পুরকর্মীদের জন্য পরিবেশবান্ধব এলেক্ট্রিক গাড়ি, উদ্যোগ নিউ ব্যারাকপুর পুরসভার

উদ্যোগ রাজ্য সরকারের পুর ও নগরোন্নয়ন দফতরের। আর্থিক সহায়তা করেছে স্টেট আরবান ডেভলপমেন্ট এজেন্সি। নয়া পরিষেবায় খুশি নির্মল বন্ধুরা।

Share:

নিজস্ব প্রতিনিধি: পুরসভার কর্মীদের জন্য এবার পরিবেশবান্ধব এলেক্ট্রিক গাড়ি থাকবে। নয়া এই উদ্যোগ নিউ ব্যারাকপুর পুরসভার (NEW BARRACKPORE MUNICIPALITY)। তবে এই গাড়ি বাড়ি বাড়ি গিয়ে বর্জ্য পদার্থ সংগ্রহ করার জন্য। গত বুধবার পুরসভার একটি অনুষ্ঠানে এই গাড়ির চাবি তুলে দেওয়া হয় নির্মল বন্ধুদের হাতে। এই গাড়ি সম্পূর্ণ ব্যাটারি চালিত। এই উদ্যোগ রাজ্য সরকারের পুর ও নগরোন্নয়ন দফতরের। আর্থিক সহায়তা করেছে স্টেট আরবান ডেভলপমেন্ট এজেন্সি। নয়া পরিষেবায় খুশি নির্মল বন্ধুরা।

পুরসভা সূত্রে জানা গিয়েছে, প্রতিটি গাড়ির মূল্য ১ লক্ষ ৭৪ হাজার ৬০০ টাকা। ২০ টি ওয়ার্ডের নির্মল বন্ধুদের হাতে তুলে দেওয়া হয়েছে ব্যাটারি চালিত পরিবেশ বান্ধব এই গাড়ির চাবি। দেওয়া হয়েছে এই ধরণের প্রায় ৫০ টি গাড়ি। পুরসভা সূত্রে আরও জানা গিয়েছে, এর জন্য মোট খরচ হয়েছে ৮৭ লক্ষ ৮৩ হাজার টাকা। বলা হয়েছে, ন্যাশনাল গ্রিন ট্রাইবুন্যাল গাইডলাইন মেনে ভাবা হচ্ছে কমপেকটর জেসিবি কেনার কথাও। 

এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, পুরপ্রধান প্রবীর সাহা প্রমুখ। চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, এই উদ্যোগের ফলে ব্যারাকপুর পুরসভা আরও সুন্দর, আরও পরিষ্কার থাকবে। সুস্থ থাকবেন নাগরিকরা। তিনি বলেন, ন্যাশনাল গ্রিন ট্র্যাইবুন্যাল অনেক আদেশ দেয়। তাঁর বাস্তব রূপ দেয় সরকার। রাজ্যের মুখ্যমন্ত্রী পরিবেশ বন্ধব ব্যবস্থা গড়ে তুলতে একাধিক উদ্যোগ নিয়েছেন। তা বাস্তবায়ন হচ্ছে। আরও বলেন, পরিবেশ সুস্থ থাকলে সুস্থ থাকবে মানুষ। প্রবীর সাহা বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের নির্দেশে এই কাজ বাস্তবায়িত হয়েছে। আরও বলেন, জেলার মধ্যে ব্যারাকপুর মহকুমার এই পুরসভা ডেঙ্গু মুক্ত। সেই কারণে জেলাশাসক শংসাপত্র দিয়েছেন। বলেন, এই পুরসভা দায়বদ্ধ থাকবে সুস্বাস্থ্যের সুরক্ষার জন্য।

ফ্যাশনের জন্য স্নিকার্স, ফিটনেসের জন্য রানিং শু! ভুল জুতোর ব্যাবহারে বাড়তে পারে পায়ের সমস্যা

সাতসকালে অভিষেকের বাড়িতে শালবনি থানার পুলিশ, কী কারণে হানা?

২৫ না ২৬ জুন, কবে বছরের সবচেয়ে বড় নির্জলা একাদশী?

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে পুলিশ

আর্দ্র আবহাওয়ায় স্টাইলিশ থাকবেন কীভাবে? জেনে নিন মনসুন ফ্রেন্ডলি টিপস

সানগ্লাস বনাম ফেস মাস্ক, জেনে নিন কোনটি বেশি আড়াল করতে পারে আপনার পরিচয়?

কাইঞ্চি ধামে কেন মালপোয়া প্রসাদ বিতরণ করা হয়? কীভাবে যাবেন এই আশ্রমে?

শনিতে দ্বি-দ্বাদশ রাজযোগের সৃষ্টি, ধন-সম্পত্তিতে ভরে উঠবে ৫ রাশির জাতকদের জীবন

বসনিয়াকে রুখে দিয়ে বিশ্বকাপে প্রথম পয়েন্ট পেল কানাডা

হরমুজে ভারতীয় জাহাজে হামলার পিছনে ইরান, আজব দাবি ডোনাল্ড ট্রাম্পের

আচমকাই বিশ্বজুড়ে স্তব্ধ ফেসবুক-ইনস্টাগ্রামের পরিষেবা

বিধানসভা সই কাণ্ড: কুণালের পর মদন মিত্রকে সিআইডি’র নোটিস

‘অভিষেক আমার সন্তানসম’, তৃণমূলের সেনাপতির উপরে রাগ গলে জল কল্যাণের!

বিধানসভা সই কাণ্ড: কুণাল ঘোষকে রবিবার ভবানী ভবনে তলব সিআইডি’র