একই লোকের ছবি দিয়ে একাধিক ভোটার কার্ড, চিহ্নিত ৯ লক্ষ

রাজ্যজুড়ে বাতিল হল ৯ লক্ষ ভুয়ো ভোটার কার্ড। একই লোকের ছবি একাধিক ভোটার কার্ডে ব্যবহার করা হয়েছিল। শীর্ষে দক্ষিণ ২৪ পরগনা জেলা।

Share:

নিজস্ব প্রতিনিধি: বাম জমানায় মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) বার বার সরব হতেন ভুয়ো ভোটার প্রসঙ্গে। শুধু তাই নয়, কংগ্রেসে(INC) থাকাকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর(Jyoti Basu) আমলে সচিত্র ভোটার কার্ড আবশ্যক করার দাবি তুলেই তিনি মহাকরণ অভিযান করেছিলেন যা ২১ জুলাইয়ের(Ekushe July) ভিত্তি গড়ে দিয়েছিল। পরে কংগ্রেস ছেড়ে মমতা তৃণমূল(TMC) গড়লেও সিপিএমের(CPIM) ‘সায়েন্টিফক’ রিগিংয়ের(Scientific Rigging) দাবি থেকে একচুলও সরে আসেনি। কিন্তু বামেদের হটিয়ে তৃণমূলের জমানাতেও সেই ‘সায়েন্টিফিক’ রিগিংয়ের ছবি যে খুব একটা বদলায়নি সেটা এবার সামনে চলে এল নির্বাচন কমিশনের(Election Commission) এক পদক্ষেপে। বাংলার(Bengal) নানা জেলায় ভোটার কার্ড সংশোধন ও ভোটার তালিকায় নাম তোলার কাজ শুরু হয়েছিল নভেম্বর মাসে। সেই প্রক্রিয়া চলাকালীন সময়েই নির্বাচন কমিশনের নজরে পড়ে একই ব্যক্তির ছবি দিয়ে একাধিক ভোটার কার্ড তৈরি করা হয়েছে একাধিক জেলায়। এরপরেই রাজ্যজুড়ে এই রকম কত ভুয়ো ভোটার কার্ড রয়েছে তা চিহ্নিত করার সিদ্ধান্ত নেয় কমিশন। এখন জানা যাচ্ছে রাজ্যজুড়ে এখনও পর্যন্ত এইরকম ৯ লক্ষ্য ভুয়ো ভোটার কার্ডের(Fake Voter Card) সন্ধান মিলেছে ও তা বাতিল করা হয়েছে।

আরও পড়ুন সোমবারই ৪ দিনের সফরে দিল্লি যাচ্ছেন মমতা

নির্বাচন কমিশনের পরিভাষায় আপাতত এই ঘটনাকে ‘ফটো সিমিলার এন্ট্রিজ’ বলেই চিহ্নিত করা হচ্ছে। যদিও খাতায় কল মে তা ভুয়ো ভোটার হিসাবেই চিহ্নিত হচ্ছে। কমিশন এই রাজ্যে এমন ন’লক্ষেরও বেশি ভোটার কার্ডকে চিহ্নিত করার পাশাপাশি প্রতিটি জেলার প্রশাসনের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করেছেন রাক্যের মুখ্য নির্বাচনী আধিকারিক। কমিশনের অভিমত, একই লোকের ছবি দিয়ে অন্য নামে একাধিক ভোটার কার্ড তৈরি করে তা একাধিক জেলার নানা বিধানসভা কেন্দ্রে ছড়িয়ে দেওয়া হয়েছে বেশ পরিকল্পিত ভাবেই। এই ক্ষেত্রে সব থেকে বড় সুবিধা এটাই যে, ভোটার কার্ডের ছবির সঙ্গে যার চেহারার মিল থাকলে সে পুরুষ হোক কী মহিলা, ভোটের দিন ঘুরে ঘুরে একাধিক বুথে গিয়ে ভোট দিতে পারবেন। সেক্ষেত্রে একজন ভোটার ২০টিরও বেশি বুথে গিয়ে ভোট দিতে পারবেন। এক্ষেত্রে প্রকৃত ভোটার ভোটদানে বঞ্চিত হতে পারেন বলেও কমিশন উদ্বেগ প্রকাশ করেছে। সেই কারণেই খুব দ্রুত এই রকম ৯ লক্ষ ভোটার কার্ড চিহ্নিত করে তা বাতিল করা হয়েছে।

আরও পড়ুন জমি অধিগ্রহণের ক্ষতিপূরণ নিয়ে বড় রায় হাইকোর্টের, নির্দেশ রাজ্যকে

চলুন এবার দেখে নেওয়া যাক এই ভুয়ো ভোটার কার্ড কোন কোন জেলা থেকে সব থেকে বেশি উদ্ধার হয়েছে। সবার আগে আসা যাক রাজ্যের সর্ব বৃহৎ জেলা উত্তর ২৪ পরগনা জেলার কথায়। জেলায় লোকসভা কেন্দ্র রয়েছে ৫টি। বিধানসভা কেন্দ্রের সংখ্যা ৩৩। সেই জেলা থেকেই উদ্ধার হয়েছে ১ লক্ষ ১৪ হাজারেরও বেশি ভুয়ো ভোটার কার্ড। তার পাশের জেলা দক্ষিণ ২৪ পরগনা। সেখানে লোকসভা কেন্দ্রের সংখ্যা ৪, বিধানসভা কেন্দ্রের সংখ্যা ৩১। ওই জেলা থেকে রাজ্যের মধ্যে সর্বাধিক ভুয়ো ভোটার কার্ড উদ্ধার হয়েছে। সংখ্যাটা দেড় লক্ষেরও বেশি। কলকাতার পাশের জেলা হাওড়া। সেখানে লোকসভা কেন্দ্রের সংখ্যা ২, বিধানসভা কেন্দ্রের সংখ্যা ১৬। সেখান থেকে উদ্ধার হয়েছে ৬৮ হাজারেরও বেশি ভুয়ো ভোটার কার্ড। এরপরেই রয়েছে মুর্শিদাবাদ জেলা। সেখানে রয়েছে ৩টি লোকসভা কেন্দ্র ও ২২টি বিধানসভা কেন্দ্র। ওই জেলা থেকে ভুয়ো ভোটার কার্ড উদ্ধার হওয়ার সংখ্যা ৬০ হাজারের বেশি। হুগলি জেলায় রয়েছে ৩টি লোকসভা কেন্দ্র ও ১৮টি বিধানসভা কেন্দ্র। সেই জেলা থেকে উদ্ধার হয়েছে ৫২ হাজারেরও বেশি ভুয়ো ভোটার কার্ড। পশ্চিম মেদিনীপুর জেলা থেকে এই রকম ৪৪ হাজার ও নদিয়া জেলা থেকে এইরকম ৪০ হাজার ভুয়ো ভোটার কার্ড উদ্ধার করেছে কমিশন। আর এই সংখ্যাগুলিই কার্যত বলে দেয় যে কোনও লোকসভা বা বিধানসভা কেন্দ্রের জয়-পরাজয় নিষ্পত্তি করতে তা কতটা প্রভাব ফেলে দিচ্ছে।

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

ভিডিও কলে প্রেমিকের মৃত্যুর দৃশ্য দেখে আত্মঘাতী প্রেমিকা! অশোকনগরে চাঞ্চল্য

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৩

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!

ফের ভারতে ফিরছে Paytm! প্রাথমিক অনুমোদন দিল RBI

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

বিরল অস্ত্রোপচারে আলাদা করা হল ৪০ দিন বয়সী যমজ খুদেদের

বাঙালির ঐতিহ্যবাহী স্বাদ! চিংড়ির পুর ভরা মোচা দিয়ে বানান মনোহরা 

‘পুষ্পা’ ওরফে জাহাঙ্গিরের বাড়ি ভাঙার উপর স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের