রাজ্যপাল ‘দাদু’! হাওড়ায় পুরনির্বাচনের ইঙ্গিত দিলেন ফিরহাদ

'নির্বাচন আটকে রেখেছেন দাদু, আমরা নই৷ কয়েক দিনের মধ্যেই হয়ে যাবে৷ সব হয়ে যাবে৷ হাওড়ার পুরসভা তৃণমূলের দখলেই থাকবে৷' বার্তা ফিরহাদ হাকিমের।

Share:

নিজস্ব প্রতিনিধি: নাম না করেই বাংলার রাজ্যপাল জগদীপ ধনখড়কে(Jagdeep Dhankar) এবার ‘দাদু’ বলে কটাক্ষ হানলেন কলকাতার মেয়র তথা রাজ্যের আবাসন, পুর ও নগরোন্নয়ন এবং পরিবহণ দফতরের মন্ত্রী ফিরহাদ হাকিম(Firhad Hakim)। রবিবার ফিরহাদ হাওড়া শহরের সালকিয়া(Salkia) এলাকায় গিয়েছিলেন উত্তর হাওড়া তৃণমূল কংগ্রেসের(TMC) এক কর্মীসভায় যোগদান করতে। সেখানেই তিনি জানিয়ে দেন, ‘হাওড়া পুরসভার(Howrah Municipal Corporation) নির্বাচন আছে৷ ও এমনিই জিতে যাব। কারণ এখানে অনেক কাজ হয়েছে। ওই দাদুটা রয়েছে, তিনি আটকে রেখেছেন৷ রাজভবনে দু’-তিনবার গিয়েছি৷ আবার ডাকছেন৷ নেত্রীকে বলে যাব৷ এবার গেলে হয়তো ওটা ছেড়ে দেবেন৷ কয়েক দিনের মধ্যেই হয়ে যাবে৷ নির্বাচন আটকে রেখেছেন দাদু, আমরা নই৷ আমাদের কলকাতার সঙ্গেই আপনাদের নির্বাচন হয়ে যাওয়ার কথা ছিল৷ ওঁর জন্যই সেটা হয়নি৷ সেই সব হয়ে যাবে৷ হাওড়ার পুরসভা তৃণমূলের দখলেই থাকবে৷ সেটা নিয়ে মাথা ঘামানোর কিছু নেই৷ বাংলা জয় হয়ে গিয়েছে৷ হাওড়া নিয়েও কোনও মাথাব্যথা নেই।’ তাঁর এই বক্তব্যে মনে করা হচ্ছে রাজ্যপালকেই তিনি ‘দাদু’ বলে কটাক্ষ হেনেছেন।

ফিরহাদ এদিন ২০২৪ সালের লোকসভা নির্বাচন ও তার পরবর্তী সময়ে জাতীয় স্তরের রাজনীতিতে তৃণমূলের ভূমিকা নিয়েও উল্লেখযোগ্য মন্তব্য করেছেন। তিনি বলেন, ‘এবার পাখির চোখ, ২০২৪ এর লোকসভা নির্বাচন৷ এবার ২৪ এও খেলা হবে৷ এই যে ১৮টা সিট ওরা পেয়েছে, এবার একটা সিটও বাংলা থেকে ওরা আর পাবে না৷ আমরা এগিয়ে যাবই, যেখানে যেখানে আমাদের সম্ভাবনা আছে৷ মানুষ কি চাইছে৷ মানুষ কাকে চাইছে, সেই রিপোর্ট তৈরি করে আমরা নেত্রীকে দেব৷ ২৪ এ লড়াইয়ের জন্য আমাদের এখন থেকেই ঘর গোছাতে শুরু করতে হবে৷ নেতাজি সুভাষ চন্দ্র বোস বলেছিলেন দিল্লি চলো৷ বাংলা থেকে আমরা দিল্লি যেতে পারিনি৷ এবার আমরা সুযোগ পেয়েছি৷ এবার আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে বলব, দিল্লি চলো, দিল্লি চলো, দিল্লি চলো৷’ নবান্ন সূত্রেও জানা গিয়েছে পুজোর আগেই রাজ্য সরকার হাওড়া পুরনিগমে নির্বাচন করিয়ে নিতে চাইছে। মোট ৫০টি ওয়ার্ডে সেই নির্বাচন হবে। হাওড়ার সঙ্গে বালি পুরসভার ৩৫টি ওয়ার্ডেও নির্বাচন হতে পারে।

প্রচণ্ড গরমের মাঝেই স্বস্তির বার্তা! উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টির সতর্কতা, দক্ষিণে কেমন থাকবে আবহাওয়া?

ফিফা বিশ্বকাপের আগে আতঙ্ক! ইংল্যান্ডের প্রশিক্ষণ শিবিরের কাছে চলল গুলি, আহত ৯

আয়ুষ্মান ভারত নিয়ে মউ সাক্ষর করতে দিল্লিতে শুভেন্দু, কত পরিবার পাবে সুবিধা?

ইরান-ইজরায়েল সংঘাতে নতুন মোড়, নেতানিয়াহুকে কড়া বার্তা ট্রাম্পের

রাস্তার মধ্যে দাউদাউ করে জ্বলছে যাত্রীবাহী বাস, ভয়াবহ দুর্ঘটনায় পুড়ে মৃত ২১

ভুটানের পরে জোরালো ভূমিকম্প ফিলিপাইনে, জারি সুনামি সতর্কতা

ভূমিকম্পের জেরে ফিলিপাইন ও ইন্দোনেশিয়ায় সুনামি সতর্কতা

সংঘর্ষবিরতির পর প্রথম ইজরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের, বন্ধ একাধিক দেশের আকাশসীমা

চুক্তি শেষ, মেট্রোপলিটনের ‘তৃণমূল ভবন’ খালি না হওয়ায় পুলিশের দ্বারস্থ বাড়ির মালিক

শনিবার পর্যন্ত কত লক্ষ মহিলার অ্যাকাউন্টে গেল ৩ হাজার টাকা? জানালেন শুভেন্দু

যুদ্ধের দামামা, ভারত সীমান্তে আচমকা ৬০ হাজার বিজিবি সদস্য মোতায়েন তারেক সরকারের

এই বছর শ্রাবণ মাসে কয়টি সোমবার পড়বে? ভগবান শিবকে জল নিবেদনের পদ্ধতি জানুন

শ্রীরামপুরে ‘অত্যাচারিত’ তৃণমূল কাউন্সিরের বিরুদ্ধে পুরসভার গেটে বিক্ষোভ বাসিন্দাদের

‘আলবিদা সলিম কুমার’, রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য মালায়ালি অভিনেতার