আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

কৃত্রিম জলাশয়ে প্রতিমা নিরঞ্জনের ট্রায়াল দেখতে যাবেন পুরপ্রশাসক ফিরহাদ হাকিম

নিজস্ব প্রতিনিধি: গঙ্গা দূষণ নিয়ে বারবার পরিবেশ কর্মীদের সোচ্চার হতে দেখা যায়। কেন্দ্রের তরফে গঙ্গা দূষণ রোধে ও গঙ্গা পার পরিষ্কারের জন্য একাধিক উদ্যোগ নেওয়া হয়েছে। সেই কাজে হাত লাগিয়েছে রাজ্য সরকার। বিগত কিছু বছর ধরেই গঙ্গা দূষণের রোধের জন্য দুর্গা প্রতিমা নিরঞ্জনের পড়েই সঙ্গে সঙ্গে কাঠামো তুলে পারে আনা হয় ক্রেনের মাধ্যমে। আবার সেই কাঠামো দ্রুত সরিয়ে দেওয়া হয় পার থেকে। কিন্তু এতেও পরিবেশ কর্মীদের দাবি গঙ্গার দূষণ কমানো যাচ্ছে না। তাই কলকাতা পুরসভার তরফে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে।

পুরসভার তরফে তৈরি করা হয়েছে কৃত্রিম জলাশয়। যেখানে প্রতিমা নিরঞ্জন করা হবে। যাতে করে গঙ্গার উপর চাপ না বাড়ে ও দূষণ কমানো যায়। তাই পুরসভার তরফে শহরের মাঝেই বৈজ্ঞানিক পদ্ধতিতে কৃত্রিম জলাশয়ের নির্মাণ করা হয়েছে। যার একটির ট্রায়াল রান হবে আগামিকাল অর্থাৎ দশমীর দিন সকালে। কলকাতা পুরসভার অধীনস্থ দই ঘাটে কৃত্রিম জলাশয়ের মাঝে প্রতিমা বিসর্জনের কাজ হবে বলে জানা গিয়েছে। সেখানেই আগামিকাল সকাল ১১.৩০ নাগাদ হাজির থাকবেন রাজ্যের পরিবহন মন্ত্রী তথা কলকাতা পুরসভার প্রশাসক ফিরহাদ হাকিম।

ট্রায়াল রান সঠিকভাবে হলে আগামিদিনে শহরজুড়ে এইভাবেই কৃত্রিম জলাশয় প্রতিমা নিরঞ্জনের জন্য নির্মাণ করবে পুরসভা। যেভাবে ছট পুজোর সময় কৃত্রিম জলাশয় অনুষ্ঠান পালন করা হয় সেভাবেই গঙ্গাবক্ষে প্রতিমা নিরঞ্জন না করে পুরসভার সিদ্ধান্ত এই জলাশয়ের মাধ্যমে নিরঞ্জন করা। যদিও চলতি বছরে বাড়তি তৎপরতা নিয়েছে কলকাতা পুরসভা। প্রতিমা নিরঞ্জনের জন্য যাবতীয় ব্যবস্থা করা রয়েছে।

Published by:

Share Link:

More Releted News:

ভোট দিতে এসে চরম সমস্যায় মানুষজন, ট্রেন–বিমানের টিকিট নিয়ে নাকাল অবস্থা

স্ট্রংরুমের নিরাপত্তায় ২৪ ঘণ্টা থাকবেন কমিশনের আধিকারিকরা,নজরদারিতে আর কী থাকছে?

‘হেরে যাওয়া মানুষের নাটক শুরু’, স্ট্রংরুমকাণ্ডে মমতাকে তোপ দিলীপের

‘শ্রমিকরাই দেশের গর্ব ও সমাজের সম্পদ’, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

অবশেষে পুর দুর্নীতি মামলায় ইডির তলবে সিজিও কমপ্লেক্সে সুজিত বসু

বঙ্গে কে আসবে ক্ষমতায়? মনের কথা জানিয়ে দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ