দুর্নীতির গঙ্গাসাগর, জ্যোতিপ্রিয়র জামিন বিরোধিতায় বিস্ফোরক দাবি ইডি’র আইনজীবীর

Share:

নিজস্ব প্রতিনিধিঃ অধরাই থাকল রাজ্যের প্রাক্তন খাদ্য মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের জামিন। শনিবার রেশন দুর্নীতি মামলার আদালতে শুনানি ছিল। আর সেইসময় রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রীকে  ‘দুর্নীতির গঙ্গাসাগর’ বলে আখ্যায়িত করল ইডি । বলা বাহুল্য, রাজ্যের প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় ঘনিষ্ঠমহলে বালু নামে বেশ পরিচিত। সেই বালুকে দু্র্নীতির ‘রিং মাস্টার’ বলেও এদিন দাবি করেছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা ।

বিচারভবনে জ্যোতিপ্রিয়ের জামিনের মামলার শুনানি হয়। আর তখনই ইডি আধিকারিকরা বালুকে সমুদ্রের সঙ্গে তুলনা করে বলেন, ‘গঙ্গা যেমন সমস্ত কিছু সাগরে নিয়ে গিয়ে ফেলে, ঠিক তেমন ভাবেই রেশন দুর্নীতির সমস্ত লিঙ্ক গিয়ে জুড়েছে বালুর সঙ্গে।’ সেইসঙ্গে ইডির আরও দাবি, ‘ভুয়ো’ সংস্থা থেকে শুরু করে ব্যাঙ্ক অ্যাকাউন্টের মালিকানা, সর্বত্রই জ্যোতিপ্রিয়ের লোক রয়েছেন। একথায় রেশন দুর্নীতি মামলায় বালুকে জামিন দিতে নারাজ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি ।

উল্লেখ্য, রেশন দুর্নীতি মামলায় গত বছরের ২৭ অক্টোবর দীর্ঘ জেরার পরেই দাপুটে তৃণমূল নেতা তথা বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেফতার করে ইডি। তাঁর বিরুদ্ধে অভিযোগ খাদ্যমন্ত্রী থাকাকালীন রেশনে গম দেওয়ার নাম করে কয়েকশো কোটি টাকার দুর্নীতি করেছেন তিনি। দুর্নীতির জন্য একাধিক ভুয়ো সংস্থা তৈরি করেছিলেন। স্ত্রী ও মেয়েকে ওইসব সংস্থার পরিচালক পদে বসিয়ে বিপুল পরিমাণ টাকা হাতিয়েছিলেন। শুধু তাই নয়, বাকিবুর রহমান, বনগাঁর প্রাক্তন পুরপ্রধান শঙ্কর আঢ্যর সাহায্যে বিপুল টাকা সংগ্রহ করেছিলেন। বর্তমানে এই ঘটনা নিয়ে তদন্ত চালাচ্ছে ইডি।

ক্রোয়েশিয়াকে গোলের মালা পরিয়ে জয় দিয়ে যাত্রা শুরু ইংল্যান্ডের

টলিউডের হাল ফেরাতে দেব-প্রসেনজিতদের মাথায় রেখে উপদেষ্টা কমিটি গড়ল রাজ্য

কঙ্গোর বিরুদ্ধে মাঠে নেমে মেসিকে ছুঁয়ে ফেললেন রোনাল্ডো

৫২ বছর পরে বিশ্বকাপে ফিরে রোনাল্ডোর পর্তুগালকে রুখে দিল কঙ্গো

মমতার পুরনো নিরাপত্তারক্ষীদের তুলে নেওয়ার অভিযোগ, রাতেই নিয়োগ প্রাইভেট সিকিউরিটি

ডোমজুড়ে তৃণমূলের দলীয় অফিসে আগুন ধরাল জনতা

এক ম্যাচ বাকি থাকতেই আফগানদের বিরুদ্ধে সিরিজ জয় শুভমনদের

রেল হকারদের এখনই উচ্ছেদ করতে পারবে না, বিকল্প জায়গার বিষয় বিবেচনার নির্দেশ হাইকোর্টের

‘মোদির ভারতে হামলা হলে পাশে দাঁড়াবে আমেরিকা’, অভয়বাণী ট্রাম্পের

গ্রেফতার হচ্ছেন অভিষেক? রক্ষাকবচ তুলে নিল মধ্যপ্রদেশ হাইকোর্ট

‘পুলিশকর্মীদের আক্রান্ত হয়ে হাসপাতালে যেতে হবে না’, আশ্বাস শুভেন্দুর

লোকসভায় তৃণমূলের ভবিষ্যৎ কী? অভিষেককে জরুরি তলব স্পিকারের

রাজ্যে জয়েন্টের ফল প্রকাশ নিয়ে দিনক্ষণ ঘোষণা বোর্ডের

পুরুষ লক্ষ্মীর খোঁজ পাওয়া গেল উলুবেড়িয়ায়‌, ৩ বছর ধরে পাচ্ছিলেন টাকা