নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবেই হয়েছে পরীক্ষা, বিবৃতি দিয়ে জানাল SSC

Share:

নিজস্ব প্রতিনিধি: নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবেই হয়েছে রবিবারের এসএসসি পরীক্ষা। পরীক্ষা শেষের পর বিবৃতি দিয়ে জানিয়েছে স্কুল সার্ভিস কমিশন। বিবৃতিতে বলা হয়েছে, রবিবার পরীক্ষা ছিল নবম দশম শিক্ষক নিয়োগের। সেখানে ৯১ শতাংশ পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছেন। ভিন রাজ্যের পরীক্ষার্থী ছিল ৩১ হাজার পরীক্ষার্থী।

এসএসসি-র পক্ষ থেকে জানানো হয়েছে এই পরীক্ষা সুষ্ঠুভাবে করাতে রাজ্য প্রশাসন সাহায্য করেছে। তাই পুরো পরীক্ষা শান্তিপূর্ণভাবে এবং নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে। বাইরে থেকেও বহু পরীক্ষার্থীরা এসেছিলেন পরীক্ষা দিতে। রাজ্যের পরীক্ষার্থীরা যেমন ছিলেন, তেমন ছিলেন উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড, বিহারের পরীক্ষার্থীরা।

শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুও এই পরীক্ষা সফলভাবে অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছেন। তিনি বলেছেন, শিক্ষক নিয়োগ পরীক্ষা (নবম-দশম শ্রেণী) সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।  ৬৩৬টি কেন্দ্রে ৩.৫ লক্ষ প্রার্থী পরীক্ষা দিয়েছেন। সকল পরীক্ষার্থী, WBSSC, স্কুল শিক্ষা বিভাগ এবং সংশ্লিষ্ট সকল কর্মকর্তাদের আন্তরিক অভিনন্দন জানিয়েছেন তিনি। একাদশ-দ্বাদশ শ্রেণীর সহকারী শিক্ষক নিয়োগের জন্য ১৪ সেপ্টেম্বর পরীক্ষা রয়েছে। সেখানে সর্বোচ্চ নিরাপত্তা, স্বচ্ছতা এবং সেখানে সমগ্র প্রশাসন সাহায্য প্রদানের জন্য প্রস্তুত বলেও জানিয়েছেন তিনি।

রাজ্যের মোট ৬৩৬ টি কেন্দ্রে কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে চলেছে পরীক্ষা। সকাল দশটার মধ্যে পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে চলে আসতে বলা হয়েছিল। কলকাতায় ৪১ টি কেন্দ্রে চলেছে পরীক্ষা। এই সময় যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য কড়া ব্যবস্থা নেওয়া হয়েছে। নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছিল পরীক্ষা কেন্দ্রগুলোকে। নির্বাচন স্বচ্ছ করার জন্য প্রস্তুত রয়েছে প্রশাসন। প্রতিটি জেলায় অতিরিক্ত জেলাশাসক পদমর্যাদার আধিকারিকদের পরীক্ষা পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে। পরীক্ষাকেন্দ্রের দায়িত্ব দেওয়া হয়েছে ডেপুটি ম্যাজিস্ট্রেটদের। সেই মতো সকাল থেকেই প্রস্তুত ছিল প্রশাসন। ৯০ মিনিটের পরীক্ষা শান্তিপূর্ণ হয়েছে বলেই জানিয়েছে এসএসসি।

ভয়ানক! চিকিৎসক না আসায় অস্ত্রোপচার করলেন হাসপাতালের ম্যানেজার, মর্মান্তিক পরিণতি মহিলার

চোখ দেখেই বোঝা যাবে হার্ট অ্যাটাকের ঝুঁকি? চিনে নিন এই ৩ লক্ষণ

পাইলসের যন্ত্রণায় কষ্ট পাচ্ছেন? আজই খাদ্যতালিকা থেকে বাদ দিন এই ৬টি খাবার

বদলেছে সময় তবুও বীরভূমের এই পুজোয় মিশে আছে পুরনো আবেগ

মহালয়া শুভ না অশুভ? জানুন পিতৃপক্ষ-মাতৃপক্ষের সন্ধিক্ষণের আসল কাহিনি

কীভাবে দেবতাদের সম্মিলিত শক্তিতে মহাশক্তির রূপ নিলেন দেবী দুর্গা?

আজকের রাশিফল: বৃষ রাশির জাতকদের ধনপ্রাপ্তি, আপনার দিন কেমন যাবে?

যুবভারতীতে সাম্বা ঝড়, ভারতকে ৪-০ গোলে হারাল ব্রাজিল

অমৃতসরের রাস্তায় ভর সন্ধেয় গুলিতে ঝাঁঝরা জনপ্রিয় ইনফ্লুয়েন্সার ম্যাড সান্ধু

জন্মহার বাড়াতে সরকারি কর্মীদের জন্য ‘ঘটকালি অ্যাপ’ চালু করল সরকার

রাহুলের তাণ্ডবে দিশেহারা ক্যারিবীয় বোলাররা, ওয়েস্ট ইন্ডিজকে ৩৫২ রানের লক্ষ্য দিল ভারত

মেয়েদের হস্টেলের শৌচালয়ে ঘাঁপটি মেরে ১০ ফুটের অজগর, তার পর যা হল…

রং-তুলিতে মা-মেয়ের যুগলবন্দি, রূপ পাচ্ছে দেবী দশভূজা

হাসিনার বিমানকে কেন ভারতে নামতে দেওয়া হয়েছিল? কারণ জানালেন দীনেশ ত্রিবেদী