প্রার্থীর নাম প্রত্যাহারের কারণ লিখিতভাবে না জানালে, বাতিল নয়: কমিশন

Share:

নিজস্ব প্রতিনিধি: যতক্ষণ না প্রার্থী বা প্রার্থীর ইলেকশন এজেন্ট মনোনয়ন প্রত্যাহারের কারণ লিখিত ভাবে না জানাবে ততক্ষণ মনোনয়ন প্রত্যাহার গ্রহণ করা হবে না। অন্যদিকে রিটার্নিং অফিসার(Returning Officer) যদি সন্তুষ্ট ও নিশ্চিত না হন এই প্রত্যাহারের সত্যতা নিয়ে ততক্ষণ এই প্রত্যাহার গৃহীত হবে না।

সোমবার পঞ্চায়েত নির্বাচন নিয়ে এমনটাই নির্দেশিকা জারি করল রাজ্য নির্বাচন কমিশন। অন্যদিকে সোমবার কলকাতা হাইকোর্টে সাড়ে ৪ ঘণ্টা পর শেষ হল পঞ্চায়েত মামলায় শুনানি। তবে রায়দান স্থগিত রাখল কলকাতা হাই কোর্ট।পঞ্চায়েত ভোটের মনোনয়ন জমা দেওয়ার সময় বৃদ্ধির পক্ষে কথা বলেছেন প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম। বিচারপতি এ-ও জানিয়েছেন যে, কেন্দ্রীয় বাহিনীর তত্ত্বাবধানে নির্বাচন হলে ভাল হয়। তবে এ নিয়ে কোন চূড়ান্ত রায় সোমবার সন্ধ্যে পর্যন্ত ঘোষণা হয়নি।

প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে, রবিবার নির্বাচন কমিশনের পক্ষ থেকে গোলমাল ঠেকাতে রাজ্যের সব কটি মনোনয়ন গ্রহণ কেন্দ্রের এক কিলোমিটারের মধ্যে ১৪৪ ধারা (144 )বলবৎ করার সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু সোমবার ১৪৪ ধারা বলবৎ হলেও, বহু গণনা কেন্দ্রের বাইরে নজিরবিহীন জমায়েত এবং সংঘর্ষের ঘটনা ঘটেছে।

গায়কের পর অভিনেতা, মিউজিক ভিডিওতে অভিনয় করলেন দিলীপ

টাকার বিনিময়ে প্রশ্নপত্র পাচার, পিছিয়ে গেল পরীক্ষা, অভিযোগ সহকারী প্রধান শিক্ষকের বিরুদ্ধে

শাড়ি-সালোয়ার পরে দিঘার সমুদ্রে নামা যাবে না, চিন্তাভাবনা রাজ্যের

হুমকি পাওয়ার পরেই মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক! নিরাপত্তা বাড়ল প্রতিমন্ত্রী উমেশ রাইয়ের

রাম মন্দির ট্রাস্টে বড় রদবদল, ‘পালক’ পদ ছাড়লেন আরএসএস নেতা ভাইয়াজি যোশী

অন্নপূর্ণা যোজনার তৃতীয় কিস্তির টাকা মিলছে? কীভাবে দেখবেন পেমেন্ট স্ট্যাটাস? জেনে নিন ধাপে ধাপে

বড় সাফল্য বনগাঁ জিআরপি-র, বারাসতে গ্রেফতার ছিনতাই চক্রের ‘মাস্টারমাইন্ড’ কল্যাণ সর্দার

পড়ুয়াদের বিরুদ্ধে FIR দায়ের করা হবে না, নিটকাণ্ডে সুপ্রিম কোর্টে জানাল কেন্দ্র

মহিলা কুস্তিগিরদের যৌন হেনস্থার মামলায় বেকসুর খালাস ব্রিজভূষণ

উমেশ রাইয়ের সম্পর্কে তথ্য পাচারের অভিযোগ! এসটিএফের জালে জঙ্গি হামিমের সহযোগী

সকাল থেকেই চড়া রোদ, বেলা বাড়লেই প্রবল দুর্যোগের আশঙ্কা, ভিজবে কলকাতাও

মুক্তির আগেই বিতর্কে ‘রামায়ণ’, নির্মাতাদের হুঁশিয়ারি রামলীলা মহাসঙ্ঘের

বেকসুর খালাস ব্রিজভূষণ, দিল্লি হাইকোর্টে যাওয়ার হুঁশিয়ারি বজরং পুনিয়ার

প্রবল বৃষ্টিতে বানভাসি কেরলম, মৃতের সংখ্যা বেড়ে ১৫, নিখোঁজ ৭