দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

তেঘড়িয়ায় চলন্ত সরকারি এসি বাসে আগুন, লাফ দিয়ে প্রাণ বাঁচালেন যাত্রীরা

নিজস্ব প্রতিনিধি: সোমবার দুপুরে বাগুইআটির (Baguiati) জোড়া মন্দির এলাকায় চলন্ত এসি বাসে (AC Bus) আগুন লাগে। তেঘড়িয়ার কাছে ওই বাসটি কলকাতা বিমানবন্দরে (Airport) যাওয়ার সময়ে তাতে আগুন লাগে। নিমেষে বাসটি দাউদাউ করে জ্বলতে শুরু করে। বাগুইআটি জোড়ামন্দিরের অদূরে বাগুইাআটি ট্রাফিক গার্ড। ঘটনাস্থলে ছুটে যায় ট্রাফিক গার্ডের অফিসাররা। আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। আগুন নেভানোর কাজ চলেছে। এর ফলে ভিআইপি রোডে বিমানবন্দরমুখী রাস্তায় স্বাভাবিক যানচলাচল ব্যহত হচ্ছে।

চলন্ত ঐ এসি বাসটিতে শর্ট সার্কিট থেকে আগুন লাগে বলে প্রাথমিক তদন্তে দমকল বিভাগের অনুমান। ওই পাশের আগুন নিভিয়ে বাসটিকে বাগুইহাটি ট্রাফিক গার্ডে নিয়ে যাওয়া হয়। এর আগেও শহর শহরতলীর বুকে চলন্ত এসি বাস অথবা এসি ট্যাক্সি সহ প্রাইভেট গাড়িতে একাধিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। গত কয়েকদিন ধরে চড়া রোদে দরুন শহরে তাপমাত্রা ঊর্ধ্বমুখী। ফলে চলন্ত বাস সহ গাড়িগুলিতে এসির ব্যবহার বেড়েছে।

সোমবার দুপুরে জ্বলন্ত কলকাতা বিমানবন্দর মুখিয়ে এসি বাসে, সেই শীততাপ নিয়ন্ত্রিত যন্ত্রের শর্ট সার্কিট থেকেই হঠাৎ আগুন লেগে যায়। দাউ দাউ করে আগুন জ্বলতে থাকায় ওই বাঁশের পিছনের সিটে বসে থাকা যাত্রীরা জানলার কাঁচ ভেঙে লাফ দেয় ভিআইপি রোডে। কেউ হতাহত হন নি। অল্পের জন্য প্রাণে বাঁচেন যাত্রীরা।জানা গেছে, বাসটি বিমানবন্দর মুখী থাকায় তাতে যাত্রী সংখ্যা খুবই কম ছিল। বাসের চালক ও কন্ডাক্টর ঝাঁপ দিয়ে নিজেদের প্রাণ বাঁচান।

 

Published by:

Share Link:

More Releted News:

‘‌বাংলায় বিজেপির জেতার কোনও ক্ষমতা নেই’‌, শহরের সন্ধ্যায় তোপ মমতার

রাতের শহরে নজরদারিতে আইপিএস অফিসাররা, ভোট মরশুমে কলকাতা পুলিশের কড়াকড়ি

প্রথম দফায় মহিলা ভোট পড়েছে ৯৩ শতাংশ, লক্ষ্মীর ভাণ্ডার এফেক্ট বিশ্বাস তৃণমূলের

পুলিশ পর্যবেক্ষকদের নিরপেক্ষতা নেই, নির্বাচন কমিশনে কড়া নালিশ ঠুকল তৃণমূল

‘ছাত্র আন্দোলন কখনও গণতন্ত্রের বিরোধী হতে পারে না’, যাদবপুর নিয়ে মোদিকে তোপ মমতার

ভোটার নন, তবু ভোটের কাজে! সুপ্রিম কোর্টের দ্বারস্থ বাংলার ৬৫ ভোটকর্মী

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ