ফের অগ্নিকাণ্ড কসবার অ্যাক্রোপলিস মলে, এলাকায় প্রবেশ নিষিদ্ধ করল দমকল

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের ভয়াবহ অগ্নিকাণ্ড কসবার(Kasba Incident) অ্যাক্রোপলিস মলে(Acropolis Mall)। এই নিয়ে পাঁচ মাসে মোট দুবার একই ঘটনা ঘটল এই মলে। এদিন সোমবার মলের দ্বিতীয় তলা থেকে আচমকা ধোঁয়া বেরোতে দেখা যায়। এর জেরেই ছড়িয়ে পড়ে আতঙ্ক। এদিকে মলের মধ্যে অবস্থিত বেশ কয়েকটি অফিস। কর্মীরা অফিসে যেতে না যেতেই শুরু হয় আগুন আতঙ্ক। তবে ইতিমধ্যেই মলের বাইরে সকলকে বের করে আনা হয়েছে। ঘটনার জেরে এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর নেই। অগ্নিকাণ্ডের খবর পাওয়া মাত্রই ছুটে আসে দমকলের ইঞ্জিন। দ্রুত আগুন নেভানোর কাজ শুরু হয়। মলের দ্বিতলের ফুড কোর্ট থেকে আগুন ছড়িয়েছে বলে প্রাথমিক অনুমান করা হচ্ছে। নিরাপত্তার স্বার্থে ওই চত্ত্বরে সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।

আরও পড়ুনঃ যুবককে পিটিয়ে খুনের অভিযোগে চরম উত্তপ্ত শাসন এলাকা, একাধিক পুলিশকর্মী আহত

চলতি বছরের ১৪ই জুন তারিখে এই মলে আগুন লেগেছিল। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের অগ্নিকাণ্ডে দগ্ধ অ্যাক্রোপলিস মল। ফলে স্বাভাবিকভাবেই মলের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠছে। এখনও পর্যন্ত অগ্নিসংযোগের সঠিক কারণ জানা সম্ভব হয়নি, তবে দমকল বাহিনীর অনুমান, শট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গত জুন মাসের অগ্নিকাণ্ডের পর বেশ কিছুদিন বন্ধ রাখা হয়েছিল এই মল। কর্তৃপক্ষের তরফে বলা হয়েছিল, মলের সুরক্ষা ব্যবস্থা আরও জোরদার করা হবে। কিন্তু সেই ঘটনার মাত্র কয়েক মাস বাদেই ফের ঘটল দুর্ঘটনা।

আরও পড়ুনঃ কার্তিক পুজো দেখে ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু বাবা-ছেলের

অগ্নিকাণ্ডের জেরে আতঙ্ক ছড়িয়ে পড়লেও পুলিশের তড়িঘড়ি পদক্ষেপে বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। দমকল বাহিনী আগুন নেভানোর চেষ্টায় তৎপর। সাধারণ মানুষকে অযথা আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছে পুলিশ। ঘটনাস্থলে যাতে কেউ প্রবেশ করতে না পারে আপাতত সেদিকে কড়া নজর রাখা হয়েছে।

কোলে নিজের নাতি, ‘বাচ্চা চোর’ সন্দেহে দিদিমাকে বেধড়ক মার, আটক ১ মহিলা, চাঞ্চল্য হাবড়ায়

জঙ্গি হামলার আশঙ্কায় স্থগিত অমরনাথ যাত্রা

চুরির তদন্তে নেমে দুর্গাপুরের বন্ধ ইটভাঁটা থেকে কাঁড়ি কাঁড়ি টাকা উদ্ধার করল পুলিশ

হাকিমিকে ভুলে গোলরক্ষক ইয়াসিন বুনুর প্রেমে পড়েছেন নোরা, গুজব নিয়ে কী বললেন নায়িকা?

সাবুদানা না ভিজিয়ে কয়েক মিনিটে বানান মুচমুচে স্বাস্থ্যকর চিল্লা, জানুন পদ্ধতি

যন্তরমন্তরে আরশোলাদের আন্দোলন দমাতে দিল্লি পুলিশের ‘বাড়াবাড়ি’-তে ক্ষুব্ধ সুপ্রিম কোর্ট

বিদেশ থেকেই রক্ষাকবচ চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ টুলু মণ্ডল

E20 প্রসঙ্গে গড়করিকে নিয়ে তৈরি ভুয়ো ভিডিও মেটাকে সরানোর নির্দেশ বম্বে হাইকোর্টের

বাড়ছে না বাড়ি-গাড়ির ইএমআই, মধ্যবিত্তকে স্বস্তি দিয়ে রেপো রেট অপরিবর্তিত রাখল RBI

ভোরেই শহরে নামল আঁধার! দক্ষিণবঙ্গজুড়ে তুমুল বৃষ্টি, জারি সতর্কতা

ফের ট্রাম্পকে হত্যার হত্যার ষড়যন্ত্র! মার্কিন প্রেসিডেন্টের গলফ ক্লাব থেকে যা উদ্ধার হল…

‘দ্য হান্ড্রেড’-এ ইতিহাস! ১০০ বলে ২৪১ রান করে রেকর্ড গড়ল সানরাইজার্স লিডস

এসএসকেএমেই চোখের চিকিৎসা করাতে অভিষেককে নির্দেশ, রাজি না হওয়ায় মামলা খারিজ হাইকোর্টের

অস্ত্রের খোঁজে ‘পাথর সম্রাট’ টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে হানা STF-র