‘দলে কোনও গোষ্ঠীদ্বন্দ নেই,’ পুরভোট নিয়ে বৈঠক শেষে জানালেন ফিরহাদ

শিয়রে কলকাতা পুরভোট, আর তার আগেই ভোকাল টনিক দিয়ে দলের প্রার্থীদের বিশেষ বার্তা দিয়েছেন অভিষেক

Share:

নিজস্ব প্রতিনিধি: শিয়রে কলকাতা পুরভোট, আর তার আগেই ভোকাল টনিক দিয়ে দলের প্রার্থীদের বিশেষ বার্তা দিয়েছেন অভিষেক। ‘জোর করে ভোট নয়, মূলত উন্নয়নমূলক কাজের প্রচার করতে হবে,’ স্পষ্ট জানিয়েছেন অভিষেক। সঙ্গে বিক্ষুদ্ধদের দলের প্রার্থীদের সঙ্গে আলোচনা ও প্রচারে যেতে বার্তা দিয়েছেন তিনি। বাড়ি বাড়ি গিয়ে প্রচার ও ওয়ার্ড ভিত্তিক মাটি কামড়ে পড়ে থাকার নির্দেশ দিয়েছেন তিনি। সেই কথাই সাংবাদিক বৈঠকে জানিয়েছেন পরিবহন মন্ত্রী ও কলকাতা পুরভোটের প্রার্থী ফিরহাদ হাকিম।

তিনি জানিয়েছেন, ‘বিরোধীদের চক্রান্তে পা না দিয়ে, দলীয় লাইন মেনে প্রচারে ঝাঁপাবেন তৃণমূল প্রার্থীরা। বাড়ি বাড়ি ঘুরে প্রচারে জোর দেওয়া হচ্ছে। এছাড়া এলাকার বিশিষ্টজনদেরও প্রচারে শামিল করতে হবে। যাঁদের প্রার্থী হওয়ার অভিজ্ঞতা রয়েছে, এসব খুঁটিনাটি বিষয়ে তাঁদের নজরে রয়েছেই। তবে যাঁরা এবারই প্রথম পুরভোটের লড়াইয়ে নেমেছেন, তাঁদের জন্য বিশেষ পাঠ দিয়েছেন অভিষেক-সহ দলের শীর্ষ নেতারা। মমতা বন্দ্যোপাধ্য়ায়ের আমলে এলাকায় উন্নয়নের খতিয়ান তুলে ধরে প্রতিটি বাড়ি বাড়ি গিয়ে প্রচারের পরামর্শ দেওয়া হয়েছে নবীন প্রার্থীদের।’ পাশাপাশি তিনি এও জানিয়েছেন, ‘তৃণমূলে কোনও গোষ্ঠীদ্বন্দ নেই। উন্নয়নের প্রচার করতেই নির্দেশ দিয়েছেন নেত্রী।’

এই বৈঠক প্রসঙ্গে কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র পারিষদ অতীন ঘোষ জানিয়েছেন, ‘তৃণমূল কোনও গুন্ডামি করে না। এটা দলের নীতি নয়, যারা করে তাদের সেটা ব্যক্তিগত ব্যাপার। তাই শীর্ষ নেতৃত্ব যা নির্দেশ দিয়েছে ঠিকই। রাজ্যজুড়ে যা উন্নয়ন হয়েছে তা নিয়েই মানুষের কাছে যেতে হবে।’

বাড়িতে শ্মশান সামগ্রী রেখে বিজেপি নেত্রীকে খুনের হুমকি, উত্তপ্ত টাকি

বাংলার নতুন স্বাস্থ্যমন্ত্রী হলেন শারদ্বত মুখোপাধ্যায়, ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

নিউ টাউনের রামমন্দিরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

চলচ্চিত্র জগতে শোকের ছায়া, প্রয়াত কিংবদন্তি পরিচালক ভারতীরাজা

তৃণমূল থেকে সুবিধা পাওয়ার দিন শেষ, ইস্তফা দিলেন সন্তোষ কন্যা সুস্মিতা

কোহলির পর আফগানিস্তানের বিপক্ষে ওডিআই সিরিজ থেকে ছিটকে গেলেন হার্দিক

বিশ্বের প্রায় ৫০০-৬৫০ জন মহিলার শয্যাসঙ্গী হয়েছেন, চেনেন বেপরোয়া সেই ক্রিকেটারকে?

তোলাবাজি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা সজল দাস

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

কলকাতা বিমানবন্দরে নামলেই গ্রেফতার অভিষেক! সিআইডির তৎপরতায় জল্পনা তুঙ্গে

পৃথিবীর প্রাচীনতম ফল কোনটি জানেন? শরীরের জন্যও বিশেষ উপকারী

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6