মুখ্যমন্ত্রীর ধমকের পরে পরেই হাওড়া কার্নিভালে প্রবেশ বিনামূল্যে

হাওড়া শহরের বুকে আয়োজিত হয়েছে Christmas Carnival। এদিন থেকে সেখানে বিনামূল্যেই প্রবেশ করতে পারবেন মেলায় আসা আমজনতা।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিবাদের পর্ব আপাতত অতীত। সবার জন্য দরজা খুলে গিয়েছে হাওড়া(Howrah) কার্নিভালের। কার্যত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) হস্তক্ষেপেই সেই দরজা খুলেছে। শুধু খুলেছে তাই নয়, কার্নিভালের জন্য পার্কে ঢোকার ক্ষেত্রেও কোনও প্রবেশ মূল্যও নেওয়া হচ্ছে না আর। কার্যত কার্নিভালের দরজা এখন সকলের জন্যই বিনামূল্যে খুলে দেওয়া হয়েছে। আর তাতেই বেশ খুশি হাওড়া শহরের বাসিন্দারা। এই প্রথম হাওড়া শহরের বুকে আয়োজিত হয়েছে Christmas Carnival। হাওড়া শহরের ডুমুরজলার ষষ্ঠী-নারায়ণ ইকো পার্ক(Dumurjala Sasthi-Narayan Eco Park) এই কর্নিভালের আয়োজন করা হয়েছে। কিন্তু পার্কিং ফি নিয়ে বিবাদের জেরে বুধ সন্ধ্যায় বন্ধ করে দেওয়া হয়েছিল এই কার্নিভালের দরজা। যদিও গতকাল চাকলা যাওয়ার পথে সেই কার্নিভাল নিয়ে কড়া নির্দেশ দিয়ে দেন মুখ্যমন্ত্রী। তার জেরেই গতকাল দুপুরেই কার্নিভালের দরজা খুলে দেওয়া হয়। সেই সঙ্গে গতকাল সন্ধ্যায় মেলা কমিটির তরফেই জানিয়ে দেওয়া হয় এদিন থেকে অর্থাৎ শুক্রবার থেকেই কার্নিভালের দরজা সকলের জন্য বিনামূল্যে খুলে দেওয়া হচ্ছে।  

কার্নিভালে অশান্তির ঘটনায় গতকালই মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, ২জনকে আটক করা হয়েছে। পরে পুলিশের তরফে জানানো হয়, রাজ জালান এবং আকাশ দত্ত নামে ২জনকে গ্রেফতার করেছে জগাছা থানার পুলিশ। অন্যান্যদের বাড়িতেও চালানো হচ্ছে তল্লাশি। গতকালই দুইজনকে পেশ করা হয় আদালতে। অন্যান্যদের খোঁজে চলছে তল্লাশিও। এতদিন কার্নিভাল দেখার জন্য পার্কে ঢুকতে ৫ টাকা করে Entrée Fee নেওয়া হচ্ছিল। এদিন থেকেই কিন্তু তা উঠে যাচ্ছে। যদিও গতকাল সন্ধ্যা থেকেই কার্নিভালে কাতারে কাতারে মানুষ ভিড় করেন। কার্যত উৎসব ফের চালু হওয়ায় খুশি এলাকাবাসী। কার্নিভালে আসা মানুষেরা মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন, উৎসবের দরজা ফের খুলে দেওয়ার জন্য। ছুটির মরশুমে এই কার্নিভাল আট থেকে আশি সকলের জন্যই উৎসবের আমেজ এনে দিয়েছে। সপরিবারে বা সবান্ধব সকলে এই কার্নিভালের যোগ দিচ্ছেন।

প্রচণ্ড গরমের মাঝেই স্বস্তির বার্তা! উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টির সতর্কতা, দক্ষিণে কেমন থাকবে আবহাওয়া?

ফিফা বিশ্বকাপের আগে আতঙ্ক! ইংল্যান্ডের প্রশিক্ষণ শিবিরের কাছে চলল গুলি, আহত ৯

আয়ুষ্মান ভারত নিয়ে মউ সাক্ষর করতে দিল্লিতে শুভেন্দু, কত পরিবার পাবে সুবিধা?

ইরান-ইজরায়েল সংঘাতে নতুন মোড়, নেতানিয়াহুকে কড়া বার্তা ট্রাম্পের

রাস্তার মধ্যে দাউদাউ করে জ্বলছে যাত্রীবাহী বাস, ভয়াবহ দুর্ঘটনায় পুড়ে মৃত ২১

ভুটানের পরে জোরালো ভূমিকম্প ফিলিপাইনে, জারি সুনামি সতর্কতা

ভূমিকম্পের জেরে ফিলিপাইন ও ইন্দোনেশিয়ায় সুনামি সতর্কতা

সংঘর্ষবিরতির পর প্রথম ইজরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের, বন্ধ একাধিক দেশের আকাশসীমা

চুক্তি শেষ, মেট্রোপলিটনের ‘তৃণমূল ভবন’ খালি না হওয়ায় পুলিশের দ্বারস্থ বাড়ির মালিক

শনিবার পর্যন্ত কত লক্ষ মহিলার অ্যাকাউন্টে গেল ৩ হাজার টাকা? জানালেন শুভেন্দু

যুদ্ধের দামামা, ভারত সীমান্তে আচমকা ৬০ হাজার বিজিবি সদস্য মোতায়েন তারেক সরকারের

এই বছর শ্রাবণ মাসে কয়টি সোমবার পড়বে? ভগবান শিবকে জল নিবেদনের পদ্ধতি জানুন

শ্রীরামপুরে ‘অত্যাচারিত’ তৃণমূল কাউন্সিরের বিরুদ্ধে পুরসভার গেটে বিক্ষোভ বাসিন্দাদের

‘আলবিদা সলিম কুমার’, রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য মালায়ালি অভিনেতার