Loading live market data...
Loading active stocks...
Connecting...

‘অবিলম্বে ইস্তফা দিন’,পানিহাটির পুরপ্রধানকে নির্দেশ ফিরহাদের,আচমকা কেন কড়া পদক্ষেপ?

Share:

নিজস্ব প্রতিনিধি : পানিহাটি পুরসভার পুরপ্রধান মলয় রায়কে আচমকাই পদত্যাগ করার নির্দেশ দিলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। জানা গিয়েছে তাঁর বিরুদ্ধে অবৈধ ভাবে মাঠ বিক্রির অভিযোগ উঠেছে। এছাড়াও পানিহাটি পুরসভার বিদায়ী পুরপ্রধানের বিরুদ্ধে অবৈধ ভাবে চাঁদা নেওয়ারও একাধিক অভিযোগ সামনে এসেছে। ফের একবার পানিহাটির পুরপ্রধানকে ফিরহাদ মনে করিয়ে দিলেন , দলে দুর্নীতিবাজের কোন জায়গা নেই।

পানিহাটি পুর এলাকার অমরাবতী মাঠ অবৈধ ভাবে বিক্রি করে দেওয়ার অভিযোগ ওঠে মলয়ের বিরুদ্ধে। সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে অভিযোগ জমা পড়ে। মুখ্যসচিব মনোজ পন্থকে বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। সেই মত জেলা প্রশাসনের কাছ থেকে এই বিষয়ে খোঁজ নেন মুখ্যসচিব। জেলা প্রশাসনের দেওয়া রিপোর্ট মুখ্যমন্ত্রীর কাছে পাঠিয়ে দেন মুখ্যসচিব। এরপরেই তাকে মলয়কে পদ থেকে ইস্তফা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে শাসকদলের তরফে।

সম্প্রতি পানিহাটির পুরপ্রধান মলয় রায়ের বিরুদ্ধে একাধিক অভিযোগ ওঠে। স্থানীয়দের দাবি জোর করে কুপন কেটে চাঁদা তুলত মলয় রায়ের লোকজন। পানিহাটি পুরসভার ১২৫ বছর পূর্তি উপলক্ষে অনুষ্ঠান করার জন্য রীতিমতো কুপন ছাপিয়ে শহরবাসীর কাছ থেকে আদায় করা হচ্ছে টাকা। এমনকী টাকা নেওয়ার যে বিল দেওয়া হচ্ছে, তাতে কোনও তারিখ ও বিল সংগ্রাহকের স্বাক্ষর তো দূরের কথা, পুরপ্রধান বা উৎসব কমিটির কারও কোনও সই নেই। যা নিয়ে ফের পানিহাটি পুরসভার ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। বিষয়টি নজরে আসতেই পদক্ষেপ নিলেন ফিরহাদ হাকিম।

মঙ্গলবার(১১ মার্চ)বিধানসভায় তৃণমূলের মুখ‍্য সচেতক তথা পানিহাটির বিধায়ক নির্মল ঘোষের ঘর থেকেই মলয়কে ফোন করেন ফিরহাদ। ফোনে মলয়কে অবিলম্বে পদত্যাগ করার নির্দেশ দেন তিনি। এদিকে মলয়ের পর কে হবে পরবর্তী পুরপ্রধান? তা নিয়ে জল্পনার আর শেষ নয়। তবে পরবর্তী পুরপ্রধান হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন পানিহাটির ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সোমনাথ দে।

‘স্যার’-এর আচরণে আতঙ্কে ছাত্রীরা! গুরুগ্রামের স্কুলে অভিযোগ ঘিরে তোলপাড়

“নাম্বার ওয়ান তকমাও এখন কেনা যায়!” বলিউডের নোংরা খেলা নিয়ে মুখ খুললেন আমিশা প্যাটেল

আগামী সপ্তাহে ইসলামাবাদে পুনরায় আলোচনায় বসতে পারে আমেরিকা ও ইরান

মাত্র পাঁচ টাকার গুটখার জন্য তলোয়ার দিয়ে যুবকের উপর হামলা, চাঞ্চল্য

১৫ বছর পর রাজ্য সরকারের বিজ্ঞাপন পেল সিপিএমের মুখপত্র!

বিজয়ের পক্ষে কতজন বিধায়কের সমর্থন রয়েছে? ধোঁয়াশা কাটাল লোকভবন

‘দুঃশাসনের অধ্যায় শেষ, উন্নয়নের সূচনা’, বাংলায় মোদিকে স্বাগত জানিয়ে এক্সপোস্ট শুভেন্দুর

ব্রিগেডে বিরাট চমক! শুভেন্দু ছাড়া আর কারা শপথ নেবেন? দেখুন তালিকা…

আর কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে কালবৈশাখী, জেলায় জেলায় দুর্যোগের পূর্বাভাস

ভারতের পরবর্তী চিফ অব ডিফেন্স স্টাফের পদে নিযুক্ত হলেন লেফ্টেন্যান্ট জেনারেল এনএস রাজা সুব্রমণি

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে তিনদিনের জন্য যুদ্ধবিরতি, ঘোষণা ট্রাম্পের

ভারতের টি-২০ অধিনায়ক হওয়ার দৌড়ে শ্রেয়সের প্রতিদ্বন্দ্বী হতে পারেন সঞ্জু স্যামসন

‘অনেক মেয়ের সঙ্গে সম্পর্ক রয়েছে’, বিয়ের প্রথম রাতে স্বামীর কথায় স্তম্ভিত মহিলা চিকিৎসক

উত্তপ্ত শহর ছেড়ে ঠান্ডার খোঁজে, ঘুরে আসুন হায়দরাবাদের  ৬ শীতল স্বর্গ