দখলদার উচ্ছেদ নিয়ে নীতি ঠিক করতে কলকাতা পুরসভায় বিশেষ বৈঠক

Share:

নিজস্ব প্রতিনিধি কলকাতা ও হাওড়া: ‘দখলদার’ উচ্ছেদ নিয়ে বৈঠক বসল কলকাতা পুরসভা। মুখ্যমন্ত্রীর ঠিক করে দেওয়া কমিটিকে নিয়ে শুক্রবার দুপুরে এই বৈঠকে বসেন পুরসভার মেয়র ফিরহাদ হাকিম(Firhad Hakim)। বৈঠকে ছিলেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস, মলয় ঘটক, পুরসভার ডেপুটি মেয়র অতীন ঘোষ, পুর কমিশনার ধবল জৈন, কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল-সহ প্রশাসনের শীর্ষ আধিকারিকেরা। তবে শুক্রবারের বৈঠকে হকার সংগঠনগুলির কোনও নেতা ছিলেন না। বৈঠকে নীতি নির্ধারিত হওয়ার পর পরবর্তী বৈঠকগুলিতে তাঁদের ডাকা হবে বলে জানা গেছে। অন্যদিকে,মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া নির্দেশের পর হাওড়া পুরসভায় বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়।

শুক্রবার এই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী অরূপ রায়,মনোজ তিওয়ারি ,হাওড়ার জেলাশাসক,পুলিশ কমিশনার,পুর প্রশাসক ও পুর কমিশনার।মুখ্যমন্ত্রীর(CM) নির্দেশের পর হাওড়া শহরের সামগ্রিক উন্নয়ন কিভাবে আরো ত্বরান্বিত করা যায় তানিয়ে আলোচনা হয়।পাশাপাশি বেআইনি বহুতল, অবৈধ পার্কিং, টোটো দৌরাত্ম কিভাবে আটকানো যায় এবং হকার সমস্যা সমাধান নিয়ে আলোচনা হয়।দীর্ঘদিন হাওড়া পুরভোট হয়নি।পুরসভার জনপ্রতিনিধি নেই।তাই উন্নয়ন বাধাপ্রাপ্ত হচ্ছে।এই অভিযোগ বারবার আসছে।সেকারনে শুক্রবারের এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। বৈঠক শেষে মন্ত্রী অরূপ রায় জানান , মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(CM Mamata Banerjee) নির্দেশ পালন করা হবে। যেখানে যেখানে বেআইনি কাজকর্ম চলছে সর্বক্ষেত্রে পুলিশ দ্রুত পদক্ষেপ নেবে। এছাড়াও বেআইনি জায়গায় টোটো পার্কিং করা যাবে না। তাদের জন্য নির্দিষ্ট একটি জায়গা করে দেওয়া হবে।পুরোটাই আইনের অনুশাসনের মধ্যে নিয়ে আসা হবে।এছাড়া টোটো মালিকদের জন্য সতর্ক বার্তা। টোটো(TOTO) মালিকদের নিজের টোটো নিজেকেই চালাতে হবে, একাধিক টোটো কিনে ভাড়া দিয়ে রোজগার করলে চলবে না।

বেআইনি কাজকর্মে যুক্ত যারা তাদের ক্ষেত্রে জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করা হতে পারে। এর পাশাপাশি বেআইনি নির্মাণ ক্ষেত্রে একই পদক্ষেপ জারি করা হয়েছে। এবং গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। ইতিমধ্যে শুরু করে দেওয়া হয়েছে সেই প্রক্রিয়া। অন্যদিকে বৈঠক শেষে ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি জানান, হাওড়া শহরে প্রচুর বেআইনি টোটো চলাচল করছে। কিভাবে এই টোটো চলাচলের সমস্যার সমাধান করা যায় ও শহরকে সুন্দর রাখার নানান বিষয় আলোচনার মাধ্যমে উঠে এসেছে এই বৈঠকে।

প্রযুক্তি দুনিয়ায় নয়া চমক, ভারতে আসছে Samsung Galaxy S27+

Adobe ফটোশপে যুক্ত হল স্মার্ট ফিচার, মিলবে চ্যাটজিপিটির সাপোর্ট

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ফ্রিজের ঠান্ডাতেও কেন নষ্ট হচ্ছে বাড়িতে পাতা দই? জানুন আসল কারণ

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য