মানুষের রায়ই সবকিছু, ভোটের ফল নিয়ে মন্তব্য শোভনের

Share:

নিজস্ব প্রতিনিধি : নারদ মামলায় সোমবার আদালতে হাজিরা দেন প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়। এদিন আদালত থেকে বেরিয়ে লোকসভা ভোটে তৃণমূলের ফলাফল নিয়ে মত প্রকাশ করতে দেখা গেল প্রাক্তন মেয়রকে। তাঁর মতে, প্রত্যেক নির্বাচনের হিসাব আলাদা। মানুষ কী রায় দিয়েছে সেটাই শেষমেষ দেখতে হয়।

এদিন নারদ মামলার শুনানি ছিল ব্যাঙ্কশাল আদালতে। শুনানিতে সশরীরে হাজিরা দেন প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়, তৃণমূল বিধায়ক মদন মিত্র। শুনানি শেষের পর আদালত থেকে বেরিয়ে এলে শোভনকে লোকসভা ভোটের ফলাফল নিয়ে প্রশ্ন করা হয়। তখন প্রাক্তন মেয়র জানান, ‘লোকসভা, বিধানসভা, পুরসভা, পঞ্চায়েত সব নির্বাচন আলাদা। সব নির্বাচনের হিসাব আলাদা। শেষ পর্যন্ত দেখা প্রয়োজন, মানুষ কী রায় দিয়েছে।‘

উল্লেখ্য, এবারের লোকসভা ভোটে রাজ্যে ৪২টি আসনের মধ্যে ২৯টি আসনে জিতেছে তৃণমূল। বেশিরভাগ আসনই গিয়েছে তৃণমূলের দখলে। রাজ্যে বেশিরভাগ মানুষের রায় যে তৃণমূলের পক্ষেই রয়েছে, এদিন শোভনের বক্তব্য থেকেই তা স্পষ্ট।

এদিকে এদিন নারদ মামলায় মুকুল রায় সহ অন্যান্য অভিযুক্তদের কী তদন্ত হয়েছে, তা নিয়ে প্রশ্ন তুললেন এই মামলায় অন্যতম অভিযুক্ত এসএমএইচ মির্জার আইনজীবী শ্যামল ঘোষ। এদিন আদালতের কাছে তিনি প্রশ্ন তোলেন, ‘নারদ মামলায় শোভন চট্টোপাধ্যায়, মদন মিত্র, ফিরহাদ হাকিম ও এসএমএইচ মির্জার দিকে আঙুল তোলা হচ্ছে। কিন্তু বাকি অভিযুক্তদের বিরুদ্ধে কি তদন্ত হচ্ছে। আসলে ওদের বিরুদ্ধে কী তদন্ত হচ্ছে, কেউ জানে না। আসলে এতে শুধু আমরা সাফার হচ্ছি।‘

সহপাঠীকে ডুবতে দেখে বাঁচাতে গিয়ে সলিল সমাধি তিন শিশুর

পুরীর রথযাত্রায় হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে মৃত্যু এক ভক্তের, আহত কমপক্ষে ১২০

শৈশবে যৌন নির্যাতনের শিকার সোহেল খান, ভয়ানক স্বীকারোক্তি সলমানের ভাইয়ের

নবদ্বীপ-মায়াপুরে বিদেশিদের হোটেল বা অতিথিশালা ভাড়া দিতে ফরম জমা করতে হবে অনলাইনে

তিরুপতি মন্দিরের লক্ষ্মীর ভান্ডার উপচে পড়ল, একদিনেই ৯৭ কোটি দান ভক্তদের

নৈহাটি স্টেশনে ৪ ঘন্টার ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ লোকাল ট্রেন, দুর্ভোগে পড়বেন যাত্রীরা

ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে নামার আগেই ভারতের তরুণ পেসারকে শাস্তি দিল আইসিসি

‘সনাতনের উত্থানেই বদ্ধপরিকর সরকার’, মায়াপুর থেকে বড় বার্তা দিলীপের

শুভেন্দুকে ‘দক্ষ প্রশাসক’ আখ্যা দিয়ে মমতার সঙ্গ ছাড়লেন ২১ জুলাইয়ের ‘কলঙ্কিত নায়ক’ মণীশ

৬.৩ মাত্রার ভূমিকম্প আঘাত হানতেই নিউজিল্যান্ডে জারি সুনামি সতর্কতা

৪৫ বছর বাদে আটক জিয়াউর রহমান হত্যা মামলায় ফাঁসির সাজা পাওয়া প্রাক্তন সেনা কর্তা

হোটেলে সারারাত ধর্ষণ, চলে নির্যাতনও! যুবকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ যুবতীর

‘জয় জগন্নাথ’ বলে গুপ্তিপাড়ায় রথের রশিতে টান ভক্তদের

এক ধাক্কায় কমল সোনা-রুপোর দাম, স্বস্তির নিঃশ্বাস ফেলছেন ক্রেতারা