একবালপুরের বেলোনা নার্সিংহোমে তালা ঝোলাল স্বাস্থ্য কমিশন

Share:

নিজস্ব প্রতিনিধি: চিকিৎসায় গাফিলতির অভিযোগ। একবালপুরের বেলোনা নার্সিংহোমে তালা ঝোলাল স্বাস্থ্য কমিশন।গর্ভস্থ সন্তানের মৃত্যুর অভিযোগ। চিকিৎসক গড় হাজির থাকায় গর্ভবতী মহিলাকে ইনজেকশন দেন চিকিৎসকের সহকারী। ইনজেকশন দেওয়ার পরই ওই গর্ভস্থ সন্তানের মৃত্যু হয়েছে বলে অভিযোগ করে পরিবার। তারপরই স্বাস্থ্য কমিশনের নির্দেশে নার্সিংহোমে ঝুলল তালা। সূত্রের খবর গর্ভবতী মহিলাকে ব্যথা কমানোর ইনজেকশন দেন। Rmo পরিচয় অবিনাশ কুমার(Abinash Kumar) নামে ওই ব্যক্তি প্রথমে ওই মহিলাকে দেখে এবং তারপর প্রেসক্রিপশনে ওষুধ লেখেন এবং তারপর ইনজেকশন দেন বলে অভিযোগ পরিবারের।

ইতিমধ্যে স্বাস্থ্য অধিকর্তাকে তদন্তের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য কমিশন। আপাতত ৮ সেপ্টেম্বর পর্যন্ত নার্সিংহোম বন্ধ রাখার নির্দেশ। রবিবার নার্সিংহোমের মেন দরজায় তালা ঝুলিয়ে দেওয়া হয়। ওই নার্সিংহোমে সমস্ত রকম প্রক্রিয়া বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে কড়া ভাবে । এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এক বালপুর এলাকায়। সম্প্রতি একবালপুর নার্সিংহোমে এক চতুর্থ শ্রেণীর কর্মীর বিরুদ্ধে রোগীনিকে শ্লীলতাহানির অভিযোগ ওঠে। গ্রেফতার হয় ওই নাসিংহোমের চতুর্থ শ্রেণীর কর্মী।

কলকাতার বন্দর এলাকার লাগোয়া একবালপুরে একের পর এক নার্সিংহোমকে ঘিরে স্বাস্থ্য পরিষেবার বিনিয়মের একাধিক অভিযোগ সামনে আসছে। অলি গলিতে গজিয়ে ওঠা নার্সিংহোমগুলির বিরুদ্ধে নানা ধরনের অভিযোগ দেখা দিয়েছে। তাই নড়েচড়ে বসেছে স্বাস্থ্য কমিশন। চলছে কড়া নজরদারি। স্বাস্থ্য পরিষেবা নিয়ে অভিযোগ পেলেই নেওয়া হচ্ছে কঠোর ব্যবস্থা।স্বাস্থ্য পরিষেবাতে যাতে কোন খামতি না থাকে তার জন্য তৎপর স্বাস্থ্য কমিশন। স্বাস্থ্য পরিষেবা দেওয়ার অছিলায় যাতে কেউ রোগী বা রোগীর পরিবারকে প্রতারিত করতে না পারে তার জন্য সক্রিয় রয়েছে কমিশন।

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির

তপসিয়ায় তৃণমূল কংগ্রেসের নতুন ভবন সিল করল পুলিশ

বাংলার প্ল্যান্টে বিসলেরির জলে মিলল ক্ষতিকর কলিফর্ম ব্যাকটেরিয়া, কড়া পদক্ষেপ FSSAI-এর

২৩ দিনেই বাজিমাত! বক্স অফিসে তৃতীয় স্থানে রণবীর অভিনীত ‘রামায়ণ’

ফের SRFTI-তে উত্তেজনা, ক্যাম্পাসে ঢুকে ধর্না মঞ্চে ভাঙচুরের অভিযোগ

‘কুর্সি কি পেটি বাঁধ লো’, মুম্বইয়ের অধিনায়ক হিসেবে রোহিতের প্রত্যাবর্তনে বিশেষ বার্তা সূর্যের

মাত্র ৩৮ বছর বয়সে প্রয়াত WWE তারকা ব্রনসন রিড, কি হয়েছিল?

পেরুতে দিনদুপুরে ভয়াবহ ডাকাতি! ভারতীয়কে লক্ষ্য করে গুলি, লুট গয়না

ভোরের হাওয়ায় শিরশিরানি, রাতে বাড়ছে ঠান্ডা, অবশেষে শীতের প্রবেশ বাংলায়!

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

আজকের রাশিফল: পুরনো পাওনা ফেরত পেতে পারেন, শনিবার কারা থাকবেন সাবধানে?

ইতিহাসের সাক্ষী নদিয়ার আড়াইশো বছরের পুরনো জমিদারবাড়ি, একদিনের ছুটিতে ঘুরে আসুন

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির