Loading live market data...
Loading active stocks...
Connecting...

মতপ্রকাশের স্বাধীনতা নিয়ে নাম না করে মোদি সরকারকে খোঁচা বিগ বি’র

বৃহস্পতিবার ২৮ তম কলকাতা চলচ্চিত্র উ‍ৎসবের উদ্বোধন করেন অমিতাভ বচ্চন।

Share:

নিজস্ব প্রতিনিধি: বন্ধু রাজীব গান্ধির ডাকে সাড়া দিয়ে রাজনীতিতে নাম লিখিয়েছিলেন তিনি। কিন্তু সফলতা পাননি। ফলে রাজনীতি থেকে নিজেকে দূরেই সরিয়ে নিয়েছিলেন। নাগরিকত্ব সংশোধনী আইন, কৃষক আন্দোলন নিয়ে দেশে বিতর্কের ঝড় বইলেও মুখে রা কাড়েননি অমিতাভ বচ্চন। যার ফলে নেটা নাগরিকদের সমালোচনার মুখে পড়তে হয়েছে তাঁকে। অবশেষে আজ বৃহস্পতিবার নেতাজি ইন্ডোরে ২৮তম কলকাতা চলচ্চিত্র উ‍ৎসবের উদ্বোধনী মঞ্চে দাঁড়িয়ে মুখ খুললেন তিনি। মোদি সরকারের জমানায় দেশে নাগরিকদের নির্ভয়ে চলাফেরা ও মতপ্রকাশের স্বাধীনতা যে প্রশ্নের মুখে তা উল্লেখ করে বলেন, ‘স্বাধীন ভারতে আজ নাগরিকদের স্বাধীনতা ও মতপ্রকাশের স্বাধীনতা নিয়ে প্রশ্ন উঠেছে।’  

এদিন ২৮ তম কলকাতা চলচ্চিত্র উ‍ৎসবের উদ্বোধন করেন অমিতাভ বচ্চন। মঞ্চে হাজির ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যপাল সিভি আনন্দ বোস, জয়া বচ্চন, শত্রুঘ্ন সিনহা, মহেশ ভাট, শাহরুখ খান। ভাষণে তিন বছর বাদে কলকাতা চলচ্চিত্র উ‍ৎসবে আসতে পেরে তিনি যে খুশি তা লুকাননি বিগ বি। স্বাধীনতার আগে ব্রিটিশ সেন্সরশিপের কাঁচি উপেক্ষা করে কীভাবে চলচ্চিত্র সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াই চালিয়েছিল তা তুলে ধরেন।  

তার পরেই সবাইকে অবাক করে দিয়ে তিনি বলেন, ‘আজকের মঞ্চে আমার যে সব সহকর্মীরা বসে রয়েছে তারা একমত হবেন যে আজ দেশে নাগরিকদের চলাফেরার ক্ষেত্রে স্বাধীনতা ও মতপ্রকাশের স্বাধীনতা নিয়ে প্রশ্ন উঠেছে।’ রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, বলিউডের বেতাজ বাদশা শাহরুখ খানের ‘পাঠান’ নিয়ে যে বিতর্ক শুরু হয়েছে এবং গেরুয়া শিবিরের পক্ষ থেকে ছবি বয়কটের ডাক দেওয়া হয়েছে সেই প্রসঙ্গেই নিজের ক্ষোভ উগরে দিয়েছেন বিগ বি।  

সাবধান! স্মার্টফোনে সবসময় ব্লুটুথ অন রাখছেন? ফাঁকা হতে পারে ব্যাঙ্ক অ্যাকাউন্ট

সূর্য-বৃহস্পতির সংযোগে ‘লাভ দৃষ্টি’, ১১ মে থেকে কপাল খুলবে ৪ রাশির জাতকদের

শনির রেবতী নক্ষত্রে প্রবেশ, ১৭ মে পর্যন্ত সতর্ক থাকুন এই রাশির জাতকরা…

আজকের রাশিফল: পরিবারে সাঙ্ঘাতিক বিপদ আসছে, সতর্ক থাকুন..

তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত ন্যাজাট, গুলিবিদ্ধ পুলিশ ও কনস্টেবল

রাজ্যে পালাবদলের জেরে মুখ্যমন্ত্রীর মুখ‍্য উপদেষ্টার পদ থেকে ইস্তফা আলাপন-হরিকৃষ্ণ দ্বিবেদীর

স্যামসনের ঝোড়ো ইনিংসে কুপোকাত অক্ষররা, দিল্লিকে আট উইকেটে হারাল সিএসকে

‘পদত্যাগ না করলে, বরখাস্ত করুন মমতাকে’, কড়া ভাষায় আক্রমণ হিমন্ত বিশ্বশর্মার

‘বেনোজল আটকাতে এখন বিজেপিতে যোগদান বন্ধ,’ স্পষ্টভাবে জানালেন শমীক

বাংলায় ঐতিহাসিক জয়ের জন্য মোদিকে অভিনন্দন ট্রাম্পের

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

আঁটোসাঁটো বোলিংয়ে দিল্লিকে ১৫৫ রানে বেঁধে রাখল চেন্নাই সুপার কিংস

তামিলনাড়ুতে চূড়ান্ত নাটক, কংগ্রেসের সমর্থনে মুখ্যমন্ত্রী হচ্ছেন ‘থলপতি’ বিজয়

ভোটের ফলাফল প্রকাশ হতেই জগদ্দলে চলল বুলডোজার