আবারও ভুয়ো কল সেন্টারের হদিশ কলকাতায়, গ্রেফতার ১৪

বুধবার নিউটাউনের আস্থা টাওয়ারের দুটি অফিসে হানা দেয় বিধান নগর সাইবার ক্রাইম  থানার পুলিশ। ভুয়ো কল সেন্টার থেকে গ্রেফতার করে ১৪ জনকে।

Share:

নিজস্ব প্রতিনিধি: আবারও ভুয়ো কল সেন্টারের হদিশ কলকাতায়। তারাতলা, সল্টলেক সেক্টর ফাইভ, পার্কস্ট্রিটের পর এবার ফের নিউটাউনে মিলল ভুয়ো কল সেন্টারের হদিশ।

বুধবার নিউটাউনের আস্থা টাওয়ারের দুটি অফিসে হানা দেয় বিধান নগর সাইবার ক্রাইম  থানার পুলিশ। ভুয়ো কল সেন্টার থেকে গ্রেফতার করে ১৪ জনকে। এদের মধ্যে ৯ জন পুরুষ ও ৫ জন মহিলা রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। ধৃতদের সকলকে বৃহস্পতিবার বিধান নগর আদালতে তোলা হয়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরে বিভিন্ন বেসরকারি সংস্থার টাওয়ার বসিয়ে দেওয়ার নামে প্রতারণার ঘটনা সামনে আসছিল। খবর আসছিল নিউটাউনে আস্থা টাওয়ারে অফিস খুলে এই প্রতারণা চক্র চালানো হচ্ছিল বলে খবর পায় পুলিশ। সাইবার ক্রাইম থানায় একাধিক অভিযোগও দায়ের হয়েছিল। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে বুধবার নিউটাউনের আস্থা টাওয়ারের দুটি অফিসে হানা দেয় বিধান নগর সাইবার ক্রাইম পুলিশ। সেখান থেকে ৯ জন পুরুষ ও ৫ জন মহিলা সহ মোট ১৪ জনকে গ্রেফতার করেছে। ওই অফিস থেকে উদ্ধার হয়েছে বেশ কয়েকটি কম্পিউটার, হার্ডডিস্ক, মোবাইল ফোন-সহ বেশকিছু নথিপত্র। ধৃতদের এই চক্রের দ্বারা এখনও পর্যন্ত কতজন প্রতারিত হয়েছে বা এই চক্রের সঙ্গে আর কে বা কারা জড়িত রয়েছে তা খতিয়ে দেখছেন তদন্তকারী আধিকারিকরা।

এর আগে নিউটাউনের একটি কল সেন্টারে হানা দিয়ে ৬ জনকে গ্রেফতার করেছিল পুলিশ।নিউটাউনের ‘গ্রিন উড এক্সটেনশন’ বিল্ডিংয়ে হানা দেন তদন্তকারীরা। সেখান থেকেই প্রতারণা চক্রের মূল পান্ডা কমলেশ কুমার আর্য-সহ মোট ৬ জনকে গ্রেফতার করে নিউটাউন থানার পুলিশ। পার্কস্ট্রিটে এ ভাবেই ভুয়ো কল সেন্টার চালানো হচ্ছিল। একটি বিশ্বখ্যাত সংস্থার নাম করে কল সেন্টার খুলেছিলেন ধৃতরা। সেখান থেকে ১১ জনকে গ্রেফতার করা হয়। কিছুদিন আগেই বিধান নগর সাইবার ক্রাইম থানার পুলিশ সেক্টর ফাইভে দুটি ভুয়ো কল সেন্টারের হদিশ পায়। সেখানে তল্লাশি চালিয়ে দশ জনকে গ্রেফতার করে পুলিশ। মোবাইল ফোন, ল্যাপটপ-সহ বেশ কিছু ডিভাইস ও নগদ টাকা উদ্ধার হয়।

ভিসার মেয়াদ শেষ,পুশব্যাক এড়াতে দ্বিতীয় বিয়ে, কিন্তু শ্বশুরবাড়ি থেকে বিতাড়িত হয়ে বিপাকে গৃহবধূ

২০০ কোটির চাঁদাবাজি মামলায় নিজেকে ‘নির্দোষ’ প্রমাণ করতে সুপ্রিম কোর্টে জ্যাকলিন

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

তোলাবাজির অভিযোগে কলকাতা পুরসভার আরও এক কাউন্সিলর পুলিশের জালে, স্বামীও গ্রেফতার

ইতিহাস ১১ বাঙালি যুবকের, ২১ বছর পর ওয়ানডে-তে বাংলাদেশের কাছে হার অস্ট্রেলিয়ার

পুকুরে স্নান করতে গিয়ে তলিয়ে যায় ৫ ছাত্রী, মৃত ২, আশঙ্কাজনক ৩

ময়দা ছাড়াই পিৎজা! ওটসের এই হেলদি ক্রাস্ট একবার খেলে বারবার বানাতে চাইবেন

স্বামীর সঙ্গে আইনি লড়াইয়ে ক্লান্ত সেলিনা, ঈশ্বরের দ্বারস্থ অভিনেত্রী, কোথায় গেলেন?

২০০ বছরে প্রথম, লর্ডসের পিচকে ‘অসন্তোষজনক’ আখ্যা জয় শাহের আইসিসির

মধ্যপ্রদেশে রাজ্যসভা ভোটের আগে জোর ধাক্কা কংগ্রেসের, প্রার্থীপদ খারিজ মীনাক্ষী নটরাজনের

রুদ্ধশ্বাস লড়াই শেষে শ্রীলঙ্কা ‘এ’ দলকে হারিয়ে জয়ী টিম ইন্ডিয়া

চন্দননগর, ভদ্রেশ্বরের পর বাঁশবেড়িয়া পুরসভার চেয়ারম্যান এবং ভাইস চেয়ারপার্সনের পদত্যাগ

চাকরি দেওয়ার নামে টাকা তোলার অভিযোগে পুলিশের জালে তৃণমূলের শ্রমিক সংগঠন নেতা

আবাস যোজনায় কাটমানি নেওয়ার অভিযোগ, দল ছাড়লেন তৃণমূল কাউন্সিলার মিঠুন কান্দু