-র আইনজীবী । সেই ঘটনার পরেই শুক্রবার বীরভূমের পাইকর কিষাণ মান্ডিতে পৌঁছে তল্লাশি করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কারামন্ত্রী চন্দ্রনাথ সিংহর নামে কত জমি রয়েছে? কীভাবে সেই জমি কেনা হয়েছিল? কত সালে কেনা হয়? কী চাষ হয় জমিতে? জমি বিক্রি করেই বা আয় কত হয়েছে ED অফিসাররা সবটাই জানার চেষ্টা করছেন।

 

 

 

 

একসঙ্গে রাত কাটান যুবক-যুবতীরা, পছন্দ না হলেই বদলে যায় সঙ্গী! জানুন এই আদিবাসী সমাজের অজানা কাহিনি

ইতিহাসের সাক্ষী নদিয়ার আড়াইশো বছরের পুরনো জমিদারবাড়ি, একদিনের ছুটিতে ঘুরে আসুন

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়