সাতসকালে সল্টলেকের হাসপাতালে অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকলের ৩টি ইঞ্জিন

Share:

নিজস্ব প্রতিনিধি: বিধাননগরের করুণাময়ীর নামী হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড! মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে ঘটনাকে ঘিরে শোরগোল ছড়িয়েছে ওই হাসপাতাল চত্বরে। খবর পেয়ে ঘটনাস্থলে প্রথম পৌঁছয় দমকলের দুটি ইঞ্জিন। পরবর্তীতে আরও একটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে পৌঁছয়। ইঞ্জিনের সংখ্য়া আরও বাড়তে বলে আশঙ্কা করা হচ্ছ।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গিয়েছে, এদিন আনন্দলোক হাসপাতালের দোতলায় প্রথমে আগুন দেখা যায়। কালো ধোঁয়া ঢেকে যায় এলাকা। সঙ্গে সঙ্গে খবর যায় দমকলের কাছে। কিছু ক্ষণের মধ্যে দমকলের দু’টি ইঞ্জিন ঘটনাস্থলে যায়। তত ক্ষণে হাসপাতালের দোতলায় থাকা অপারেশন থিয়েটারের একাংশে আগুনের শিখা আরও ছড়িয়ে পড়ে। দমকলের সঙ্গে সঙ্গে স্থানীয়েরাও আগুন নেবানোর কাজে হাত লাগান। সেই সঙ্গে রোগীদের বার করে আনার তোড়জোড় শুরু হয়।

ইতিমধ্যে রোগীদের স্থানান্তরের কাজ শুরু হয়েছে। ভিতরে কেউ আটকে রয়েছেন কিনা তাও খুঁজে দেখছেন দমকল কর্মীরা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন নেভেনি। এখনও পর্যন্ত হতাহাতের কোনও খবর পাওয়া যায়নি। তবে কী ভাবে আগুন লেগেছে, তা পরিষ্কার নয়। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, এসি-তে শর্টশার্কিট থেকেই এই অগ্নিকাণ্ড।

আচমকা অগ্নিকাণ্ডের জেরে রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়েছে হাসপাতাল চত্বরে। ভয়ে রাস্তায় নেমে এসেছেন রোগী ও তাঁদের পরিবারের লোকজন। ধোঁয়ায় ঢেকেছে চারপাশ। সব ফ্লোর থেকে রোগীদের সরানোর কাজ চলছে। কেউ কোথাও আটকে আছেন কিনা তা খুঁজে দেখা হচ্ছে। দমকলের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ড ঘটেছে।

পাহাড় ও সাগরের মেলবন্ধন,পুজোর ছুটিতে ঘুরে আসুন ওড়িশার কটক

পেটের সমস্যা ও কোষ্ঠকাঠিন্য নিমেষেই দূর করবে এই পুষ্টিকর সবজি!

চুরির অভিযোগে খুঁটির সঙ্গে বাঁধা বাবা, মুখে রুটি তুলে দিল ছোট্ট মেয়ে, ভাইরাল মমতার দৃশ্য

ওয়েট ট্রেনিংয়ে উধাও অনিদ্রা! জিম করলেই কি মিলবে মুক্তি?

‘রাম মন্দিরের বিরুদ্ধে মিছিল করে ধ্বংস হয়ে গিয়েছেন,’ নাম না করে মমতাকে তোপ শুভেন্দুর

এয়ারটেলের ₹২১৯ প্ল্যানে মিলছে ২৮ দিনের ভ্যালিডিটি-সহ অবিশ্বাস্য সুবিধা

ডিভোর্স মামলা করায় আদালত চত্বরেই স্ত্রীকে চুলের মুঠি ধরে মাটিতে ফেলে মার স্বামীর

কেতুর প্রভাবে বদলাবে ভাগ্য, ৭১ দিন ধরে টাকার বৃষ্টি ৫ রাশির জাতকদের জীবনে

‘ওরা আমাকে মেরে ফেলবে…’, মাকে ফোনের পরেই হোমস্টে থেকে মিলল ছাত্রীর দেহ

হাসিরানির সমর্থনে নন্দীগ্রামে জোড়া সভা করবেন শুভেন্দু অধিকারী

পাকিস্তানের ডেরা ইসমাইল খানে তল্লাশি চৌকিতে আত্মঘাতী বিস্ফোরণে ছিন্নভিন্ন ১১ জন

রবিতে শহরে নীতিন নবীন, নেতাদের কি বার্তা দেন, তাকিয়ে বঙ্গ বিজেপি

‘রং দেখে নয়, তোলাবাজি করলেই গ্রেফতার করুন,’ পুলিশকে নির্দেশ শমীকের

গ্রিসে ভয়াবহ বিস্ফোরণে মৃত ২, নিখোঁজ ৫