রেশন দুর্নীতি মামলায় ফের সক্রিয় ইডি, কলকাতা হাইকোর্টে বালু-সহ তিনজনের জামিন বাতিলের আবেদন

রেশন দুর্নীতি মামলায় ফের সক্রিয় ইডি। অভিযুক্ত প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ও তাঁর ঘনিষ্ঠ সহযোগী আনিসুর রহমান-সহ তিন জনের জামিন বাতিলের জন্যে ফের নড়েচড়ে বসল ইডি

Share:

নিজস্ব প্রতিনিধিঃ রেশন দুর্নীতি মামলায় ফের সক্রিয় ইডি। অভিযুক্ত প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ও তাঁর ঘনিষ্ঠ সহযোগী আনিসুর রহমান-সহ তিন জনের জামিন বাতিলের জন্যে ফের নড়েচড়ে বসল ইডি। ইতিমধ্যেই তাঁদের জামিন বাতিলের জন্যে কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি। আগামী ১২ সেপ্টেম্বর বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে এই দুটি মামলার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে আবারও রাজনৈতিক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এই মামলাকে ঘিরে। সুতরাং আগামী ১২ সেপ্টেম্বর হাইকোর্টের পর্যবেক্ষণের দিকে তাকিয়ে রয়েছে রাজ্যের রাজনৈতিক মহল।

যদিও হাবরার তৃণমূল বিধায়ক জ্যোতিপ্রিয়র আইনজীবীরা দাবি করেছেন, এখনও মামলা সংক্রান্ত কোনও নথি তাঁরা হাতে পাননি। এদিকে জেল থেকে মুক্তির পরেই কিছুদিন শারীরিক অসুস্থতার কারণে বিশ্রামে ছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক। বর্তমানে দলীয় কাজে সক্রিয়তা বাড়িয়েছেন তিনি। সম্প্রতি দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের দফতরে গিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকে যোগ দিয়েছিলেন তিনি। উল্লেখ্য, রেশন দুর্নীতি মামলায় ২০২৩ সালের ২৭ অক্টোবর হাবরার তৃণমূল বিধায়ক তথা তৎকালীন বনমন্ত্রী জ্যোতিপ্রিয়কে গ্রেফতার করেছিল ইডি। ইডির অভিযোগ, রাজ্যে রেশন বিতরণে ব্যাপক দুর্নীতির সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন জ্যোতিপ্রিয়, ওরফে “বালু”। দীর্ঘ জেরা ও প্রমাণ সংগ্রহের ভিত্তিতে তাঁকে গ্রেফতার করা হয়। তবে টানা ১৪ মাস তদন্তের পর, গত জানুয়ারিতে আদালতের নির্দেশে তিনি জামিন পান। তাঁর জামিনের সপ্তাহ খানেক পর একই মামলায় জামিন পান এই মামলায় আরেক অভিযুক্ত তথা বালুর ঘনিষ্ঠ আনিসুর।

কিন্তু কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটির আশঙ্কা, জামিনে থাকাকালীন অভিযুক্তরা তদন্ত প্রক্রিয়ায় প্রভাব ফেলতে পারেন। সাক্ষীদের প্রভাবিত করতে পারেন এবং মামলার গুরুত্বপূর্ণ নথি নষ্ট বা গোপনের চেষ্টা করতে পারেন। তাই তাঁদের জামিন বাতিলের জন্যে নড়েচড়ে বসলেন ইডি। তারা আদালতে জানিয়েছে, রেশন দুর্নীতি মামলার তদন্ত এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে। আর্থিক দুর্নীতির পরিমাণ হাজার কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে। ফলে অভিযুক্তদের বাইরে রাখা ঠিক হবে না। তবে আইনজীবী মহল মনে করছে, প্রাক্তন মন্ত্রী এবং শাসকদলের গুরুত্বপূর্ণ নেতার বিরুদ্ধে ওঠা অভিযোগ কেবল আইনি নয়, রাজনৈতিক ক্ষেত্রেও বড় প্রভাব ফেলছে। এই ইস্যুতে বিরোধীরা তৃণমূল সরকারকে কোণঠাসা করার চেষ্টা করছে।

 

শারদ পূর্ণিমায় রেবতী ও হর্ষণ যোগের সংযোগ, মিলবে মা লক্ষ্মীর কৃপা

সাত ম্যাচ বাদে থামল জয় রথ, অ্যাস্টন ভিলার কাছে ফের হারল ম্যানচেস্টার সিটি

বিয়ের আটমাসের মাথায় ঘর ভাঙছে বিজয়-রশ্মিকার! জোর গুঞ্জন

প্র্যাকটিক্যাল পরীক্ষার নম্বর বাড়িয়ে দেওয়ার লোভ দেখিয়ে ছাত্রীকে ধর্ষণ, গ্রেফতার অশিক্ষক কর্মচারী

করবা চৌথে তৈরি হচ্ছে লক্ষ্মী নারায়ণ রাজযোগ, কোন রাশির জাতকদের সুদিন শুরু?

১০৭ দিন ধরে রাজযোগ! শনির কৃপায় ভাগ্য ফিরছে ৫ রাশির জাতকদের

ফ্রিজে ফাঙ্গাস ধরা মটন-চিকেন, পচা পনির! Balle Balle Dhaba’র লাইসেন্স বাতিল

বেকারদের জন্য বিরাট সুখবর, ৩০,০০০ শূন্যপদে গ্রুপ-ডি নিয়োগ, কোথায়?

মোকামার ‘ছোটে সরকার’ অনন্ত সিংহকে ৬ বছরের জন্য বহিষ্কার করলেন নীতীশ

হাওড়া ডিভিশনে চলবে লাইন মেরামতির কাজ, বাতিল একগুচ্ছ ট্রেন

কার গাফিলতিতে চোরবাগানে বিপর্যয়? তদন্তের জন্য পৃথক সিট গঠন কলকাতা পুলিশের

পার্কিং নিয়ে বচসার জেরে তিন বন্ধুর গুলিতে ঝাঁঝরা যুবক, হাড়হিম ঘটনা অমৃতসরে

মুখ্যমন্ত্রীর নির্দেশের পর অ্যাকশনে পুলিশ, লক্ষাধিক টাকার হেরোইন সহ গ্রেফতার ১

লক্ষ্মীপুজোর আগে বারাসতে মর্মান্তিক ঘটনা, জলে ডুবে একই পরিবারের দুই ভাইয়ের মৃত্যু