Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

রোদ্দূরের ফলোয়ার প্রায় ৬ লক্ষ, তবুও এফআইআর তৃণমূলের

পাটুলির পরে এবার চিৎপুর। আবারও পুলিশের কাছে অভিযোগ দায়ের হল রোদ্দূর রায়ের বিরুদ্ধে। সেই অভিযোগের ভিত্তিতে দায়ের হল এফআইআর।

Share:

নিজস্ব প্রতিনিধি: পাটুলির(Patuli) পরে এবার চিৎপুর(Chitpur)। আবারও পুলিশের কাছে অভিযোগ দায়ের হল রোদ্দূরের বিরুদ্ধে। সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায় ও কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, কলকাতার নগরপাল-সহ কলকাতা এবং রাজ্য পুলিশ প্রশাসনের বিরুদ্ধে ইউটিউবার রোদ্দূর রায়(Roddur Roy) ক্রমাগত বিষদগার করে চলেছেন। এবার সেই সূত্রেই তাঁর বিরুদ্ধে চিৎপুর থানায় পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করল তৃণমূলের(TMC) মুখপাত্র হিসেবে পরিচয় দেওয়া ঋজু দত্ত। শনিবার তিনি চিৎপুর থানায় অভিযোগ দায়ের করেন। তাঁর অভিযোগ, নেটমাধ্যমে তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করেছেন। সেই অভিযোগের ভিত্তিতেই রোদ্দূরের বিরুদ্ধে দায়ের হয়েছে এফআইআর(FIR)।  

ঋজু দত্তের অভিযোগ, রোদ্দূর সাম্প্রতিককালে নেটমাধ্যমে মুখ্যমন্ত্রী মমতা ও অভিষেক সম্পর্কে কুরুচিকর ভাষা ব্যবহার করেছেন। পাশাপাশি আপত্তিকর ভাষায় আক্রমণ করেছেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, কলকাতার নগরপাল-সহ কলকাতা ও রাজ্য পুলিশ প্রশাসনকেও। পাশাপাশি দাবি করা হয়েছে, রোদ্দূর নিয়মিত ভাবে এই কাজ করে থাকেন। আপত্তিকর ভাষা ব্যবহার করে তিনি রাজ্যকেও অপমান করেন। নেটমাধ্যমে তিনি কার্যত ঘৃণা ছড়ানোর কাজ করছেন। এর আগেও রোদ্দূরের বিরুদ্ধে লালবাজার-সহ বিভিন্ন থানায় অভিযোগ দায়ের হয়েছিল। সে বারও তাঁর বিরুদ্ধে মুখ্যমন্ত্রী সম্পর্কে কুরুচিকর ভাষা প্রয়োগের অভিযোগ ছিল। শনিবার আবার একই অভিযোগে নতুন করে পুলিশের কাছে এফআইআর দায়ের হল রোদ্দূরের বিরুদ্ধে। পুলিশ এই ঘটনায় তদন্তের আশ্বাস দিয়েছে।

তবে ঘটনা হচ্ছে রোদ্দূর এদেশেই থাকেন না। থাকলেও ভিন রাজ্যে থাকেন। ইউটিউবে ও ফেসবুকে তাঁর ফলোয়ার সংখ্যাও প্রচুর। ইউটউবে তাঁর ফলোয়ার ৩ লক্ষ ১৭ হাজার। ফেসবুকে ২ লক্ষ ৭৬ হাজার ফলোয়ার। এই অবস্থায় রোদ্দূর যাই করেন বা বলেন না কেন তা ভাইরাল হতে বেশি সময় লাগে না। কিন্তু তাঁর বিরুদ্ধে পদক্ষেপ নেওয়াও রাজ্য পুলিশের পক্ষে এখনও সম্ভব হয়নি। তৃণমূলের থেকেই হোক বা ব্যক্তিগত জায়গা থেকেই হোক রোদ্দূরের বিরুদ্ধে রাজ্য বা কলকাতা পুলিশ কতখানি কড়া পদক্ষেপ নিতে পারবে তা নিয়ে অনেকেরই খটকা আছে। তবে লালবাজার সূত্রে জানা গিয়েছে প্রয়োজনে রোদ্দূরের বিরুদ্ধে আদালতে মামলা করা হতে পারে।

৯ মে ব্রিগেডের মাঠে খোলা আকাশের নিচে শপথ নেবেন বাংলার মুখ্যমন্ত্রী

বিজেপির জয়ে ৩২ বছরের প্রতিজ্ঞা পূরণ,ধূপগুড়িতে মাথা ন্যাড়া করলেন খোকন

D০ Or Die ম্যাচে মুম্বইকে বড় রানের টার্গেট দিল লখনউ সুপার জায়ান্টস

জেল খেটে আসা জ্যোতিপ্রিয় মল্লিককে ‘প্রত্যাখ্যান’ হাবড়ার ভোটারদের

বঙ্গে বিজেপি ঝড়, ডুবলেন তৃণমূলের ৫ তারকা প্রার্থী

ফুটল না ‘জোড়া ফুল’, নন্দীগ্রাম থাকল শুভেন্দুরই হাতে

নন্দীগ্রামের পরে ভবানীপুরেও শুভেন্দুর কাছে হারলেন মমতা

অমিত শাহ ছাড়া বিজেপির বঙ্গ জয়ের পাঁচ নেপথ্য সেনাপতিকে চেনেন?

‘পদ্ম ফুটেছে’, বঙ্গ জয়ের জন্য বিজেপি কর্মীদের শুভেচ্ছা মোদির

বাংলায় পদ্ম ঝড়ে শশী-ব্রাত্য সহ অন্তত ২৩ জন মন্ত্রী পিছিয়ে

‘‌মন খারাপের কোনও কারণ নেই, ওয়েট–ওয়াচ অ্যান্ড সি’‌, জরুরি বার্তা মমতার

মহীরূহ পতন, নিজের গড়েই হেরে গেলেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন

সাখাওয়াত মেমোরিয়ালে মমতা-শুভেন্দু, দু’জনের ফোন নিয়ে নেওয়ার নির্দেশ কমিশনের

রাতের মধ্যেই ধেয়ে আসছে ৬০ কিলোমিটার গতি বেগে কালবৈশাখী, একাধিক জেলায় কমলা সতর্কতা জারি