চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

কালীপুজোর রেশ শুক্রবার রাতেও, শহর জুড়ে দেদার পুড়ল শব্দ বাজি

নিজস্ব প্রতিনিধিঃ কালীপুজোর রাতের রেশ দেখা গেল শুক্রবার রাতেও। মহানগর জুড়ে দেদার পুড়ল শব্দ বাজি। রাত যত গড়িয়েছে ততই বেড়েছে বাজি ফাটানোর মাত্রা। পরিসংখ্যান অনুসারে বাজি ফাটানোর নিরীখে শীর্ষে রয়েছে  গরফা, কালিকাপুর, মুকুন্দপুর, গল্ফগ্রিন, বালিগঞ্জ সার্কুলার রোডের মতো একাধিক জায়গায়।

লালবাজার জানিয়েছে, বৃহস্পতিবার থেকে এ দিন সকাল ৭টা পর্যন্ত মোট ৬০১ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে বাজি ফাটানোর দায়ে ধৃত ২৬৫ জন। তবে পুলিশকর্তারা অবশ্য জানিয়েছেন, বাজির উৎপাত গত বারের তুলনায় অনেকটাই নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। অন্যদিকে দক্ষিণবঙ্গের মত উত্তরবঙ্গেও দেখা গিয়েছে একই চিত্র। শুক্রবার রাত পর্যন্ত শব্দবাজির দাপট চলেছে কোচবিহার ও অলিপুরদুয়ারে। শুধু তাই নয় বাজেয়াপ্ত করা হয়েছে বাজি। এখন পর্যন্ত মালদহে ১৭ কেজি, উত্তর দিনাজপুরে ১৫ কেজি এবং দক্ষিণ দিনাজপুরে ১০ কেজি বাজেয়াপ্ত করেছে পুলিশ।

উল্লেখ্য, কালীপুজোর আগে হাইকোর্ট এবং সুপ্রিমকোর্টের নির্দেশ মেনে বিজ্ঞপ্তি জারি করেছিল কলকাতা পুলিশ। সেখানে বাজি ফাটানোর সময়সীমাও উল্লেখ করে দেওয়া হয়েছিল। কিন্তু তারপরও কালীপুজোর রাতে দেদার ফাটল নিষিদ্ধ বাজি।  তবুও শব্দের তাণ্ডব কমাতে পারেনি পুলিশ। বৃহস্পতিবার রেশ দেখা গিয়েছে শুক্রবার রাতে। আর তাতেই বাড়ছে আতঙ্ক।   

Published by:

Share Link:

More Releted News:

নিশাচর কমিশন! ভোটের আগে গভীর রাতে পর্যবেক্ষকদের সঙ্গে জরুরি বৈঠকে CEO মনোজ

বৃহস্পতি-শুক্রতে শহরে আসতে গেলে হাতে রাখুন অতিরিক্ত সময়, জানাচ্ছে কলকাতা পুলিশ

বুধবার সন্ধ্যে নামতেই জঙ্গিপুরে নামল সাঁজোয়া গাড়ি, রাতভর টহল শুরু

বুথের ১০০ মিটারের মধ্যে সমস্ত দোকানপাট বন্ধ করে দিল পুলিশ

ভোটের জন্য নেই বাস, আসানসোলে অটো-টোটোর বিরুদ্ধে বেশি ভাড়া নেওয়ার অভিযোগ

ইভিএম মেশিন খচ্চরের পিঠে চাপিয়ে দার্জিলিংয়ের দুর্গম বুথে পৌঁছলেন ভোট কর্মীরা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ