রফতানি বাণিজ্যে ধাক্কা খেতে পারে কলকাতা বন্দর

Share:

নিজস্ব প্রতিনিধি : রফতানি বাণিজ্যে ধাক্কা খেতে পারে কলকাতা বন্দর। সম্প্রতি সমুদ্রপথে সরবরাহের জন্য যে পণ্য মাশুল দিতে হয়, সেই পণ্য মাশুলের দাম বেড়েছে। পাশাপাশি চাল রফতানিতেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এর ফলে আর্থিক ক্ষতি সম্মুখীন হতে পারে কলকাতা বন্দর। রবিবার বন্দর কর্তৃপক্ষের তরফে এই কথা জানা গিয়েছে।

কলকাতা বন্দরের তরফে জানানো হয়েছে, গত ডিসেম্বর মাস থেকে সমুদ্র পথে পণ্য মাশুল ৩০ থেকে ৫০ শতাংশ বেড়ে গিয়েছে। লোহিত সাগরে অস্থিরতা দেখা দেওয়ার কারণে এই পণ্য মাশুলের দাম বেড়েছে। এর ফলে রফতানি বাণিজ্যে তার সরাসরি প্রভাব পড়েছে। লোহিত সাগরকে এড়িয়ে যেতে গিয়ে অনেক জাহাজকে এখন ঘুরপথে গন্তব্যে যেতে হচ্ছে। এরফলে যেকোনও পণ্য গন্তব্যে পৌঁছোতে ১৪ থেকে ২০ দিন দেরি হচ্ছে। এই বিকল্প পথে যাওয়ার কারণেই পণ্য মাশুলের দাম বেড়েছে।

কলকাতা কাস্টমস হাউস এজেন্ট অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট দেবজ্যোতি বসু জানান, কুড়ি ফুট কন্টেনারের ক্ষেত্রে পণ্য মাশুলের দাম বেড়েছে ৪০০ ডলার থেকে ৫০০ ডলার। আর ৪০ ফুট পণ্য মাশুলের ক্ষেত্রে দাম বাড়বে ৬০০ ডলার থেকে ৭০০ ডলার। একইসঙ্গে তিনি জানান, সম্প্রতি সরকারের তরফে সাদা চাল রফতানিতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পাশাপাশি সেদ্ধ চালের ক্ষেত্র এক্সপোর্ট ডিউটি কুড়ি শতাংশ বাড়ানো হয়েছে। এরফলে চাল রফতানিতে নেতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে। জানা গিয়েছে, শুধু চাল নয়, বেশ কয়েক সপ্তাহ ধরেই চিংড়ি ও অন্যান্য পণ্য সামগ্রী খুব কমই কলকাতা বন্দরের মাধ্যমে বাইরে যাচ্ছে। এরফলে রফতানি বাণিজ্যে তার নেতিবাচক প্রভাব পড়বে বলেই মনে করছে বন্দর কর্তৃপক্ষ।

হজমশক্তি বাড়াতে ও কোষ্ঠকাঠিন্য দূর করতে দারুন কার্যকরী এই শাক! চেনেন?

কার্তিক মাসের পুণ্যতিথিতে স্নান, শ্রী বিষ্ণুর কৃপায় খুলবে ভাগ্যের দুয়ার

karwa chauth 2026 rashifol: ভেবেচিন্তে বড় বিনিয়োগ করুন, লক্ষ্মীবারে ৫ রাশির জাতকদের বিপদের আশঙ্কা

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের