Loading live market data...
Loading active stocks...
Connecting...

কয়লা পাচারকাণ্ডে ৮ আইপিএস অফিসারকে তলব ইডির

কয়লা পাচারকাণ্ডে এবার রাজ্যের ৮ জন আইপিএস অফিসারকে তলব করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।

Share:

নিজস্ব প্রতিনিধি: কয়লা পাচারকাণ্ডে এবার রাজ্যের ৮ জন আইপিএস অফিসারকে তলব করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তাঁদেরকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। জ্ঞানবন্ত সিংহ, সুকেশ জৈন, রাজীব মিশ্র-সহ আটজন আইপিএস অফিসারকে তলব করেছে ইডি। ১৫ অগস্টের পর আট আইপিএসকে দিল্লিতে ইডির দফতরে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

গরু পাচার মামলায় তদন্তে তৎপরতা শুরু করার পর এবার কয়লা পাচারকাণ্ডেও তৎপরতা শুরু করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। গরু পাচারকাণ্ডে বৃহস্পতিবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই গ্রেফতার করেছে অনুব্রত মণ্ডলকে। এবার আরেক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি কয়লা পাচারকাণ্ড নিয়ে তৎপরতা শুরু করেছে। রাজ্যের আটজন আইপিএস অফিসারকে তলব করেছে ইডির গোয়েন্দারা। ইডি সূত্রে জানা গিয়েছে, যে আট জন আইপিএস আধিকারিককে তলব করা হয়েছে, তাঁরা হলেন জ্ঞানবন্ত সিংহ, সুকেশ জৈন, রাজীব মিশ্র, কোটেশ্বর রাও, শ্যাম সিংহ, তথাগত বসু, সেলভা মুরুগান, ভাস্কর মুখোপাধ্যায়। মূলত কয়লা পাচারকাণ্ডে আর্থিক লেনদেন সংক্রান্ত বিষয়ে তাঁদের জিজ্ঞাসাবাদ করার জন্য তলব করা হয়েছে। ১৫ অগস্টের পর আইপিএস অফিসারদের দিল্লিতে ইডির অফিসে হাজিরা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। তবে আট আইপিএস অফিসারকে একসঙ্গে তলব করা হয়নি বলে সূত্রের খবর। একদিনে একজন আইপিএস অফিসারকে ইডির দফতরে হাজিরা দিতে হবে।

উল্লেখ্য এর আগে কয়লা পাচারকাণ্ডে গত ১৯ জুলাই চার্জশিট পেশ করেছিল সিবিআই। আসানসোলের বিশেষ সিবিআই আদালতে চার্জশিট জমা দেয় সিবিআই। সেই চার্জশিটে ৪১ জনের নাম রয়েছে। চার্জশিট পেশ করার আগে বিনয় মিশ্র এবং লালার তিন সহযোগীর নামে বিশেষ গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল আসানসোলের বিশেষ সিবিআই আদালত। এবার এই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য আট আইপিএসকে তলব করল ইডি।

চুপিসাড়ে উধাও সস্তার জনপ্রিয় প্ল্যান, গ্রাহকদের জোর ধাক্কা Jio-র

রোজ সকালে ঘুম থেকে উঠে খালি পেটে এই ৪ খাবার খাচ্ছেন? মহাবিপদে পড়বেন

শতাব্দীর দীর্ঘতম সূর্যগ্রহণ কবে? কতক্ষণ থাকবে অন্ধকার, জানুন বিস্তারিত

সাবধান! স্মার্টফোনে সবসময় ব্লুটুথ অন রাখছেন? ফাঁকা হতে পারে ব্যাঙ্ক অ্যাকাউন্ট

সূর্য-বৃহস্পতির সংযোগে ‘লাভ দৃষ্টি’, ১১ মে থেকে কপাল খুলবে ৪ রাশির জাতকদের

শনির রেবতী নক্ষত্রে প্রবেশ, ১৭ মে পর্যন্ত সতর্ক থাকুন এই রাশির জাতকরা…

আজকের রাশিফল: পরিবারে সাঙ্ঘাতিক বিপদ আসছে, সতর্ক থাকুন..

তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত ন্যাজাট, গুলিবিদ্ধ পুলিশ ও কনস্টেবল

স্যামসনের ঝোড়ো ইনিংসে কুপোকাত অক্ষররা, দিল্লিকে আট উইকেটে হারাল সিএসকে

‘বেনোজল আটকাতে এখন বিজেপিতে যোগদান বন্ধ,’ স্পষ্টভাবে জানালেন শমীক

বাংলায় ঐতিহাসিক জয়ের জন্য মোদিকে অভিনন্দন ট্রাম্পের

আঁটোসাঁটো বোলিংয়ে দিল্লিকে ১৫৫ রানে বেঁধে রাখল চেন্নাই সুপার কিংস

তামিলনাড়ুতে চূড়ান্ত নাটক, কংগ্রেসের সমর্থনে মুখ্যমন্ত্রী হচ্ছেন ‘থলপতি’ বিজয়

ভোটের ফলাফল প্রকাশ হতেই জগদ্দলে চলল বুলডোজার