অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী দিতে ভয় পাচ্ছে অন্যান্য রাজনৈতিক দল: ফিরহাদ

Share:

নিজস্ব প্রতিনিধি: ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হারাতে গেলে দম লাগে। এটা আগেই বোঝা উচিত ছিল আই এস এফ এর নেতা তথা একমাত্র বিধায়ক নওশাদ সিদ্দিকীর। শনিবার দক্ষিণ কলকাতার ভবানীপুর এলাকায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী মালা রায়ের সমর্থনে এক কর্মীসভায় বক্তব্য রাখতে গিয়ে এই মন্তব্য করেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের(Firhad Hakim)। তিনি বলেন, ডায়মন্ডহারবারে বিগত দিনে মানুষের স্বার্থে উন্নয়নমূলক কাজ করেছে অভিষেক।

যে পরিমাণ উন্নয়ন হয়েছে সমগ্র ডায়মন্ডহারবার জুড়ে,তার জন্য ডায়মন্ড হারবারের মানুষ যথেষ্ট খুশি। সেই কারণেই এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হারানো তো দূরের কথা,তার বিরুদ্ধে প্রার্থী দিতে ভয় পাচ্ছে অন্য রাজনৈতিক দলগুলি।নওশাদ সিদ্দিকীর (Nausad Siddiqi)ডায়মন্ড হারবারে প্রার্থী না হওয়া নিয়ে মন্তব্য রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের।এর পাশাপাশি ভূপতিনগরে এনআইএ – এর যাওয়া নিয়ে ফের কটাক্ষ করেন ফিরহাদ। তাঁর মন্তব্য,যে সময় লোকসভা নির্বাচনে নির্ঘণ্ট ঘোষণা হয়ে গিয়েছে, মানুষজন প্রচারে নেমে পড়েছে পুরোদমে, সেখানে রাজনৈতিকভাবে লড়াইয়ে না লড়তে পেরে, বিজেপি এজেন্সি লেলিয়ে তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের মনোবল ভেঙে দিতে চাইছে।

যদিও এতে তারা সফল হবে না বলেও এদিন ফের বিজেপিকে কটাক্ষ করলেন রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। এ দিনের এই কর্মী সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি সুব্রত বক্সী(Subrata Bakshi) এবং প্রার্থী মালা রায়(Mala Roy) নিজে। মালা রায় দাবী করেন সব কর্মীদের ভবানীপুরে দেই কর্মী সভাতে আমন্ত্রণ জানানো সম্ভব হয়নি। কারণ সব কর্মীকে ডাকতে হলে শহীদ মিনার অথবা ধনধান্য স্টেডিয়ামে এই সমাবেশ করতে হতো। ফিরহাদ হাকিম ভবানীপুর কেন্দ্রের প্রত্যেক বুথ থেকে তৃণমূল কংগ্রেস জিতবে বলে এই আশা প্রকাশ করেন এদিন।

ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের আগে নতুন কোচ পেলেন বাবর আজমরা

প্রতিদিন গ্যাসের ওষুধ খাচ্ছেন? কিডনিতে বড়সড় ক্ষতি হওয়ার আগে সাবধান!

ধূমপান না করলেও বাড়ছে ফুসফুসের ক্যান্সার, মহিলাদের মধ্যে কেন ছড়াচ্ছে এই রোগ?

‘ধুরন্ধর’ আততায়ীর হাতে পর পর ৩০ জঙ্গি খুন, থরহরিকম্প লস্কর-ই-তৈয়বা শিবিরে

ওষুধের মোড়কে লুকিয়ে বিপদ! পেইনকিলার খাওয়ার অভ্যাসে অজান্তেই ধ্বংস হছে লিভার

‘মাইসা’র নাচের শুটিংয়ে গুরুতর চোট, নিতম্বের পেশি ছিঁড়ে কাবু রশ্মিকা, এখন কেমন আছেন নায়িকা?

মোদির ভিডিয়োবার্তা মুছে ফেলার ঘটনায় ক্ষমা চান জুকারবার্গ, দাবি সংসদীয় সমিতির প্রধানের

রান্নার গ্যাস নিয়ে চিন্তা শেষ! মাত্র ৪ ঘণ্টায় হাতে পেয়ে যাবেন এলপিজি সিলিন্ডার

‘শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য না রাখতে পারে’, দিল্লিকে হুঁশিয়ারি তারেক সরকারের

চিলির মমিতে মিলল ৫০০ বছরের পুরনো গুটি বসন্তের ডিএনএ

সুরাপ্রেমীদের জন্য বড় ধাক্কা! ওল্ড মঙ্ক-সহ একাধিক জনপ্রিয় মদ নিষিদ্ধ হচ্ছে

দিল্লি-পটনা থেকে গুয়াহাটি পর্যন্ত সম্পত্তি, কত টাকার মালিক প্রশান্ত কিশোর?

‘শ্রাবণের তৃতীয় সোমবারেও শিবের মাথায় আর জল ঢালা হল না’, হতাশায় আত্মঘাতী দম্পতি

ঠেলা চালককে চার চাকার মালিক বানিয়ে বাতিল রেশন কার্ড, পুরুলিয়ায় চরম সঙ্কটে দুই ভাইয়ের পরিবার