উৎসবে মাতোয়ারা আম আদমিকে সচেতন করতে পথে মেয়র

কলকাতায় লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনার সংক্রমণ। স্বাস্থ্য দফতরের তরফে আশঙ্কা করা হচ্ছে সামনের সপ্তাহের মধ্যেই আছড়ে পড়তে পারে করোনার তৃতীয় ঢেউ

Share:

নিজস্ব প্রতিনিধি: কলকাতায় লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনার সংক্রমণ। স্বাস্থ্য দফতরের তরফে আশঙ্কা করা হচ্ছে সামনের সপ্তাহের মধ্যেই আছড়ে পড়তে পারে করোনার তৃতীয় ঢেউ। এর মাঝেই শুক্রবার বছরের শেষদিন, বর্ষবরণের রাতে শহরমুখী আমজনতা। মূলত পার্ক স্ট্রিট ও অ্যালন পার্কের দিকেই মানুষের গন্তব্য। তাই সেই জায়গাতে দাঁড়িয়েই এবার খোদ মহানাগরিক সচেতনতার প্রচার করবেন বলেই জানা গিয়েছে। এদিন পার্ক স্ট্রিটের রাস্তায় আমজনতাকে মাস্ক বিলি করবেন খোদ মেয়র ফিরহাদ হাকিম।

করোনা নিয়ে এমনিতেই রাজ্যবাসীকে সচেতন থাকতে ও বিধি মানতে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আতঙ্কে নয়, সতর্কে থাকতেই নির্দেশ দিয়েছেন মমতা। সেই বার্তা নিয়েই এদিন পার্ক স্ট্রিটের রাস্তায় সাধারণের মধ্যে মাস্ক বিলি করবেন ফিরহাদ হাকিম। সঙ্গে সকলকেই সচেতন থাকতে বলবেন মেয়র। কলকাতায় এমনিতেই হু হু করে বাড়ছে করোনার দৈনিক সংক্রমণ। পুলিশের কড়া নজর রয়েছে বিভিন্ন দর্শনীয় স্থানে যারা আসছেন তাদের মুখে যেন মাস্ক থাকে। নইলেই কড়া ব্যবস্থা করছেন কিছু ক্ষেত্রে করছেন সাবধানও। তাই এবার খোদ মেয়র রাস্তায় নেমে করবেন সচেতনতার প্রচার। এদিন সন্ধ্যায় মাস্ক বিলি ও প্রচার করতে দেখা যাবে ফিরহাদ হাকিমকে। সঙ্গে থাকতে পারেন মেয়র পারিষদ ও কলকাতা পুলিশের কর্তারা।

ডাক্তারের নাম ভাঙিয়ে প্রৌঢ়ের ফ্ল্যাট জবরদখলের চেষ্টা-খুনের হুমকি, চাঞ্চল্যকর ঘটনা কল্যাণীতে

ওয়ানডে-তে অভিষেকেই ১৫০ রান করে ইতিহাস গড়লেন প্রোটিয়া ক্রিকেটার

বামদূর্গ যাদবপুরে গীতা, বেদ ও হনুমান চল্লিশা পাঠ নিয়ে বিশেষ শিবির, ঘোষণা মুখ্যমন্ত্রীর

উত্তরপ্রদেশে ভোটের আগেই কংগ্রেসে নাম লেখালেন দক্ষিণী অভিনেত্রী জারা খান

ঝাড়খণ্ডের ভোটার তালিকায় তিন আফগান নাগরিকের নাম, তদন্তের নির্দেশ নির্বাচন কমিশনের

গণেশ উৎসবে মার্কেটে এল বীরেন বসাকের ঘরানার বিশেষ জামদানি শাড়ি, দাম ৪০ হাজার

এসআইআর শুনানিতে গিয়ে সিঁড়ি থেকে মাথা ঘুরে পড়ে মৃত্যু ৮০ বছরের বৃদ্ধের

‘গেরুয়া তাণ্ডব লিখবেন না’, যাদবপুর থেকে ফের হুঁশিয়ারি শুভেন্দুর

সাগরে ফের নিম্নচাপ, রাত পোহালেই বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে

শেখ হাসিনার বিরুদ্ধে বিদ্রোহ আওয়ামী লীগের একাংশের, নিউটাউনের গোপন ডেরায় বৈঠক

বাংলাদেশে সেনাবাহিনীর দুই গোষ্ঠীর মধ্যে গুলির লড়াই, নিহত দুই জওয়ান

বিলাসপুরে ‘বাংলাদেশি’ সন্দেহে মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিকদের আটক, শাহকে চিঠি দিলেন অধীর

মহিলার পেটে মিলল কলম-বোল্ট সহ একাধিক জিনিস, তাজ্জব চিকিৎসকরা যা করলেন…

রাষ্ট্রপতিকে আর ‘মহামান্য’ বলা যাবে না, নিষেধাজ্ঞা জারি করল তারেক সরকার