চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

নির্বাচন কমিশনের সম্ভাব্য গ্রেফতারের তালিকায় কারা?‌ আদালতকে জানাল তৃণমূল

নিজস্ব প্রতিনিধি:‌ হাতে আর দু’‌দিন বাকি। তারপরই গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবেন বাংলার মানুষ। বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট ২৩ এপ্রিল। এই আবহে বাংলার মাটি থেকে ৮০০ দলীয় নেতা–কর্মীকে গ্রেফতারের আশঙ্কা করছে তৃণমূল কংগ্রেস। আর তাই আজ, সোমবার কলকাতা হাইকোর্টের দুয়ারে গেল তৃণমূল। এখন প্রশ্ন উঠছে, নির্বাচন কমিশনের তালিকায় কারা গ্রেফতার হতে পারে?‌ এবার জেলা ধরে নাম উল্লেখ করে কলকাতা হাইকোর্টের কাছে তালিকা জমা দিল তৃণমূল কংগ্রেস। ঘাসফুলের আশঙ্কা, এই সব দলীয় নেতা এবং কর্মীদের গ্রেফতার করতে পারে নির্বাচন কমিশন। তৃণমূলের দাবি, এই তালিকায় দলীয় সদস্য, নেতা, সাংসদ, বিধায়ক, চেয়ারম্যান, জেলা পরিষদ এবং পঞ্চায়েত সমিতির সদস্যরাও আছেন।

এদিকে ৮০০ জনের তালিকা তৈরি করেছে নির্বাচন কমিশন বলে দাবি করেন উদয়ন গুহের। যার মধ্যে দিনহাটা ও মেখলিগঞ্জ কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থীর নাম রয়েছে বলেও জানান তিনি। দিনহাটার তৃণমূল প্রার্থী বলেন, ‘গোটা বিষয়টি দলের রাজ্য নেতৃত্ব দেখছেন। ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টে এই নিয়ে মামলা করা হয়েছে দলের পক্ষ থেকে।’‌ আর নানা নির্বাচনী জনসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও আশঙ্কা প্রকাশ করছেন নেতা–কর্মীদের গ্রেফতার করার বিষয় নিয়ে। এবার তা নিয়ে দৃষ্টি আকর্ষণ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হল তৃণমূল। সেই তালিকাও সামনে নিয়ে এসেছে তৃণমূল।

অন্যদিকে কাদের নাম আছে?‌ এই প্রশ্নের উত্তর পেতে কৌতূহল দেখাচ্ছে সবপক্ষ। যে তালিকা তৃণমূল কংগ্রেস সামনে এনেছে সেখানে রয়েছে—পরেশ অধিকারী, অভিজিৎ দে ভৌমিক, পার্থপ্রতিম রায়, উদয়ন গুহ, অজিত বর্মণ, ভিক্টর বর্মণ, মনোরঞ্জন দে। এরকম আরও নাম রয়েছে। কিন্তু কেন এমন তালিকা তৈরি হল?‌ এতদিন পর তা সামনে এল কেন?‌ নির্বাচন কমিশন এতদিন জানায়নি কেন?‌ এমন নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। যার কোনও উত্তর নির্বাচন কমিশনের পক্ষ থেকে দেওয়া হয়নি।

এছাড়া আর বেশ কিছু নাম সামনে এসেছে। যা রয়েছে নির্বাচন কমিশনের তালিকায়। আর এটা সামনে এল ভোটের দু’‌দিন আগে। আর সেই তালিকায় আছেন—উত্তম সরকার, দিলীপ রায়, রঞ্জন সরকার, দুলাল দত্ত, হামিদুল রহমান , জাকির হোসেন, সত্যজিৎ বর্মণ, উদয় বর্মণ, উত্তম জৈন, রেজাউল করিম বক্সী, মনিরুল ইসলাম, আমিরুল ইসলাম, আজিজুর হরমান মল্লিক, শ্যামল ভট্টাচার্য, পিন্টু দত্ত, নারায়ণচন্দ্র ঘোষ, নারায়ণ গোস্বামী, পিন্টু প্রধান, অনিমেষ মণ্ডল , সেলমি নস্কর, শান্তনু সেন, স্বরূপ বিশ্বাস, বিশ্বজিৎ পোদ্দার ওরফে সোনা পাপ্পু, কুন্তল ভট্টাচার্য, রিয়াজ আহমেদ, তাপস মাইতি, কল্লোল বন্দ্যোপাধ্যায়, কমল দাস, সোনা শীল, ইমাম হোসেন, বাবু পাল, নিরঞ্জন সিহি, আব্দুল খালেক কাজী, প্রেমানন্দ মুর্মু, দীপক বেজ, সুশান্ত মাহাতো, মলয় মুখোপাধ্যায়, বিকাশ রায়চৌধুরী–সহ অনেকে।

Published by:

Share Link:

More Releted News:

ভোট চাইতে শেক্সপিয়র সরণির বহুতলের বাসিন্দাদের দুয়ারে হাজির মমতা

‘ডাল মে কুছ কালা..’, কলকাতায় গোপন বৈঠক আধা সেনার শীর্ষ কর্তাদের

বুলডোজার নীতিতে বিশ্বাসী নই, যোগী আদিত্যনাথের উল্টো সুর শমীকের গলায়

‘বাঙালি’ ওসিদে’র চাকরি খেয়ে নেওয়ার হুমকি ‘অবাঙালি’ মনোজ আগরওয়ালের

সিভিক ভলান্টিয়ার–ভিলেজ পুলিশ–গ্রিন পুলিশদের নিয়ে নয়া নির্দেশ নির্বাচন কমিশনের

২৮ এপ্রিল পর্যন্ত ইডি হেফাজতে ব্যবসায়ী জয় কামদারকে রাখার নির্দেশ আদালতের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ