যাদবপুরের সার্ভে পার্ক এলাকাতে ভুয়ো কল সেন্টার চক্রের হদিশ, ধৃত ৮

Share:

নিজস্ব প্রতিনিধি: শহরের বুকে ফের ধরা পড়ল ভুয়ো কল সেন্টার চক্র।  সার্ভে পার্ক এলাকা থেকে গ্রেফতার হয়েছেন মোট ৮ জন। ধৃতদের মধ্যে তিনজন মহিলা ও পাঁচজন পুরুষ। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে একাধিক মোবাইল ফোন সিম কার্ড ওর নানা গুরুত্বপূর্ণ তথ্য। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ৮ ফেব্রুয়ারি বিধাননগর কমিশনারেটের অন্তর্গত এয়ারপোর্ট থানা (Airport P.S.)এলাকার বাসিন্দা কেয়া পাল পুলিশের কাছে অভিযোগ করেন একটি নামী স্বাস্থ্য বীমা কোম্পানির নামে গজিয়ে ওঠা প্রতারণা চক্রের শিকার হয়েছেন তিনি ।

কেয়া পালের আভিযোগ, তিনি চলতি মাসের গোড়ার দিকে একটি ফোন কল পান। যেখানেই তাকে প্রলোভন দেখানো হয় যে ল্যাপস হয়ে যাওয়া স্বাস্থ্য বীমা পুনরায় সক্রিয় করে দেওয়া হবে। এই প্রলোভন দেখিয়ে তার কাছ থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি ও অ্যাকাউন্ট নাম্বার হাতিয়ে নেয় ওই প্রতারণা চক্র। তার ব্যাংক অ্যাকাউন্টে অসুস্থ বাবার জন্য টাকা পাঠানো হবে বলে ব্যাংক একাউন্টের ডিটেলস ওই চক্রটি সংগ্রহ করে নেয়।

সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্তে নেমে একটি ভুয়ো কল সেন্টারের(Fake Call Center) সন্ধান পায়। যাদবপুরের সার্ভে পার্ক থানা এলাকায় একটি অফিসে হানা দিয়ে হাতেনাতে চক্রটিকে ধরতে সক্ষম হয় পুলিশ।গ্রেফতার হয়েছেন মোট ৮ জন। কলকাতা শহর সহ সল্টলেক,নিউ টাউন, রাজারহাট এবং বিভিন্ন জেলায় যেভাবে ভুয়ো কল সেন্টার গজিয়ে উঠছে তাতে চিন্তিত প্রশাসন।

দুর্নীতির অভিযোগে কাঠগড়ায় স্পেনের ফার্স্ট লেডি, দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করল আদালত

আলুর খোসা আর ফেলবেন না, ৮ রেসিপি বানিয়ে প্রিয়জনকে চমকে দিন

কাবাবপ্রেমী! ঘরেই বানিয়ে ফেলুন অপূর্ব স্বাদের মাটন গোলা কাবাব

তিলোত্তমায় যোগ দিবস পালন করে গর্বিত মোদি, শহরবাসীকে ধন্যবাদও জানালেন প্রধানমন্ত্রী

রবিবার সকালে ভয়াবহ দুর্ঘটনার কবলে সরকারি বাস, মৃত ২

রায়নার দাপুটে তৃণমূল নেতা বামদেব মণ্ডলকে গ্রেফতার করল পুলিশ

‘বাড়িতে ডেকে জিন্সের মধ্যে হাত ঢুকিয়ে…’, নামী কোরিওগ্রাফারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ নেটপ্রভাবীর

বিশ্বকাপের হাজারতম ম্যাচে জাপানের চার গোল, তিউনিসিয়ার বিদায়

‘বাংলা ভারতের পুনর্জাগরণকে গতি দিয়েছে’, গার্ডেনরিচ থেকে বললেন মোদি

মাত্র ১১ বলে ৫০ রান, দ্রুততম অর্ধশতরান করে বিশ্বরেকর্ড বৈভবের

‘যোগ এখন বিশ্বের সবচেয়ে বড় উৎসব’, রেড রোডের মঞ্চ থেকে বড় বার্তা প্রধানমন্ত্রী মোদির

চায়ের আড্ডায় জমবে গল্প, রইল জিভে জল আনা কচুর কোরমার রেসিপি

বিশ্বভারতীতে নিয়োগ দুর্নীতি! বেনিয়ম নিয়ে উপাচার্যকে নোটিস পাঠাল তফসিলি কমিশন

সাইকেলে যোগব্যায়াম, আন্তর্জাতিক যোগ দিবসে গুমায় অভিনব উদ্যোগ