রাজ্যের মুখ্য তথ্য কমিশনার হলেন প্রাক্তন ডিজি বীরেন্দ্র

প্রসঙ্গত এদিনের বৈঠকে উপস্থিত থাকার জন্য শুভেন্দু অধিকারীকে আমন্ত্রণ জানানো হলেও তিনি হাজির ছিলেন না।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যের মুখ্য তথ্য কমিশনার হলেন প্রাক্তন ডিজি বীরেন্দ্র। বুধবারের বৈঠকে প্রাক্তন ডিজির নাম ঠিক করা হয় মুখ্য তথ্য কমিশনার হিসেবে। প্রসঙ্গত এদিনের বৈঠকে উপস্থিত থাকার জন্য শুভেন্দু অধিকারীকে আমন্ত্রণ জানানো হলেও তিনি হাজির ছিলেন না।

বুধবার বিধানসভায় রাজ্যের মুখ্য তথ্য কমিশনার নিয়োগের বৈঠকে উপস্থিত ছিলেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। সূত্রের খবর, সেই বৈঠকে তিনটি নাম নিয়ে আলোচনা হয়। অবশেষে প্রাক্তন ডিজি বীরেন্দ্রের নাম ঠিক করা হয়। এদিন বেলা সাড়ে বারোটা নাগাদ পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় মুখ্য তথ্য কমিশনার হিসাবে আইপিএস বীরেন্দ্রের নাম ঘোষণা করেন।

উল্লেখ্য এদিন বুধবার টুইট করে শুভেন্দু অধিকারী জানিয়েছেন, রাজ্যের মুখ্য তথ্য নির্বাচন কমিশনার নিয়োগের বৈঠকে থাকছেন না তিনি। টুইটে তিনি লিখেছেন, ‘আমি রাজ্যের মুখ্য তথ্য কমিশনার নিয়োগের জন্য কমিটির বৈঠকে যোগদানের আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছি। কারণ, সংশ্লিষ্ট আবেদনগুলি সংশ্লিষ্ট নির্দেশিকা লঙ্ঘন করেছে। ইতিমধ্যে পূর্বনির্ধারিত প্রার্থীকে অনুমোদন করে দেওয়া হয়েছে।’ প্রসঙ্গত নিয়ম অনুযায়ী রাজ্যের মুখ্য তথ্য নির্বাচন কমিশনার নিয়োগের জন্য বৈঠকে মুখ্যমন্ত্রী আমন্ত্রণ জানিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা এবং পরিষদীয় মন্ত্রীকে। বুধবার বিধানসভায় সেই বৈঠক শুরু হওয়ার কিছুক্ষণ আগে না যাওয়ার সিদ্ধান্তের কথা জানান বিরোধী দলনেতা। এর আগে গত বছরও মুখ্য তথ্য কমিশনার বাছাইয়ের জন্য নবান্নে বৈঠক ডেকেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সে বারেও বৈঠকে হাজির হননি শুভেন্দু অধিকারী।

চিনের ৪০ তলা বহুতলে ভয়াবহ আগুন, মৃত ১৪

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

দীপাবলিতে হাতে আতশবাজি ফেটে প্রাণ গেল ১০ বছরের খুদের 

কাল না পরশু কবে দেবেন ভাইফোঁটা? জেনে নিন শুভ সময়

অর্শদীপের বদলে দলে আসছেন সিরাজ! কিউয়িদের বিপক্ষে ভারতের সম্ভাব্য একাদশ

রকেট গতিতে বাড়ছে AQI! দূষণ থেকে ফুসফুসকে বাঁচাতে মেনে চলুন এই ৫ উপায়

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

কালীপুজোর রাতে রিষড়া পুরসভার নোডাল অফিসারের বাড়িতে হামলা, চলল গুলি!

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

বাংলাদেশে ফেরার আগে নতুন পাসপোর্টের জন্য আবেদন করলেন শেখ হাসিনা!

হরিদ্বার যাওয়ার স্বপ্ন অধরাই রইল, ভয়াবহ দুর্ঘটনায় জীবন্ত ঝলসে মৃত ৫

NRS হাসপাতালের তরুণ চিকিৎসকের রহস্যমৃত্যু, হোয়্যাটসঅ্যাপ স্টেটাসে বিস্ফোরক দাবি

মিশরে দুটি যাত্রীবাহী ট্রেনের ভয়াবহ সংঘর্ষ! ঘুমন্ত অবস্থায় মৃত ৭, আহত ১২৫

‘ভেবেছিলাম মরেই যাব!’, সমুদ্রে ৯ ঘণ্টা ভাসার পর বেঁচে ফিরলেন জাহাজের পিয়ানোবাদক