মমতার জন্যই দুর্গাপুজো আন্তর্জাতিকস্তরে পৌঁছেছে : ফিরহাদ

Share:

নিজস্ব প্রতিনিধি: মমতা বন্দ্যোপাধ্যায় যদি কার্নিভাল না করতেন বাংলার দুর্গা পুজো এই স্তরে আসত না। এতে কেন্দ্রীয় কোনো অবদান নেই। মমতা বন্দ্যোপাধ্যায় দুর্গা পুজোকে সেই জায়গায় নিয়ে গেছেন। যেখান একটা আন্তর্জাতিক মাত্র পেয়েছে। আমাদের নিজেদের জাতীয় পুজো। শনিবার দুর্গা পুজো প্রসঙ্গে কলকাতার মেয়র ফিরহাদ হাকিম সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, এটাকে আমরা নিজের জাতীয় উৎসব হিসাবে দেখি। যেখানে সব ধর্মের মানুষ উদযাপন করে। এটার মধ্যে রাজনীতি করার জায়গা নয়। তাই রাজ্য সরকার সেটাকে তুলে ধরেছে।

ফিরহাদ আরও বলেন, মুখ্যমন্ত্রী সততার প্রতীক । তার ( মুখ্যমন্ত্রীর) সঙ্গে দুর্নীতির কোন সম্পর্ক নেই ।দুর্নীতি চাপা দেওয়ার কোনো ইচ্ছা মুখ্যমন্ত্রীর নেই। তাই ২০০ আসন পার করে সরকার এসেছে। আর ওদিকে তাদের এর পার হয়ে গেছে। দিলীপ ঘোষের দুর্নীতি অভিযোগ প্রসঙ্গে মেয়রের মন্তব্য।
মিঠুন চক্রবর্তী প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ফিরহাদ বলেন,ওরা চেষ্টা করছে। মিঠুনদাকে নিয়ে আসছে । তারা রেল গেস্ট হাউসকে পার্টি অফিস করে বসেছে।

কাউন্সিলরদের দুর্নীতি প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মেয়র বলেন ,আমাদের কাউন্সিলররা যদি তোলা তুলতো ,তাহলে এত আসন আমরা পেতাম না। অনেক সময় ইগোর লড়াই থাকে। কিন্তু টাকা তোলে এটা আমি বিশ্বাস করি না । জোরের সাথে দাবি করেন, ফিরহাদ হাকিম।অনেক অডিট এজেন্সি আছে যারা অডিট করে। শুধু অভিযোগ করলে শুধু হয় নাকি, প্রমাণ কোথায়?

শহরে ডেঙ্গু প্রসঙ্গে কলকাতা পৌরসভার মেয়রের মন্তব্য ,ডেঙ্গু কিছুটা উদ্বেগজনক। কলকাতা পৌর সংস্থার এবং রাজ্য সরকারের পক্ষ থেকে সচেতনতা প্রচার চালিয়ে যাচ্ছি। যাতে মানুষ ছাদে উঠে কোথাও জল জমা না রাখে। সেটা দেখতে হবে আমজনতাকে । ডেঙ্গুর মশা দিনের বেলা জন্মায়। গত দুবছর ডেঙ্গু ছিল না। এই বছর ডেঙ্গুর উদ্বেগ বেড়েছে। পুজো মন্ডপে ডেঙ্গু সচেতনতা প্রচার থাকছে, হোর্ডিং থাকছে। মন্ডপে মন্ডপে প্যান্ডেলে যাতে স্প্রে করা হয় সেই নির্দেশ দেওয়া হয়েছে। লাগাতার স্প্রে করার এবং পুজোর কমিটিকে সচেতন করতে বলা হয়েছে। রাস্তা মেরামতির কাজ বেশি ভাগ হয়ে গেছে। পুজোর মন্ডপ সংলগ্ন রাস্তাগুলি মেরামতি করে দেওয়া হয়েছে বলে শনিবার জানান মেয়র ফিরহাদ হাকিম।

‘বাংলাদেশকে আর দিল্লির গোলাম বানানো যাবে না’, হুঙ্কার তারেক রহমানের উপদেষ্টার

আরামবাগে বাস দুর্ঘটনায় নিহতদের পরিবারকে দেওয়া হবে ক্ষতিপূরণ

টিকিয়াপাড়ায় রেলের জমিতে দখলদারদের উচ্ছেদ অভিযানে চলল বুলডোজার

৩৮ বছরেই অভিনয় জগতকে আলবিদা জানাচ্ছেন বলি নায়িকা নেহা শর্মা

বিজয়ের সঙ্গে তৃষার সম্পর্কে ইতি? তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর জন্মদিনে শুভেচ্ছা না জানানো নিয়ে জল্পনা

একাধিক ভোটার কার্ড, অভিনেতা প্রকাশ রাজের বিরুদ্ধে জারি জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা

তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত প্রধান ও পঞ্চায়েত সদস্যের বাড়ির সামনে আগুন জ্বালিয়ে বিক্ষোভ গ্রামবাসীদের

চোখের চিকিৎসায় বিদেশ যেতে আদালতের দ্বারস্থ অভিষেক বন্দ্যোপাধ্যায়

কলকাতা সহ দক্ষিণের ৪ জেলায় ধেয়ে আসছে দুর্যোগ, কমলা সর্তকতা জারি

মোদির মন্ত্রিসভা থেকে ইস্তফা দিলেন জর্জ কুরিয়েন, আচমকা কী হল?

‘মোছা যাবে না ফুটেজ’, ভবানীপুর নিয়ে মমতার করা মামলায় বড় নির্দেশ হাইকোর্টের

সংঘর্ষ , বোমাবাজি, এলাকা দখল এবং খুনের অভিযোগে কালিয়াচকের তৃণমূল নেতা গ্রেফতার

বিধানসভায় কুণালকে ‘চোর’ স্লোগান! পাল্টা দিলেন বেলেঘাটার বিধায়ক

ফলতার পর এবার সালানপুর, তৃণমূল নেতাকে ‘হাফপ্যান্ট’ পরিয়ে রোড – শো পুলিশের