মুখ্যসচিব-স্বরাষ্ট্রসচিবের পর রাজ্যের ডিজি ও কলকাতার পুলিশ কমিশনারকে সরাল কমিশন

Share:

নিজস্ব প্রতিনিধি : ভোট ঘোষণার পরেই কলকাতা পুলিশ কমিশনার ও ডিজি বদল করল নির্বাচন কমিশন। রাজ্যের নয়া ডিজি সিদ্ধিনাথ গুপ্তা। পীযূষ পান্ডের বদলে তাঁকে নিয়ে আসা হয়েছে। কলকাতা পুলিশ কমিশনার অজয় নন্দ। সুপ্রতিম সরকারের জায়গায় তাঁকে নিয়ে আসা হয়েছে। যাদের সরিয়ে দেওয়া হয়েছে, নির্বাচনী কাজে তাঁরা যুক্ত থাকতে পারবে না। এমনটাই নির্দেশ নির্বাচন কমিশনের। রবিবার মধ্যরাতে সরিয়ে দেওয়া হয়েছিল মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী ও স্বরাষ্ট্রসচিব জগদীশপ্রসাদ মীনাকে। এডিজি (আইন শৃঙ্খলা) পদে বিনীত গোয়েলের জায়গায় আনা হয়েছে অজয় মুকুন্দ রানাডেকে।

গতকাল রবিবার ঘোষণা হয়েছে পশ্চিমবঙ্গের বিধানসভার নির্বাচনের নির্ঘন্ট। এদিন রাতেই মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী ও স্বরাষ্ট্র সচিব জগদীশপ্রসাদ মীনাকে সরিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। নির্বাচনী নির্ঘন্ট ঘোষণার রাতেই এই পদক্ষেপ নিয়েছে কমিশন। সোমবার সকাল হতেই কলকাতা পুলিশ কমিশনার এবং ডিজি বদল করল কমিশন। নন্দিনী চক্রবর্তীকে সরিয়ে রাজ্যের নতুন মুখ্যসচিব পদে দুষ্মন্ত নারিওয়ালাকে নিয়ে এসেছে কমিশন। নতুন স্বরাষ্ট্রসচিব করা হয়েছে সংঘমিত্রা ঘোষকে। 

ভোট ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গেই রাজ্যে আদর্শ আচরণবিধি কার্যকর হয়ে গিয়েছে। এই সময়ে কমিশনের হাতে বিশেষ ক্ষমতা ন্যস্ত থাকে। রাজ্য সরকারের আমলা, আধিকারিক, পুলিশকর্তাদের বদলির নির্দেশ দিতে পারে কমিশন। অজয় নন্দ পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার ছিলেন তিনি। মাওবাদী দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে তাঁর। আসানসোল-দুর্গাপুরের কমিশনার হিসাবেও কাজ করেছেন একসময়। ছিলেন কলকাতা পুলিশেও। এর আগে পশ্চিমবঙ্গ এসটিএফ-এর প্রথম আইজি নিযুক্ত হয়েছিলেন তিনি।

রবিবার পশ্চিমবঙ্গ, তামিলনাডু-সহ পাঁচ রাজ্যের বিধানসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা করেছে কমিশন। তারপরেই ব্যপক রদবদল করা হয়েছে। 

উল্টোরথে বাড়িতে বানান পুরীর স্টাইলে স্পেশাল খাজা, জেনে নিন সহজ রেসিপি

নীল-সাদা জার্সিতে আর দেখা যাবে না তাঁকে! আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন আর্জেন্টাইন কিংবদন্তি

মুখে দিলেই মিলিয়ে যাবে! নামমাত্র উপকরণে ঝটপট তৈরি করুন সুস্বাদু কালাকাঁদ

সুদ-সহ হিসেব নেওয়া মন্তব্যের জের, অভিষেকের বিরুদ্ধে ফের FIR দায়ের

‘দুর্নীতি আর সহ্য নয়’, ঘুষ চাওয়ায় অভিযুক্ত দুই ইনস্পেক্টরকে সাসপেন্ড করে বার্তা মুখ্যমন্ত্রীর

সকাল থেকেই অ্যাকশনে ইডি, কলকাতা, পুরুলিয়া-সহ একাধিক জায়গায় চলছে তল্লাশি

অর্ডার করেছিলেন আইফোন, পার্সেলে মিলল তেল! ই-কমার্স সংস্থাকে মোটা অঙ্ক ফেরতের নির্দেশ আদালতের

লেকটাউন থেকে উদ্ধার ৪ কেজি সোনার বিস্কুট, গ্রেফতার দুই যুবক

প্রশ্নফাঁসে রেয়াত নয়, ৫-১০ বছরের জেল-সহ ১ কোটি টাকার জরিমানা ঘোষণা কেন্দ্রের

ডাকঘরের এই স্কিমে মাসে ৮০০০ টাকা জমালে ৫ বছর পর মিলবে ৫.৭১ লক্ষ

‘বিক্ষোভকারীদের বিরুদ্ধে মামলা না করার প্রতিশ্রুতি দিয়েছে কেন্দ্র’, অনশন ভাঙার পর বড় বার্তা ওয়াংচুকের

ভারী বৃষ্টির জের, জল ছাড়া শুরু ডিভিসি’র, বন্যার আশঙ্কা একাধিক জেলায়

জলপথে রাজ্যে ঢুকে অস্ত্র পাচারের ছক বানচাল পুলিশের, গ্রেফতার ৪

ইরানে ফের মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪, আহত ৫