তিন পেরিয়ে চারে পা ‘এই মুহুর্ত’র! আজ জন্মদিন

২০১৯ সালের ১০ ফেব্রুয়ারি আমাদের যে যাত্রা শুরু হয়েছিল সেই যাত্রা আগামি দিনেও বজায় থাকবে পূর্ণদমে। বিগত এই ৩ বছরের যাত্রাপথের একটা বড় অংশই আমরা কাটিয়েছি কোভিড পরিস্থিতির মধ্যে। থাকতে হয়েছে লকডাউনের মধ্যেও। তবুও প্রতিনিয়ত আপনাদের কাছে সব খবর দ্রুত তুলে ধরতে বিন্দুমাত্র পিছু পা হয়নি আমরা।

Share:

নিজস্ব প্রতিনিধি: গুটি গুটি পায়ে আমরা এগিয়ে চলেছি। সেই এগিয়ে যাওয়ার পথেই আমরা পেরিয়ে এলাম তিন তিনটি বছর। পা রাখলাম চার বছরে। আমরা ‘এই মুহুর্তে’। আমরাই আপনাদের কাছে হাজির করি চোখের পলকে খবর। কলকাতা হোক কী জেলা, রাজ্য হোক কী দেশ, বাংলাদেশ হোক কী আমেরিকা, লাইফস্টাইল হোক কী বিনোদন, অন্য খবর হোক কী খেলাধূলা, সব ক্ষেত্রের খবর দায়িত্ব সহকারে আমরা তা নিত্যদিন হাজির করে চলেছি আপনাদের কাছে। আর এই চলার পথে আমরা পেয়েছি আপনাদের শুভেচ্ছা, ভালবাসা ও সহযোগিতা। সল্টলেকের বুকে বসে আমরা কিন্তু প্রতি মুহুর্তে নজর ঘুরিয়ে চলেছে কলকাতা তথা বাংলাজুড়ে। নজর রাখি আমরা দেশ ও আন্তর্জাতিক দুনিয়ার দিকেও। চোখের নিমেষে আমরা আপনাদের কাছে গুরুত্বপূর্ণ ঘটনার তথ্য তুলে ধরার পাশাপাশি আমাদের ফেসবুকে পেজে সরাসরি লাইভও তুলে ধরি।

২০১৯ সালের ১০ ফেব্রুয়ারি আমাদের যে যাত্রা শুরু হয়েছিল সেই যাত্রা আগামি দিনেও বজায় থাকবে পূর্ণদমে। এই যাত্রাপথে অনেকেই আমাদের সঙ্গী হয়েছেন, অনেকেই রয়ে গিয়েছেন, অনেকেই ভিন্ন ক্ষেত্রে চলে গিয়েছেন। কিন্তু আমরা বিশ্বাস করি বর্তমান ও বিগতদের সকলের পরিপূর্ণ সহযোগিতার মাধ্যমেই আমাদের বিকাশ ঘটেছে। আজকের দিনে তাই সেই সব মানুষজনদের থাকছে শুভেচ্ছা। সেই সঙ্গে চাই আগামী দিনে সহযোগিতার পূর্ণ আশ্বাসও। আগামি দিনে আরও অনেকেই আমাদের সঙ্গী হবেন। তাঁদের জন্যও আমাদের পরিবারে থাকছে বুক ভরা ভালবাসা। বিগত এই ৩ বছরের যাত্রাপথের একটা বড় অংশই আমরা কাটিয়েছি কোভিড পরিস্থিতির মধ্যে। থাকতে হয়েছে লকডাউনের মধ্যেও। তবুও প্রতিনিয়ত আপনাদের কাছে সব খবর দ্রুত তুলে ধরতে বিন্দুমাত্র পিছু পা হয়নি আমরা। দায়িত্ব সহকারে আমরা আপনাদের কাছে খবর তুলে ধরেছি। আমরা পেরিয়ে এসেছি বেশ কিছু নির্বাচনও। সেই সব ভোটের সব ঘটনা নিরপেক্ষ ভাবে তুলে ধরতে পেরেছি আমরা। আগামি দিনেও এই নিরপেক্ষতা ও দায়িত্ব সহকারে আমরা আপনাদের কাছে খবর তুলে ধরব সেই অঙ্গিকার করছি এই জন্মদিবসে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। কোভিডবিধি মেনে চলুন।  

মমতার দেশবিরোধী মন্তব্য, এবার লালবাজারে অভিযোগ দায়ের হিন্দু মহাসভার

তারেক রহমানের ‘লাল টেলিফোনের’ তার চুরি, পাকড়াও দুই সাগরেদ

ফিরহাদের দুয়ারে এবার সিআইডি, সই জাল কাণ্ডের তদন্তে জেরা

স্বস্তির বৃষ্টিতে মুহুর্মুহু বাজ পড়ে তিন জেলায় প্রাণ হারালেন সাত জন

রাজ্যসভার ১১ আসনের প্রার্থীর নাম ঘোষণা বিজেপির, কারা টিকিট পেলেন?

ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কেন বিরোধী দলনেতা? ব্যাখ্যা দিলেন বিধানসভার অধ্যক্ষ

কটাক্ষের শিকার, ইনস্টা লাইভ চলাকালীন বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা নেটপ্রভাবীর

‘রেজিনগর থেকে উপনির্বাচনে লড়ুন’, নিঃসঙ্গ মমতাকে প্রস্তাব হুমায়ুন কবীরের

রাহুলের ‘গদ্দারি’তে ক্ষুব্ধ স্ট্যালিন, ‘ইন্ডিয়া’ জোটের বৈঠক বয়কটের সিদ্ধান্ত ডিএমকে’র

অবসরপ্রাপ্ত কর্মীদের বকেয়া মহার্ঘ ত্রাণ দেওয়ার কাজ শুরু রাজ্য সরকারের

১৬ দিনে শুনানি শেষ, সাত বছরের রামিসার ধর্ষণ-হত্যার মামলার রায় রবিবার

ঋতব্রতদের শিবিরে ভাঙন! মমতাকেই দলনেত্রী মানছেন বিদ্রোহী বিধায়কদের একাংশ

২৪ ঘণ্টায় বিএসএফ-এর দশটি পুশব্যাক রুখে দেওয়ার দাবি বিজিবি’র

‘এবার থেকে ভয়মুক্ত পরিবেশে কাজ করবেন’, প্রযোজকদের আশ্বাস পাপিয়া অধিকারীর